Agamir Somoy E-Paper
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা পয়সায় চুল কাটেন আবেদ আলী
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

জ্বালানি সংকটে সমুদ্রে মাছ ধরা ব্যাহত, আয় কমেছে জেলেদের

চট্টগ্রাম অফিস
agamir somoy
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ১৭:৫৬
জ্বালানি সংকটে সমুদ্রে মাছ ধরা ব্যাহত, আয় কমেছে জেলেদের

ছবিঃ আগামীর সময়

কর্ণফুলী নদীর তীরঘেঁষা ফিশারি ঘাট কিংবা পতেঙ্গা উপকূল— চট্টগ্রামের এই দুই গুরুত্বপূর্ণ মৎস্যাঞ্চলে এখন অস্বাভাবিক নীরবতা। বছরের এই সময়ে ইলিশ মৌসুমকে ঘিরে যেখানে জেলেদের ব্যস্ত থাকার কথা, সেখানে শত শত ট্রলার ঘাটে নোঙর করে আছে। কারণ জ্বালানি তেলের তীব্র সংকট। মাছ ধরতে সাগরে যেতে পারছেন না কয়েক হাজার জেলে।

মাছ ধরা কমে যাওয়ায় প্রভাব পড়তে শুরু করেছে চট্টগ্রাম শহরের পাইকারি ও খুচরা মাছের বাজারে। সব রকমের সামুদ্রিক মাছ কেজিতে বেড়েছে ৫০ টাকা। এ সংকট অব্যাহত থাকলে জেলেদের কর্মহীন ও বাজারে মাছের দাম অস্বাভাবিক বৃদ্ধির আশঙ্কা রয়েছে।

লতিফপুর মৎস্যজীবী সমিতির সভাপতি লিটন জানান, ফিশিং ট্রলারগুলো সমুদ্রে গিয়ে ইলিশ বা বড় সামুদ্রিক মাছ শিকার করে। সাধারণত ১০-১৫ দিনের ট্রিপে ৩ হাজার ৫০০ থেকে ৫ হাজার লিটার ডিজেল লাগে। সাগরে অবস্থানকালে দীর্ঘ সময় ট্রলারের ইঞ্জিন চালু রাখতে হয় এবং মাছ টাটকা রাখতে হিমায়িত ব্যবস্থা বা প্রচুর বরফের প্রয়োজন হয়, যার জন্য জ্বালানি খরচ বেশি। উপকূল থেকে কিছুটা দূরে মাঝারি গভীরতায় ফিশিং ট্রলারে একবার ট্রিপে যেতে সাধারণত ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ৫০০ লিটার ডিজেল লাগে। আর ছোট ট্রিপে সাধারণত ৩০০ থেকে ৭০০ লিটার ডিজেল লাগে। বর্তমানে জ্বালানি সংকটে গভীর শিপিংয়ে যেতে পারছে না ট্রলারগুলো। তাদের বাধ্য হয়েই মাছ ধরতে হচ্ছে ছোট ট্রিপে। এতে বেশি খরচ করে কম মাছ ধরে চলে আসায় আর্থিক ক্ষতিতে পড়তে হচ্ছে ট্রলার মালিকদের।

ফিশিং ট্রলার মালিকরা বলেছেন, স্বাভাবিক সময়ে চট্টগ্রামের ফিশারি ঘাট (পাথরঘাটা) থেকে প্রতিদিন ছোট-বড় মিলিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে যায় প্রায় ৮০০ থেকে ১ হাজার ট্রলার। কিন্তু বর্তমানে জ্বালানি সংকট ও ব্যয় বাড়ায় অনেক কমে গেছে এ সংখ্যা। অনেক ট্রলার মালিক লোকসানের আশঙ্কায় বসিয়ে রেখেছে নৌযান।

ফিশিং ট্রলারগুলো সাধারণত দুটি উপায়ে জ্বালানি সংগ্রহ করে থাকে। একটি হলো সরকারি তেল কোম্পানির ডিলারদের কাছ থেকে। আরেকটি কর্ণফুলী নদীতে থাকা নিবন্ধিত ভাসমান পাম্প বা বার্জ থেকে সরাসরি তেল নেওয়া। তবে বর্তমানে উভয় ক্ষেত্রেই ঘাটতি।

