Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে কবরের বাঁশ সরবরাহ ৩৩ বছর
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

বিএনপি নেতার হুঁশিয়ারি

দরজা ভেঙে টিকে গ্রুপের ইন্ডাস্ট্রিতে ঢুকে তছনছ করে দেব

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:৩৯
শেয়ার করুন:
দরজা ভেঙে টিকে গ্রুপের ইন্ডাস্ট্রিতে ঢুকে তছনছ করে দেব

গ্রাফিকস: আগামীর সময়

চট্টগ্রামের বোয়ালখালীতে বিদ্যুৎ সংকটের জন্য দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী টিকে গ্রুপকে দায়ী করেছে স্থানীয় বিএনপি।

তাদের অভিযোগ, জামায়াতে ইসলামীর ইন্ধনে টিকে গ্রুপ বোয়ালখালী থেকে বিদ্যুতের সাবস্টেশন সরানোর ষড়যন্ত্র করছে। এর ফলে বোয়ালখালী জুড়ে ভয়াবহ লোডশেডিং শুরু হয়েছে।

আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকালে বোয়ালখালীর পূর্ব কালুরঘাটে বিএনপি ও অঙ্গসংগঠনের মানববন্ধন থেকে এসব অভিযোগ করা হয়েছে। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক।

তিনি বললেন, ‘বিগত দিনে ছিল আওয়ামী ফ্যাসিস্টের দোসর। আসলে তারা জামায়াতে ইসলামীর দালাল। জামায়াতে ইসলামীর দোসর। টিকে গ্রুপের মালিক আবুল কালাম জামায়াত করেন। মারা গেছেন তার ভাই তৈয়ব সাহেব। তিনি ছিলেন জামায়াতের সাথী।’

‘বোয়ালখালীতে ন্যাশনাল গ্রিডের সাবস্টেশন দীর্ঘদিন ধরে টিকে গ্রুপের ইন্ডাস্ট্রির সামনে আছে। বিএনপি ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে এটা সরানোর জন্য চিঠি কেন দিল টিকে? সেটা কী আমরা বুঝি না! আমরা সবকিছু বুঝি। সব জামায়াতের ইন্ধনে।’

তিনি বললেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি অস্থির দেশ হিসেবে বিদেশের কাছে প্রমাণ করার চেষ্টা করছে। তারেক রহমানের সরকার দেশ পরিচালনায় ব্যস্ত। এই ফাঁকে তারা গ্যাস-বিদ্যুৎ-তেলে সংকট তৈরির ষড়যন্ত্র করে যাচ্ছে। এ ষড়যন্ত্রের সঙ্গে জড়িত টিকে গ্রুপের পরিচালনা পরিষদে যারা আছেন, তারাও। না হলে এতদিন পল্লী বিদ্যুতের সাবস্টেশন থাকতে পারলে এখন সমস্যা কী! তারেক রহমান প্রধানমন্ত্রী, এরশাদ উল্লাহ সাহেব এমপি হওয়ার পর থেকেই কেন এ ষড়যন্ত্রের খেলা ?’

টিকে গ্রুপের উদ্দেশ্যে আজিজুল আরও বললেন, ‘প্রতীকী সিগন্যাল দেওয়ার জন্য আজ মানববন্ধন করছি। আমরা যদি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না পাই, ঘুমাতে না পারি, তাহলে টিকে গ্রুপও এখানে ইন্ডাস্ট্রি চালাতে পারবে না। অতিসত্বর আলোচনা করে সাবস্টেশন যাতে সরানো না হয়, সেই ব্যবস্থা করুন। আমরা বক্তব্য দিয়ে চলে যাব সেই আশা করবেন না। সাবস্টেশনে যদি কোনো ত্রুটি হয়, তাহলে দরজা ভেঙে টিকে গ্রুপের ইন্ডাস্ট্রিতে ঢুকে সব তছনছ করে দেব। আমাদের কষ্ট দিয়ে আমাদের বুকের ওপর ব্যবসা করবেন, এটা মেনে নেব না।’

দক্ষিণ জেলা বিএনপির সদস্য শওকত আলমের সভাপতিত্বে ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগরের সঞ্চালনায় এ মানববন্ধন হয়েছে।

চট্টগ্রামবোয়ালখালীবিএনপি নেতার হুঁশিয়ারি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের ৬, এনসিপির ৩ জন আটক

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের ৬, এনসিপির ৩ জন আটক

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত

    গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    যুবলীগ নেতাকে ছেড়ে দিয়ে প্রত্যাহার হলেন এসআই

    যুবলীগ নেতাকে ছেড়ে দিয়ে প্রত্যাহার হলেন এসআই

    খায়রুল বাশারের নিষেধাজ্ঞা বহাল

    খায়রুল বাশারের নিষেধাজ্ঞা বহাল

    রাজধানীর পল্লবীতে বাসে আগুন

    রাজধানীর পল্লবীতে বাসে আগুন