Agamir Somoy E-Paper
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শতাধিক পরিবারের ভাগ্য বদলেছেন ডলার
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

‘বড় সাজ্জাদের’ রোষানলে ছিলেন, বারবার প্রাণনাশের হুমকির পর গুলি

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১৮:৩১
শেয়ার করুন:
‘বড় সাজ্জাদের’ রোষানলে ছিলেন, বারবার প্রাণনাশের হুমকির পর গুলি

ইমতিয়াজ সুলতান ইকরাম

চট্টগ্রাম নগরীতে দিনে-দুপুরে আততায়ীর গুলিতে গুরুতর আহত হয়েছেন ইমতিয়াজ সুলতান ইকরাম নামে এক যুবক। তার স্ত্রী এ ঘটনার জন্য বিদেশে পলাতক সন্ত্রাসী ‘বড় সাজ্জাদ’ বাহিনীর ক্যাডারদের দায়ী করেছেন। বাহিনীর এক সদস্যকে ইকরাম পুলিশের হাতে ধরিয়ে দিয়েছেন বলে সন্দেহ করে একবছর ধরে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল।

আজ সোমবার দুপুরে নগরীর পাঁচলাইশ থানার মুরাদপুর ফরেস্ট গেইট এলাকায় এ ঘটনা ঘটে। আহত ইকরামকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইমতিয়াজ সুলতান ইকরাম (২৭) নগরীর পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকার ফরেস্ট গেট এলাকার মোহাম্মদ ইসহাক মিয়ার ছেলে।

পাঁচলাইশ থানার ওসি মোজাম্মেল হক আগামীর সময়কে বললেন, ‘ইকরাম তার বাসার পাশে একটি টায়ারের দোকানে বসেছিলেন। মোটর সাইকেলে করে ৪-৫ জন যুবক এসে তাকে গুলি করে। গুলিবিদ্ধ হয়ে তিনি দৌড়ে দোকানের ওপর দোতলায় উঠে যান। তখন গুলিবর্ষণকারীরা চলে যায়। স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যান। তার অবস্থা আশঙ্কামুক্ত বলে চিকিৎসক জানিয়েছেন। কারা এ ঘটনা ঘটিয়েছে সেটা আমরা খতিয়ে দেখছি।’

ইকরামের স্ত্রী রুমা আক্তার এ ঘটনার জন্য সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদ এবং তার অনুসারী সন্ত্রাসী রায়হান, সাবের ও ইসমাইলসহ কয়েকজনকে দায়ী করেছেন।

জানালেন, গত বছরের ১৪ নভেম্বর ইকরামকে বিদেশি নম্বর থেকে এসএমএস দিয়ে হুমকি দেওয়া হয়। যেখানে লেখা ছিল- ‘খুব দ্রুত সময়ে পৃথিবীর মায়া ত্যাগ করতে হবে। তোকে গুলি করে মারব না, ব্লেড দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মারব। তোর মামলার এক নম্বর আসামি হব আমি।’

আরও পড়ুন

দেড়মাসে দুইজনের পদায়ন, তবুও যোগদানে অনিশ্চয়তা এসিল্যান্ডের

০৯ নভেম্বর ২০২৬

ক্রমাগত হুমকির মুখে নিরাপত্তা চেয়ে গত ২০ মার্চ রুমা আক্তার পাঁচলাইশ থানায় জিডি করেন। জিডিতে তিনি বড় সাজ্জাদের অনুসারী সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ধরিয়ে দিতে পুলিশকে সহায়তা করার কারণে এ হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি করেন।

এর আগে, গত গত ১৭ ফেব্রুয়ারি নগরীর বায়েজিদ বোস্তামি থানার আরেফিন নগর এলাকায় লিঙ্ক রোড থেকে ইকরামকে এক সহযোগীসহ গ্রেপ্তার করেছিল র‌্যাব। তার কাছ থেকে ৭ পয়েন্ট ৬৫ বোরের দুইটি বিদেশি পিস্তল, পাঁচটি ম্যাগাজিন ও ৫৬ রাউন্ড গুলি উদ্ধারের কথা জানানো হয়েছিল।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ইকরাম বর্তমানে নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চট্টগ্রাম নগর কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী ছিলেন। ‘রিচ কিডস’ নামে একটি কিশোর গ্যাং পরিচালনা করতেন।

২০১৭ সালে চট্টগ্রামে স্কুলছাত্রী তাসফিয়া আমিন খুনের মামলায় আসামি করা হয় ইকরামকে। এরপর তিনি দুবাইয়ে পালিয়ে যান। সেখানে বড় সাজ্জাদের সঙ্গে তার পরিচয় ও ঘনিষ্ঠতা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, থেকে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী, অক্সিজেন ও মুরাদপুর এলাকার বিভিন্ন ব্যবসায়ীদের কাছে বিদেশী নম্বর ব্যবহার করে মোটা অঙ্কের চাঁদা দাবি করতেন।

২০২৪ সালের এপ্রিলে দেশে ফিরে আসেন ইকরাম। কিছুদিন আড়ালে থাকার পর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে বড় সাজ্জাদের ক্যাডার হিসেবে আবির্ভূত হন। এরপর বড় সাজ্জাদের প্রতিদ্বন্দ্বী সন্ত্রাসী সরোয়ার বাবলার গ্রুপে যোগ দেন। ২০২৫ সালে নভেম্বরে সন্ত্রাসী হামলায় নিহত হন সরোয়ার বাবলা।

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে করা এক মামলায়ও ইকরাম আসামি ছিলেন বলে পুলিশের তথ্য।

বড় সাজ্জাদচট্টগ্রামগুলি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    প্রথমবার প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    প্রথমবার প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    মাধবপুর দেখল রহিম ও রূপবানের প্রেমকাহিনি

    মাধবপুর দেখল রহিম ও রূপবানের প্রেমকাহিনি

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স