Agamir Somoy E-Paper
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

হরমুজ পাড়ি দিয়ে আসছে লাখ টন জ্বালানি তেল

আসিফ সিদ্দিকী, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৪:১২
শেয়ার করুন:
হরমুজ পাড়ি দিয়ে আসছে লাখ টন জ্বালানি তেল

ফাইল ছবি

হরমুজ প্রণালি পাড়ি দিয়ে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছে অপরিশোধিত জ্বালানি তেলবাহী জাহাজ ‘নর্ডিক পোলাক্স’। যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধে ২৮ ফেব্রুয়ারি হরমুজ প্রণালি বন্ধ হয়ে গেলে জাহাজটি সৌদি আরবের রাস তানুরা বন্দরে অবরুদ্ধ হয়ে পড়েছিল। কড়াকড়ি কিছুটা শিথিল হওয়ার সুযোগে গত সোমবার জাহাজটি নিরাপদে হরমুজ প্রণালি পার হতে সক্ষম হয়। সব ঠিক থাকলে আগামী ৬ জুলাই সেটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছাবে। অর্থাৎ ১২৮ দিন পর জাহাজটি তেল নিয়ে চট্টগ্রামে পৌঁছাবে।

জাহাজটিতে এক লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল (ক্রুড অয়েল) রয়েছে। চট্টগ্রামে পৌঁছানোর পর এই তেল দেশের একমাত্র রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেডে (ইআরএল) শোধন করে দেশব্যাপী সরবরাহ করা হবে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) হয়ে জ্বালানি তেল পরিবহনের এ কাজটি তদারকি করছে সরকারি সংস্থা বিএসসি। ‘নর্ডিক পোলাক্স’ জাহাজটি বিদেশি কোম্পানি থেকে ভাড়ায় নিয়ে তেল পরিবহন করছে বিএসসি।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক বললেন, ‘হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার পর থেকে আমরা বসে থাকিনি। বিকল্প পথ হিসেবে সৌদি আরবের ইয়ানবু এবং সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দর থেকে জ্বালানি তেল পরিবহন করে আনা হচ্ছে। বিকল্প পথে আনা জ্বালানি তেল দিয়েই এখন সরবরাহ স্বাভাবিক রাখা হচ্ছে।’

নর্ডিক পোলাক্স রাস তানুরা বন্দরে তেল বোঝাই করে ১ মার্চ। এরপর থেকে সেখানেই আটকে ছিল। দীর্ঘ সময় আটকে থাকায় বিএসসির ব্যবস্থাপনা পরিচালক স্পষ্ট করে বললেন, ‘দীর্ঘ কূটনৈতিক ও প্রাতিষ্ঠানিক প্রচেষ্টায় আমরা তেলসহ জাহাজটি দেশে আনছি। তবে এত দিন জাহাজটি অলস বসে থাকার কারণে যে বিপুল ডেমারেজ বা অতিরিক্ত খরচ হয়েছে, তা বিএসসি কিংবা বিপিসি বহন করবে না; এই ব্যয় চুক্তি অনুযায়ী সরবরাহকারী সংস্থাই বহন করবে। আর হরমুজ প্রণালির পরিস্থিতি

বাংলাদেশ সাধারণত সরকারি পর্যায়ে (জিটুজি চুক্তিতে) সৌদি আরবের ‘আরামকো’ এবং আবুধাবির ‘এডনক’ কোম্পানি থেকে বছরে প্রায় ১৫ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করে। এর মধ্যে সৌদি আরবের তেল পারস্য উপসাগরের ‘রাস তানুরা’ বন্দর এবং আরব আমিরাতের তেল ‘জেবেল আলী’ বন্দর হয়ে হরমুজ প্রণালির মধ্য দিয়ে চট্টগ্রামে আসত।

চলতি বছরের শুরুতে যুদ্ধের কারণে কৌশলগত এই সমুদ্রপথটি বন্ধ হয়ে যাওয়ায় রাস তানুরা বন্দরে বাংলাদেশের ১ লাখ টন তেলসহ নর্ডিক পোলাক্স আটকা পড়ে। কাঁচামালের (অপরিশোধিত তেল) তীব্র সংকটে পড়ে গত ১৪ এপ্রিল বাধ্য হয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল ইস্টার্ন রিফাইনারির উৎপাদন কার্যক্রম। পরিস্থিতি সামাল দিতে সরকার দ্রুত বিকল্প পথে চড়া দামে পরিশোধিত তেল আমদানি শুরু করে।

হরমুজ প্রণালিজ্বালানিআমদানি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    পুরোপুরি
    স্বাভাবিক
    হলেই
    শুধু
    আমরা
    ভবিষ্যতে
    আবার
    এই
    নিয়মিত
    রুটে
    তেল
    আনব।
    ’