গাজীপুর মহানগরের টঙ্গীতে চোর সন্দেহে মো. রানা (৩৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (৩ অক্টোবর) সকালে টঙ্গী পশ্চিম থানাধীন গাজীপুরা পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। যুবকের মরদেহ পাশের মেধাবিকাশ স্কুলসংলগ্ন লাভলী গার্মেন্টসের সামনের মাঠে ফেলে রাখা হয়।নিহত রানা টঙ্গী পূর্ব থানার এরশাদনগর ২ নম্বর ব্লক এলাকার বাচ্চু মিয়ার ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোর ৫টার দিকে গাজীপুরা পশ্চিমপাড়ার হানিফ নামের এক ব্যক্তির বাড়িতে রানা প্রবেশ করেন। এ সময় তাকে চোর সন্দেহে আটক করা হয়। পরে...