পতেঙ্গা উপকূলের জেলে বাদল জলদাসের আক্ষেপ, ‘অনেক বছর ধরে মাছ ধরি, কিন্তু এমন পরিস্থিতি কখনো দেখিনি। তেল না থাকলে ট্রলার চলে না, আর ট্রলার না চললে আয়ও হয় না।’

খুচরা মাছ ব্যবসায়ীদের ভাষ্য, ট্রলার চলাচল কমে যাওয়ায় কমে গেছে মাছ আহরণও।

ফইল্লাতলি বাজারের মাছ ব্যবসায়ী আসলামের মতে, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে সামুদ্রিক মাছের সরবরাহ ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। এতে ফিশারি ঘাটে কমে এসেছে দৈনিক লেনদেনও। মাছের অভাবে অনেক বরফকল বন্ধ হওয়ার উপক্রম। মাছ আহরণ কমে যাওয়ার প্রভাব পড়তে শুরু করেছে নগরীর খুচরা বাজারগুলোতে।

চট্টগ্রামের কাজীর দেউড়ির মাছ বিক্রেতা হামিদ হোসেন জানান, সাগরের মাছের প্রতি কেজিতে ৫০ টাকা করে বেড়েছে। জ্বালানি সংকট অব্যাহত থাকলে দাম হয়তো আরও বাড়বে। খুচরা বাজারে ৮শ গ্রাম ওজনের ইলিশ কেজি ১৩শ টাকা। এক কেজি ওজনের ইলিশ ২২শ টাকা এবং দেড় কেজি ওজনের ইলিশ কেজি ২৪শ টাকা।

জ্বালানি তেলের সংকট সরাসরি প্রভাব ফেলছে সমুদ্রে মাছ ধরার ক্ষেত্রে। অধিকাংশ মাছ ধরার ট্রলার ও নৌকা ডিজেল চালিত। জ্বালানি সংকটে তারা যেতে পারছে না সমুদ্রে। ফলে অনেক জেলে বাধ্য হয়ে ঘাটে বসে থাকছেন, যার কারণে তাদের দৈনিক আয় বন্ধ হয়ে যাচ্ছে।

মাছসমুদ্রট্রলার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

    ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

    খতিবের পক্ষে বিক্ষোভ, উত্তেজনা বায়তুল মোকাররমে

    খতিবের পক্ষে বিক্ষোভ, উত্তেজনা বায়তুল মোকাররমে

    এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক

    এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক

    সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

    সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

    ডিসির মতবিনিময় সভায় অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি!

    ডিসির মতবিনিময় সভায় অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি!

    যুদ্ধাপরাধের বিচারক নাভি পিল্লাইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে

    যুদ্ধাপরাধের বিচারক নাভি পিল্লাইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে

    ছিনতাইপ্রবণ মোহাম্মদপুর পার হতে হতে দেখা বিমান ছিনতাই

    ছিনতাইপ্রবণ মোহাম্মদপুর পার হতে হতে দেখা বিমান ছিনতাই

    সার ডিলার নিয়োগে টাকা লেনদেনের অভিযোগ, প্রশাসনে শুদ্ধি অভিযানের দাবি এমপির

    সার ডিলার নিয়োগে টাকা লেনদেনের অভিযোগ, প্রশাসনে শুদ্ধি অভিযানের দাবি এমপির

    সিএমপিতে কথায় কথায় ওসি বদল

    সিএমপিতে কথায় কথায় ওসি বদল

    ঢাকার বাসে দিনে চাঁদা ৫২ লাখ

    ঢাকার বাসে দিনে চাঁদা ৫২ লাখ

    সাম্প্রদায়িক শক্তি ফ্যাসিবাদের চেয়েও ভয়ানক

    সাম্প্রদায়িক শক্তি ফ্যাসিবাদের চেয়েও ভয়ানক

    মুক্তিযুদ্ধ একবার, তালিকা ৭ বার!

    মুক্তিযুদ্ধ একবার, তালিকা ৭ বার!