বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
আগামীর সময়
মিথ্যা বলার যুগ শেষ! কোথায় আছেন শনাক্ত করবে বিজ্ঞান

মিথ্যা বলার যুগ শেষ! কোথায় আছেন শনাক্ত করবে বিজ্ঞান

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
আগামীর সময়
আগামীর সময় চট্টগ্রাম

‘আল্লাহ এ কেমন বিচার’

চট্টগ্রাম অফিসপ্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ২০:১৭
‘আল্লাহ এ কেমন বিচার’

ছবিঃ আগামীর সময়

৪ এপ্রিল বাবা-মা-ভাই-বোনদের নিয়ে নিজের জন্মদিন পালন করেছেন সামিয়া জাহান তানিশা। আগামী ৩০ এপ্রিল তার বড় ভাইয়ের বিয়ে। এজন্য প্রস্তুতি নিচ্ছিলেন দারুণ আনন্দে। কিনেছিলেন নতুন পোশাক। কিন্তু সবকিছু থমকে গেছে আজ বৃহস্পতিবার দুপুরে। চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় নিহত হয়েছেন হাজেরা তুজ ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের এই ছাত্রী।

পরিবারের দাবি, তানিশাকে পরিকল্পিতভাবে গাড়ি থেকে ফেলে হত্যা করেছে সামিন নামের এক যুবক। এ ঘটনায় অভিযুক্ত যুবককে হেফাজতে নিয়েছে পুলিশ। তবে দুর্ঘটনায় মেয়েটির মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা পুলিশের।

তানিশার বাড়ি চাঁদপুরে। পরিবারের সঙ্গে থাকতেন চট্টগ্রাম নগরের রাহাত্তারপুল এলাকায়। তিন বোন এক ভাইয়ের মধ্যে তিনি তৃতীয়। বৃহস্পতিবার সকালে কলেজে যাওয়ার সময় ছোট বোনের সঙ্গে শেষ কথা হয় তার। দুপুর দুইটার দিকে ফিরে আসার কথা। কিন্তু আড়াইটার দিকে বাবা আবু তালেব পাটোয়ারির ফোনে দুর্ঘটনার খবর দেয় পুলিশ।

আটক সামিনের বরাতে বন্দর থানার ওসি আব্দুর রহিম জানিয়েছেন, ‘কলেজ থেকে প্রাইভেট কারে পতেঙ্গার দিকে যাচ্ছিলেন তানিশা। গাড়ি চালাচ্ছিলেন সামিন। দুপুর দুইটার দিকে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় উড়াল সড়কের দেয়ালে। এতে গুরুত্বর আহত হন তানিশা। সামিন এবং তাঁর অপর এক বন্ধু তাকে নিয়ে আসেন চমেক হাসপাতালে।’

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) জরুরি বিভাগের চিকিৎসক তুহিন শুভ্র জানালেন, মৃত অবস্থায় আনা হয়েছে মেয়েটিকে। পরে হাসপাতালে পৌঁছে সামিনের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনে তানিশার পরিবারের সদস্যরা। তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে সামিনকে হেফাজতে নিয়েছে পুলিশ।

তানিশার মা নাসিমা সুলতানা মোবাইলে জন্মদিনের কেক কাটার ছবি দেখিয়ে বার বার বলছিলেন, ‘আমার মেয়ে কী ধুমধাম করে জন্মদিন পালন করল। কয়দিন পর আমার ছেলের বিয়ে। কত কিছু প্ল্যান করেছে বিয়ের জন্য। লেহেঙ্গা পরবে। আজ মেয়ে নেই। আমার মেয়েকে ফুঁসলিয়ে নিয়ে গাড়ি থেকে ফেলে মেরে ফেলেছে সামিন।

হাসপাতালের লাশঘরের পাশে দাঁড়িয়ে ছিলেন তানিশার বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আবু তালেব। আর্তনাদ করছিলেন, ‘আমার মেয়ের জন্ম এই মেডিকেলে। আজ এই মেডিকেলের লাশঘরে পড়ে আছে সে। আল্লাহ এ কেমন বিচার।’


নিহতচট্টগ্রামসড়ক দুর্ঘটনা
    শেয়ার করুন:
    Advertisement
    দুদিনের ঝড়-বৃষ্টিতে লন্ডভন্ড মৌলভীবাজার, বন্যার আশঙ্কা

