Agamir Somoy E-Paper
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে আমিনুলের কৃষিসেবা
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

‘ওসি তাড়িয়ে’ গ্রেপ্তার এড়ানো বগা অবশেষে কারাগারে

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১৫:৪৮
‘ওসি তাড়িয়ে’ গ্রেপ্তার এড়ানো বগা অবশেষে কারাগারে

গ্রাফিকস: আগামীর সময়

‘ওসি তাড়িয়ে’ গ্রেপ্তার এড়িয়ে অবশেষে আদালতে আত্মসমর্পণ করলেন চট্টগ্রামের বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দলনেতা ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ওয়াকিল হোসেন বগা। আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন। চাঁদাবাজির অভিযোগে নগরীর খুলশী থানায় হওয়া এক মামলার পলাতক আসামি ছিলেন বগা। যদিও তার বিরুদ্ধে মোট মামলা ২৩টি।

আজ রবিবার দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মহিদুল ইসলামের আদালতে তিনি আত্মসমর্পণ করেন।

আগামীর সময়কে এসব তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর আদালতে কর্মরত খুলশী থানার জিআরও এসআই রাজীব কান্তি দে। তিনি বললেন, ‘ওয়াকিল হোসেন বগার বিরুদ্ধে ২৩টি মামলা আছে। দুই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা আছে। আজ চাঁদাবাজির মামলায় সারেন্ডার করে জামিনের আবেদন করেছিলেন। গত ১ অক্টোবর খুলশী থানায় মামলাটি হয়েছিল। আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।’

ওয়াকিল হোসেন বগা (৪২) ওরফে বিহারি বগা চট্টগ্রাম নগরীর খুলশী থানার ওয়্যারলেস কলোনি এলাকার বাসিন্দা। চট্টগ্রামের রাজনীতিতে তিনি নগর বিএনপির সাবেক সভাপতি ও সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের অনুসারী হিসেবে পরিচিত।

আরও পড়ুন

বগাকাণ্ডে চট্টগ্রাম ছাড়তে হচ্ছে ‘ওসি’ আব্দুর রহিমকে

১১ অক্টোবর ২০২৬

কলেজ শিক্ষককে পিটিয়ে আহত করা, খুলশী থানার ওসি মোহাম্মদ আব্দুর রহিমকে উলঙ্গ করে পেটানোর হুমকি, পুলিশের ওপর হামলা, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, কিশোর সবজি বিক্রেতা হৃদয় হত্যাকাণ্ডসহ একাধিক ঘটনায় জড়িয়ে আলোচনায় আসেন বগা। গত ৬ অক্টোবর রাতে বগাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের কার্যালয় অর্থাৎ নগর ভবনে। মেয়রের উপস্থিতিতে তার কার্যালয়ে অভিযান নিয়ে তোলপাড় সৃষ্টি হয়।

পরদিন মেয়র শাহাদাত ওসি আব্দুর রহিমের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ তুলে ‘একহাত’ নেন। এর কয়েক ঘণ্টা পরই রহিমকে খুলশী থানা থেকে সিটি এসবিতে বদলির আদেশ দেন সিএমপি কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী। এর পরদিন তাকে খুলনা রেঞ্জে বদলির আদেশ আসে। ওসি আব্দুর রহিম অবশ্য বলছিলেন, তিনি নগর ভবনে অভিযানের সময় ছুটিতে ছিলেন। ছুটি শেষে ৮ অক্টোবর দুপুরে কর্মস্থলে যোগ দেন।

গ্রেপ্তারচট্টগ্রামআদালত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    সুশাসনের বীজ বপন করতে হবে প্রাথমিক শিক্ষায়

    সুশাসনের বীজ বপন করতে হবে প্রাথমিক শিক্ষায়

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে পরীমনির লাইভ, পরে ডিলিট

    ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে পরীমনির লাইভ, পরে ডিলিট

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    ইবনে সিনা ফার্মাসিটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

    ইবনে সিনা ফার্মাসিটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

    মাধবপুরে ছাত্রলীগ নেতা সিরাজুল গ্রেপ্তার

    মাধবপুরে ছাত্রলীগ নেতা সিরাজুল গ্রেপ্তার

    ‘অনলাইন গেমের জন্য আজ আমার জীবন দিতে হলো’

    ‘অনলাইন গেমের জন্য আজ আমার জীবন দিতে হলো’

    ‘সব শেষ, কী নিয়ে বাঁচব আমরা’

    ‘সব শেষ, কী নিয়ে বাঁচব আমরা’