Agamir Somoy E-Paper
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

ডেঙ্গুতে প্রসূতির মৃত্যু, মারা গেল গর্ভের সন্তানও

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯
ডেঙ্গুতে প্রসূতির মৃত্যু, মারা গেল গর্ভের সন্তানও

সংগৃহীত ছবি

আর কয়দিন পরই নতুন অতিথি আসবে ঘরে। আনন্দ আর ধরে না তাদের। এজন্য প্রস্তুতিও চলছিল জোরেশোরে। নতুন একটা বাসায় উঠেছিলেন মিঠুন-অর্পিতা দম্পতি। প্রথম মা হওয়ার ইচ্ছাপূরণের একেবারে কাছাকাছি চলে আসছিলেন অর্পিতা দাশ। ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা। সেই খুশিতে হারিয়ে যাওয়ার আগেই জীবন থেকে বিদায় নিতে হলো অর্পিতাকে।

ডেঙ্গু আক্রান্ত হয়ে শুক্রবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মৃত্যুবরণ করেন অর্পিতা। মায়ের মৃত্যুর পর পর মৃত পুত্র সন্তান প্রসব হয়। এর আগে গত বৃহস্পতিবার সন্তান জন্মদানের এক মাস পর ডেঙ্গুতে মারা যান রাশেদা বেগম রিমা নামে এক নারী।

একসাথে স্ত্রী ও সদ্যজাত সন্তানকে হারিয়ে মিঠুন চৌধুরী পাগলপ্রায়। হাসপাতালে মৃত সন্তানকে কোলে নিয়ে অঝোর ধারায় কাঁদছেন তিনি। এই কয়দিন কত না যুদ্ধ গেছে তার। শুধু স্ত্রী ও অনাগত সন্তানকে বাঁচাতে ছুটেছেন এই হাসপাতাল থেকে ওই হাসপাতাল। কিন্তু শেষপর্যন্ত চট্টগ্রাম কাস্টমসের কর্মী মিঠুনকে হার মানতে হয়েছে। শুক্রবার রাতে বলুয়ার দিঘি মহাশশ্মানে নিজহাতে স্ত্রী ও ছেলের সৎকার করেছেন।

গত বছরের ১৬ অক্টোবর বিয়ে করেছিলেন এই দম্পতি। সন্তানের জন্মদানের সম্ভাব্য সময় ছিল আগামী ১২ অক্টোবর। আস্তে আস্তে সেই পথেই এগোচ্ছিল সবকিছু। কিন্তু সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের শেষদিকে জ্বর হয় অর্পিতার। পরে ৭ সেপ্টেম্বর মা ও শিশু জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল অর্পিতাকে।

অর্পিতার পিসি শিউলি চৌধুরী বলেছেন, ‘৬ তারিখ অর্পিতার ডেঙ্গু ধরা পড়ে। এর পর হাসপাতালে ভর্তি করায়। ৯ সেপ্টেম্বর তাকে এইচডিইউতে নেওয়া হয়। বৃহস্পতিবার ডাক্তার বললেন— আইসিইউ দরকার। তখন তাকে নিয়ে প্রথমে রয়েল হাসপাতালে যাই। এর পর রয়েলের ডাক্তার বললেন তাড়াতাড়ি মেডিকেল ভর্তি করাতে। মেডিকেলে নিয়ে যাওয়ার পর সারারাত আইসিইউতে ছিল।’

এর মধ্যে রাতেই চমেক হাসপাতালের আইসিইউ চিকিৎসকের পরামর্শে রাতেই তাকে রক্তের প্লাটিলেট দেওয়া হয়। আজ সকালেও রক্ত দেওয়ার জন্য অনেকগুলো ডোনার প্রস্তুত করেছিল পরিবার। মিঠুন কেবল প্রার্থনা করছিলেন ঈশ্বরের কাছে যাতে স্ত্রী যেন সুস্থ হয়ে ওঠেন।

‘অনেক চেষ্টা অনেক প্রার্থনা। ডাক্তার বললেন তার ডেঙ্গু এক্সপান্ড সিনড্রম। আজ দুপুর ১টা ৫০ মিনিটে অর্পিতা মারা যায়। পরপর তার বাচ্চা প্রসব হয়। খুব আশা ছিল মেয়েটার একটা ছেলে সন্তান হবে। ছেলেই হলো। কিন্তু মায়ের সঙ্গে ছেলেটিও না ফেরার দেশে’— বলছিলেন শিউলি চৌধুরী।

২৪ সেপ্টেম্বর ছিল অর্পিতার ২৬তম জন্মদিন। সেই জন্মমাসেই পৃথিবীকে বিদায় জানালেন তিনি। তার মা দিপালী দাশ কেঁদে বুক ভাসাচ্ছেন। অর্পিতারা দুই বোন। হার্টের একটি অস্ত্রোপচারের সময় অর্পিতার বাবা ২০১৯ সালে মারা যান। দিপালী বার বার বলছিলেন, ‘আমার কপালটা কেন এত খারাপ হলো, ভগবান।’

ডেঙ্গু
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানিকে বিয়ে করে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধানে হাইকমিশন

    পাকিস্তানিকে বিয়ে করে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধানে হাইকমিশন

    বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার

    বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার

    স্ত্রী-কন্যার উদ্দেশে সাংবাদিক পুলক, ‘ক্ষমা করে দিও’

    স্ত্রী-কন্যার উদ্দেশে সাংবাদিক পুলক, ‘ক্ষমা করে দিও’

    বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী আটক

    বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী আটক

    গণপতির শোবার ঘর পরিদর্শনের অনুমতি পেলেন না আইনজীবীরা

    গণপতির শোবার ঘর পরিদর্শনের অনুমতি পেলেন না আইনজীবীরা

    পাবনা-সিরাজগঞ্জে তাঁতশিল্পে ধস, কর্মহীন লাখো শ্রমিক

    পাবনা-সিরাজগঞ্জে তাঁতশিল্পে ধস, কর্মহীন লাখো শ্রমিক

    চাকরি পাচ্ছেন জাবির ৭০০ শিক্ষার্থী

    চাকরি পাচ্ছেন জাবির ৭০০ শিক্ষার্থী

    বঙ্গোপসাগর থেকে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

    বঙ্গোপসাগর থেকে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

    প্রত্যেক ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম

    প্রত্যেক ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম

    ১৩ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে শিবিরের ‘রোড টু সিরাহ—২৬’ সম্পন্ন

    ১৩ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে শিবিরের ‘রোড টু সিরাহ—২৬’ সম্পন্ন

    শেখ হাসিনার সময়ে হওয়া ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

    শেখ হাসিনার সময়ে হওয়া ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

    ৯/১১ হামলার ২৫ বছর পর আল-কায়েদা এখন কতটা শক্তিশালী?

    ৯/১১ হামলার ২৫ বছর পর আল-কায়েদা এখন কতটা শক্তিশালী?

    আবারও খুলে দেওয়া হয়েছে কাপ্তাই লেকের ১৬ জলকপাট

    আবারও খুলে দেওয়া হয়েছে কাপ্তাই লেকের ১৬ জলকপাট

    আশ্রয়ণের ঘর নিয়ে দুর্ভোগ

    আশ্রয়ণের ঘর নিয়ে দুর্ভোগ

    সুযোগ থাকা সত্ত্বেও মুগদা হাসপাতালের রোগীদের বাইরে টেস্ট করানো হচ্ছে

    সুযোগ থাকা সত্ত্বেও মুগদা হাসপাতালের রোগীদের বাইরে টেস্ট করানো হচ্ছে