Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

উদয়ন এক্সপ্রেস

বিদ্যুৎহীন ‘এসি বগিতে’ ৫৬ যাত্রীর দুর্বিষহ যাত্রা

জ্যেষ্ঠ প্রতিবেদক, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ২২ মে ২০২৬, ১৬:৫২
বিদ্যুৎহীন ‘এসি বগিতে’ ৫৬ যাত্রীর দুর্বিষহ যাত্রা

ছবি: আগামীর সময়

চট্টগ্রাম থেকে সিলেটগামী আন্তঃনগর ট্রেন ‘উদয়ন এক্সপ্রেস’র শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বিকল হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন ৫৬ জন যাত্রী। প্রায় ৩০ শতাংশ বাড়তি ভাড়া দিয়ে টিকিট কেটেও ‘এয়ার টাইট’ (রুদ্ধশ্বাস) বগিতে গরমে ছটফট করতে হয়েছে শিশু, বৃদ্ধ ও গর্ভবতী মায়েদের। নির্ধারিত সময়ের চেয়ে ৩ ঘণ্টারও বেশি দেরিতে সিলেট পৌঁছায় ট্রেনটি।

রেলওয়ে সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাত ৯টা ৪৫ মিনিটে চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে যায় উদয়ন এক্সপ্রেস। ট্রেনের অতিরিক্ত সংযুক্ত ‘এক্স-২’ এসি বগিতে যাত্রার শুরু থেকেই এসি অন-অফ হতে থাকে। ট্রেনটি ফেনী স্টেশনে পৌঁছানোর পর বগিটি পুরোপুরি বিদ্যুৎহীন হয়ে পড়ে। পরবর্তী সময়ে লাকসাম স্টেশনে ত্রুটি মেরামতের জন্য ট্রেনটিকে প্রায় দুই ঘণ্টা দাঁড় করিয়ে রাখা হয়। সেখানে বিদ্যুৎ এলেও এসি আর সচল করা সম্ভব হয়নি। এয়ার টাইট বগিতে বাতাস ঢোকার বিকল্প পথ না থাকায় ভেতরে থাকা যাত্রীদের এক বীভৎস ও শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়।

আরও পড়ুন

বিশ্বকাপ ফাইনালের দিন টি-টোয়েন্টিতে মুখোমুখি বাংলাদেশ-জিম্বাবুয়ে

২২ মে ২০২৬

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের ব্যবসায়ী ও ওই বগির যাত্রী বাপ্পী তঞ্চঙ্গ্যা তাঁর দুর্বিষহ অভিজ্ঞতা বর্ণনা করেন। তার ভাষ্য, ‘যেখানে সাধারণ এসি বগির ভাড়া ৯০৯ টাকা, সেখানে ১২০২ টাকা দিয়ে টিকিট কেটেছিলাম। কিন্তু পুরো পথ আমাদের গরমে সিদ্ধ হতে হয়েছে।’

এদিকে শিডিউল বিপর্যয়ের কারণে আজ শুক্রবার সকাল ৫টা ৪৫ মিনিটে ট্রেনটি সিলেট পৌঁছানোর কথা থাকলেও তা পৌঁছায় সকাল ৮টা ৫৭ মিনিটে।

এসি বিকল হওয়ার বিষয়টি স্বীকার করে রেলওয়ে চট্টগ্রাম বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী মো. আরিফুল ইসলাম বললেন, ‘ফেনী স্টেশন ছাড়ার পর থেকেই সমস্যাটি শুরু হয়। লাকসামে ট্রেনটি অপেক্ষমাণ রেখে মেরামত করার চেষ্টা চালানো হয়েছিল। সেখান থেকে ছাড়ার পর কয়েক মিনিট ঠিক থাকলেও এসি আবার নষ্ট হয়ে যায়। পরে ট্রেনটি সিলেটে পৌঁছালে বগিটি পাল্টানো হয়।’

তিনি আরও জানান, বগিটি সম্প্রতি ওয়ার্কশপ থেকে মেরামত করে আনা হয়েছিল। নতুনভাবে মেরামত করার পরও কেন এই যান্ত্রিক ত্রুটি দেখা দিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

চট্টগ্রামবিদ্যুৎহীনউদয়ন এক্সপ্রেস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর