চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ইমাম-মুয়াজ্জিন নিহত
বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম

চট্টগ্রামের মীরসরাইয়ে মাছবাহী পিকআপের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তি নিহত হয়েছেন।
আজ রবিবার দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার চৌধুরীহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন- জয়নাল আবেদীন (৩৮) ও জহির উদ্দিন (৫০)। তারা উপজেলার মঘাদিয়া ইউনিয়নের দরগাপাড়া কালাপীর শাহ জামে মসজিদের ইমাম ও মুয়াজ্জিন বলে পুলিশের ভাষ্য। তাদের বাড়িও মীরসরাই উপজেলায়।
জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল হালিম বললেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি, নিহত দুজন মোটরসাইকেলে করে বারইয়ারহাটে যাচ্ছিলেন। পথে মাছবাহী পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তারা আহত হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’
পুলিশ হাসপাতালে থেকে লাশ নিয়ে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে বলে ওসি জানালেন।






