Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১৬:৫৫
চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায়ে চোর সন্দেহে ইমন নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে চার নৈশপ্রহরীর বিরুদ্ধে।

পরে ঘটনা ধামাচাপা দিতে তারা লাশ গুমেরও চেষ্টা করেন। কিন্তু সিসি ক্যামেরায় ধরা পড়ে হত্যার পুরো দৃশ্য। সেই ফুটেজ দেখে পুলিশ গ্রেপ্তার করেছে চারজনকে।

গতকাল বুধবার সকালে লাশ উদ্ধারের পর রাতভর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানালেন বাকলিয়া থানার ওসি শাহীনুর আলম।

গ্রেপ্তার চারজন হলেন, মিজানুর রহমান মিজান (২৭), আব্দুর রহমান জিসান (২১), ইয়াছিন আরাফাত (২৩) ও হাসান (৩৩)।

এদের মধ্যে মিজান দোকানি ও বাকি তিনজন বাকলিয়া কল্পলোক সিডিএ আবাসিক এলাকায় নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশের ভাষ্য, নিহত ইমন (২১) নগরীর বাকলিয়ার কালামিয়া বাজার এলাকার ভাসমান যুবক। নেশাগ্রস্ত ও ভবঘুরে। গত মঙ্গলবার রাত আড়াইটার দিকে তিনি কল্পলোক আবাসিক এলাকার দুই নম্বর সড়কে মিজানের চা-সিগারেটের দোকানে ঢোকেন। চুরি করতে ঢুকেছে ভেবে মিজান তাকে ধরে ফেলেন। হালকা মারধর করে কল্পলোকের চার নৈশপ্রহরীকে ডেকে তাদের হাতে তুলে দেন। তারা ইমনকে কল্পলোক মডেল মসজিদের পেছনে খালি মাঠে নিয়ে এলোপাতাড়ি মারধর করেন। এতে একপর্যায়ে ইমনের মৃত্যু হয়।
এরপর তারা লাশ সেখানে একটি ব্রিজের নিচে ফেলে রেখে চলে যান।

ওসি শাহীনুর আলম আগামীর সময়কে বললেন, ‘নাইটগার্ডদের হাতে লাঠি ছিল। সেই লাঠি দিয়ে বেধড়ক পিটিয়েছে। মারা যাবে সেটা অবশ্য তারা বুঝতে পারেনি। পরে যখন বুঝল যে মারা গেছে তখন লাশ ব্রিজের নিচে ফেলে দিল। আমরা লাশ উদ্ধারের পর সিসি ক্যামেরার ফুটেজ দেখে দোকানি মিজান ও চার নাইটগার্ডকে শনাক্ত করি। চারজনকে গ্রেপ্তার করেছি। একজন নাইটগার্ড এখনও পলাতক আছেন।’

এ ঘটনায় ইমনের ফুফু পাঁচজনের বিরুদ্ধে বাকলিয়া থানায় হত্যা মামলা করেছেন বলে ওসি জানালেন।

বাকলিয়াচট্টগ্রামযুবককে পিটিয়ে হত্যা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    গড়াই নদে হবে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’,  ব্যয় ২৫০-৩০০ কোটি

    গড়াই নদে হবে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’, ব্যয় ২৫০-৩০০ কোটি