Agamir Somoy E-Paper
সোমবার, ১ জুন, ২০২৬
আগামীর সময়
নিজেকে পুড়িয়ে আলো ছড়ান ‘খোকা মামা’
সোমবার, ১ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • চট্টগ্রাম
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • চট্টগ্রাম
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় চট্টগ্রাম

ফটিকছড়ি

বিআরটিসি বাসচাপায় বাবা-ছেলে নিহত, সড়ক অবরোধ-আগুন

জ্যেষ্ঠ প্রতিবেদক, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ০১ জুন ২০২৬, ১১:৫৮
বিআরটিসি বাসচাপায় বাবা-ছেলে নিহত, সড়ক অবরোধ-আগুন

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। ছবি : আগামীর সময়

চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের ফটিকছড়িতে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছেন।

আজ সোমবার সকাল ১০টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের আমতল এলাকায় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

নিহতরা হলেন স্থানীয় পাইন্দং এলাকার বাসিন্দা মো. শাহজাহান (৫০) ও তার ছেলে মো. আরিফ (২০)।

স্থানীয়রা জানিয়েছেন, ফটিকছড়ির বৃন্দাবন হাটে শাহজাহানের একটি নিজস্ব গ্যারেজ রয়েছে। সকালে বাবা-ছেলে মোটরসাইকেলে করে সেই গ্যারেজের উদ্দেশে যাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিআরটিসির যাত্রীবাহী বাসটি খাগড়াছড়ি থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। পথে আমতল এলাকায় পৌঁছালে বাসটি প্রথমে দুটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এর পরপরই সামনে থাকা শাহজাহানের মোটরসাইকেলটিকে পেছন থেকে চাপা দেয় দ্রুতগতির বাসটি।

এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বাবা ও ছেলে— দুজনেই গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এদিকে, দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিক্ষুব্ধ জনতা লাঠিসোঁটা নিয়ে সড়কে জড়ো হন। পরে তারা সড়ক অবরোধ করেন। একপর্যায়ে তারা বাসটিতে আগুন ধরিয়ে দেন।

এতে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, বিআরটিসি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত হয়েছেন। ঘটনার পর উত্তেজিত জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করছে।

ওসি রবিউল আলম জানালেন, নিহতদের মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

চট্টগ্রামমৃত্যুসড়ক দুর্ঘটনা
    শেয়ার করুন:
    রামিসা হত্যা মামলা: চার্জগঠন শুনানি আজ, শুরু হচ্ছে বিচারকাজ

    রামিসা হত্যা মামলা: চার্জগঠন শুনানি আজ, শুরু হচ্ছে বিচারকাজ

    ০১ জুন ২০২৬, ০০:৩৪

    আবারও আইপিএল চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরু

    আবারও আইপিএল চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরু

    ০১ জুন ২০২৬, ০০:০৭

    হামলার ঘটনায় সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ আদ্-দ্বীন হাসপাতালের

    হামলার ঘটনায় সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ আদ্-দ্বীন হাসপাতালের

    ৩১ মে ২০২৬, ২৩:৪৩

    টাঙ্গুয়ার হাওরে ৬ হাউজবোটকে জরিমানা, জব্দ ১৪ সাউন্ড বক্স

    টাঙ্গুয়ার হাওরে ৬ হাউজবোটকে জরিমানা, জব্দ ১৪ সাউন্ড বক্স

    ০১ জুন ২০২৬, ০০:৩৯

    ফেনীর আলোচিত হত্যা মামলার আসামিদের মালয়েশিয়ায় ঈদ উদযাপন

    ফেনীর আলোচিত হত্যা মামলার আসামিদের মালয়েশিয়ায় ঈদ উদযাপন

    ০১ জুন ২০২৬, ০০:০৬

    ইপিজেডের বর্জ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দিতেই হবে: পরিবেশমন্ত্রী

    ইপিজেডের বর্জ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দিতেই হবে: পরিবেশমন্ত্রী

    ৩১ মে ২০২৬, ২৩:৪০

    শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালের ১০০ মিটারের মধ্যে তামাক বিক্রি নিষিদ্ধ

    শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালের ১০০ মিটারের মধ্যে তামাক বিক্রি নিষিদ্ধ

    ০১ জুন ২০২৬, ০১:২০

    ব্রহ্মপুত্রে নিখোঁজ স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    ব্রহ্মপুত্রে নিখোঁজ স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    ৩১ মে ২০২৬, ২৩:১৫

    ফের বাড়ল জ্বালানি তেলের দাম

    ফের বাড়ল জ্বালানি তেলের দাম

    ৩১ মে ২০২৬, ২২:৩২

    বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা বৃদ্ধকে চাপা দিয়ে পালাল গাড়ি

    বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা বৃদ্ধকে চাপা দিয়ে পালাল গাড়ি

    ০১ জুন ২০২৬, ০১:১২

    বয়স ৮৩, দাঁড়িয়ে বিলি করলেন ১০ হাজার কেজি মাংস!

    বয়স ৮৩, দাঁড়িয়ে বিলি করলেন ১০ হাজার কেজি মাংস!

    ৩১ মে ২০২৬, ২১:৪৮

    হারের পর বাটলারের অনুপ্রেরণা ‘২০২৪’

    হারের পর বাটলারের অনুপ্রেরণা ‘২০২৪’

    ০১ জুন ২০২৬, ০০:২৬

    শ্রীপুরে নারীকে আ. লীগ নেতার মারধর, গ্রেপ্তারে এমপির আলটিমেটাম

    শ্রীপুরে নারীকে আ. লীগ নেতার মারধর, গ্রেপ্তারে এমপির আলটিমেটাম

    ৩১ মে ২০২৬, ২২:১৭

    নিজেকে পুড়িয়ে আলো ছড়ান ‘খোকা মামা’

    নিজেকে পুড়িয়ে আলো ছড়ান ‘খোকা মামা’

    ০১ জুন ২০২৬, ০৫:০৮

    ৩ ঘণ্টা পর ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক

    ৩ ঘণ্টা পর ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক

    ৩১ মে ২০২৬, ২২:৫৬

    advertiseadvertise