Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারে ছুটে চলেন আলাউদ্দিন
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

ক্রিকেটার নাঈমকাণ্ড : পুলিশের ‘অপেশাদার আচরণ’ উঠে এলো তদন্তে

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১৯:২০
ক্রিকেটার নাঈমকাণ্ড : পুলিশের ‘অপেশাদার আচরণ’ উঠে এলো তদন্তে

গ্রাফিকস: আগামীর সময়

জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানের সঙ্গে কয়েকজন পুলিশ সদস্য ‘অপেশাদার আচরণ’ করেছিলেন বলে তদন্তে উঠে এসেছে। এজন্য দায়ী পুলিশ সদস্যদের শাস্তির সুপারিশ করে প্রতিবেদন দিয়েছে তদন্ত কমিটি।

আজ রবিবার বিকেলে তদন্ত কমিটির প্রধান নগর পুলিশের উপকমিশনার (পশ্চিম) আলমগীর হোসেন সিএমপি কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলীর কাছে এ প্রতিবেদন জমা দেন।

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্থার ঘটনায় খুলশী থানার এসআই শফিকুল ইসলাম ও কনস্টেবল মোহাম্মদ রাসেল চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।

এ ছাড়া খুলশী থানার সে সময়ের ওসি আরিফ হোসেনকে প্রত্যাহার করা হয়। তদন্ত প্রতিবেদনে এ তিনজনসহ মোট চার পুলিশ সদস্যকে ঘটনার জন্য দায়ী করা হয়েছে।

আরও পড়ুন

নুজশাতের সঙ্গে তিন মাসে ১১৮ বার কথা, রিমান্ডে প্রাইভেট টিউটর সাকিন

২৮ জুন ২০২৬

তদন্তে দায়ী হিসেবে চিহ্নিত অপর পুলিশ সদস্যের নাম প্রকাশে রাজি হননি সিএমপি কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী। তিনি বললেন, ‘অপেশাদার, নিয়ম-শৃঙ্খলা পরিপন্থী আচরণের জন্য কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে শাস্তির সুপারিশ করা হয়েছে তদন্ত প্রতিবেদনে।’

জানা যায়, গত ১২ জুন রাতে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে নগরীর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরার পথে আটক করে খুলশী থানায় নিয়ে হেনস্থা করা হয়। বিমানবন্দর থেকে অটোরিকশায় করে নগরীর চান্দগাঁওয়ে বাসায় যাবার পথে লালখানবাজার এলাকায় উড়াল সড়কের মুখ থেকে তাকে আটক করে পুলিশ। রাতে ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের ফোন পেয়ে সিএমপির ঊর্দ্ধতন কর্মকর্তারা তাকে থানায় গিয়ে ছাড়িয়ে নেন।

পরদিন নাঈম হাসানের বাসায় গিয়ে দুঃখ প্রকাশ করেন সিএমপি কমিশনার। দ্রুততার সঙ্গে তদন্ত কমিটি গঠন করে ১৮ জুন প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন। পরে আরও চার কার্যদিবস সময় বাড়িয়ে দেন।

এ ঘটনায় ক্রিকেটার নাঈমের ভাই কামরুল আলম দুই পুলিশ সদস্য ও সোর্স সোহেলকে আসামি করে মামলা করেছিলেন।

ক্রিকেটার নাঈম হাসানপুলিশ সদস্যঅপেশাদার আচরণ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    ফিডিং কর্মসূচির রুটিতে ব্লেড পাওয়ার অভিযোগ শিক্ষার্থীর

    ফিডিং কর্মসূচির রুটিতে ব্লেড পাওয়ার অভিযোগ শিক্ষার্থীর

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