    দুদিনের ঝড়-বৃষ্টিতে লন্ডভন্ড মৌলভীবাজার, বন্যার আশঙ্কা

    ২৯ এপ্রিল ২০২৬, ২২:৫০

    ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ২৫ বিলিয়ন ডলার

    ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ২৫ বিলিয়ন ডলার

    ২৯ এপ্রিল ২০২৬, ২২:৩৮

    সিডিএ চেয়ারম্যান কোথায় ক্ষোভ মেয়রের

    সিডিএ চেয়ারম্যান কোথায় ক্ষোভ মেয়রের

    ২৯ এপ্রিল ২০২৬, ২১:২৬

    অধিগ্রহণ খবরে ‘জেড’ ক্যাটাগরির আলিফ দর বৃদ্ধির শীর্ষে

    অধিগ্রহণ খবরে ‘জেড’ ক্যাটাগরির আলিফ দর বৃদ্ধির শীর্ষে

    ২৯ এপ্রিল ২০২৬, ১৫:৫৩

    লন্ডনের দুই উৎসবে প্রিয়াম অর্চি, সামনে ‘দেশলাই’

    লন্ডনের দুই উৎসবে প্রিয়াম অর্চি, সামনে ‘দেশলাই’

    ২৯ এপ্রিল ২০২৬, ২২:২৮

    অপেক্ষায় থাকা শিশু জানে না,  বাবা আর কখনোই ফিরবেন না

    অপেক্ষায় থাকা শিশু জানে না, বাবা আর কখনোই ফিরবেন না

    ২৯ এপ্রিল ২০২৬, ২০:১২

    বুথফেরত জরিপে কি হেরে যাচ্ছেন মমতা?

    বুথফেরত জরিপে কি হেরে যাচ্ছেন মমতা?

    ৩০ এপ্রিল ২০২৬, ০১:৩৬

    রঘু রাই— সেই ঐশ্বরিক চোখ

    রঘু রাই— সেই ঐশ্বরিক চোখ

    ২৯ এপ্রিল ২০২৬, ১৪:৫৪

    বুড়োদের মাথার ভেলকিতে উত্তপ্ত ঢাকার আন্ডারওয়ার্ল্ড

    বুড়োদের মাথার ভেলকিতে উত্তপ্ত ঢাকার আন্ডারওয়ার্ল্ড

    ২৯ এপ্রিল ২০২৬, ১৭:২২

    বিশ্ব নৃত্য দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজন

    বিশ্ব নৃত্য দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজন

    ২৯ এপ্রিল ২০২৬, ১৯:২৪

    স্বর্ণ লুটের অভিযোগে স্বেচ্ছাসেবক-ছাত্রদলের ৬ নেতা বহিষ্কার

    স্বর্ণ লুটের অভিযোগে স্বেচ্ছাসেবক-ছাত্রদলের ৬ নেতা বহিষ্কার

    ২৯ এপ্রিল ২০২৬, ২২:১৭

    বন্ধুদের আড্ডায় মদপানে নিভে গেল কলেজছাত্রের প্রাণ

    বন্ধুদের আড্ডায় মদপানে নিভে গেল কলেজছাত্রের প্রাণ

    ২৯ এপ্রিল ২০২৬, ২১:৪৯

    দ্বিতীয় দফায় ৯২ শতাংশ ছাড়াল ভোটের হার

    দ্বিতীয় দফায় ৯২ শতাংশ ছাড়াল ভোটের হার

    ২৯ এপ্রিল ২০২৬, ২২:১১

    ‘এখানে পাহাড়ধস হয় না’

    ‘এখানে পাহাড়ধস হয় না’

    ২৯ এপ্রিল ২০২৬, ১৮:৩২

    বেকারত্ব থেকে উদ্যোক্তা: শাওনের অনন্য সাফল্য

    বেকারত্ব থেকে উদ্যোক্তা: শাওনের অনন্য সাফল্য

    ২৯ এপ্রিল ২০২৬, ২৩:৫৫

    advertiseadvertise

    প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

    সম্পাদক : মোস্তফা মামুন

    আগামীর সময়
    আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

    ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

    যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

    বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

    info@agamirsomoy.com

    স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

    • বেটা
    • সর্বশেষ
    • ইপেপার
    EN
    • বেটা
    • সর্বশেষ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সারা দেশ
    • বিশ্ব
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • মতামত
    • ফিচার
    • ভিডিও
    • চট্টগ্রাম
    • শিক্ষা
    • বিচিত্রা
    • ইপেপার
    • EN