Agamir Somoy E-Paper
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কৃষকের তৃষ্ণা মেটান আকরাম
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

মঞ্চে মায়ার খেলা, মায়াবী আবেশে মোহাবিষ্ট দর্শক

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫১
মঞ্চে মায়ার খেলা, মায়াবী আবেশে মোহাবিষ্ট দর্শক

ছবি: আগামীর সময়

রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী গীতিনাট্য ‘মায়ার খেলা’। প্রেমের আকাঙ্ক্ষা, হৃদয়ের দ্বন্দ্ব, বিরহের বেদনা এবং মানবজীবনের চিরন্তন মায়াময়তার এক অপূর্ব কাব্যিক রূপ। কাব্য, সুর, নৃত্যছন্দ আর অভিনয়ের নান্দনিকতায় ‘মায়ার খেলার’ এক সুরেলা শিল্পভাষ্য মঞ্চে তুলে ধরলেন বোধন আবৃত্তি পরিষদের একঝাঁক শিল্পী।

আজ বুধবার সন্ধ্যায় চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট (টিআইসি) মিলনায়তনে হয়ে গেল অনবদ্য এ পরিবেশনা।

শব্দ, সুর ও অভিব্যক্তির সম্মিলনে মঞ্চজুড়ে যেন নেমে এসেছিল এক মায়াবী আবেশ। প্রেমের আকুলতা, বিরহের দীর্ঘশ্বাস, অভিমানের নীরবতা আর হৃদয়ের সূক্ষ্ম অনুভূতির সুরেলা প্রকাশে মুগ্ধতার ঘোরে ডুবেছিলেন দর্শক। সুর ও অনুভূতির এক অপার্থিব জগতে যেন হারিয়ে গেলেন উপস্থিত সবাই !

বোধনের শ্রুতিরূপ প্রযোজনার এ দ্বিতীয় মঞ্চায়ন দেখতে চট্টগ্রামের বিদগ্ধ সাংস্কৃতিক ব্যক্তিত্ব থেকে কবি, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী- অনেকেই হাজির হয়েছিলেন মিলনায়তনে। মঞ্চের বাইরে এ যেন আরেক সম্মিলন! আবৃত্তিশিল্পী শিমুল নন্দীর প্রাককথনের মধ্য দিয়ে শুরু হয় পরিবেশনা। আবৃত্তিশিল্পী মাইনুল আজম চৌধুরী সম্পাদনা ও নির্দেশনা দিয়েছেন।

আরও পড়ুন

দেশের গণতান্ত্রিক অভিযাত্রা বিশ্বে ‘উজ্জ্বল করেছেন’ তারেক রহমান

৩০ সেপ্টেম্বর ২০২৬

কথক ও নাটকের বিভিন্ন চরিত্রে অংশ নেন বোধন সদস্যদের মধ্যে সুতপা মজুমদার, মোহাম্মদ তাহসিন, দীপা দাশ, সন্দীপন সেন একাসহ প্রায় অর্ধশত শিল্পী। নৃত্যে মুগ্ধতা ছড়ান সুমী মল্লিক, অমিত দাশ ও রমিতা ভৌমিক। তালবদ্যে ঝিল মজুমদার। বোধন সভাপতি নারায়ণ প্রসাদ বিশ্বাস ও সাধারণ সম্পাদক মাইনুল আজম চৌধুরী সংগঠনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানান।

মঞ্চে একের পর এক গানের সুর, নৃত্যের ছন্দ আর অভিনয়ের নান্দনিকতায় উন্মোচিত হতে থাকে মানবহৃদয়ের চিরন্তন দ্বন্দ্বের গল্প। কখনো প্রেমের মধুর আকাঙ্ক্ষা, কখনো বিরহের বিষণ্ণতা, কখনো বা পাওয়া না-পাওয়ার হাহাকার। প্রতিটি দৃশ্য যেন দর্শকের হৃদয়ে এঁকে দেয় অনুভূতির বিচিত্র আলপনা। সম্মিলিত পরিবেশনাটি হয়ে ওঠে আবেগের এক জীবন্ত কাব্য।

বোধন আবৃত্তি পরিষদের সহসভাপতি প্রনব চৌধুরী আগামীর সময়কে বললেন, ‘মায়ার খেলা কেবল প্রেমের মিলন আর বিরহের কাহিনী নয়। বরং আমাদের মনোজগতের সূক্ষ্ম অনুভূতি আর আবেগের বিচিত্র রূপের প্রকাশ। অনুভূতির পরিবর্তনশীল প্রবাহ কবিগুরু ছন্দে ছন্দে তুলে ধরেছেন। আর সেটাই গান, সুর, কাব্যিক সংলাপ ও আবেগের মধ্য দিয়ে আমাদের শিল্পীরা দর্শকদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছেন।’

মায়ার খেলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    ঢাকা কলেজের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে ছাড়পত্র

    ঢাকা কলেজের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে ছাড়পত্র

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    দিনে কৃষক, রাতে শিক্ষার্থী, দুই ভাই এখন শিক্ষক

    দিনে কৃষক, রাতে শিক্ষার্থী, দুই ভাই এখন শিক্ষক

    বিএনপির আলোচিত সেই নেতাকে সব পদ থেকে বহিষ্কার

    বিএনপির আলোচিত সেই নেতাকে সব পদ থেকে বহিষ্কার

    চার জেলায় নতুন ডিসি

    চার জেলায় নতুন ডিসি

    ইসলামিক ক্রেডিট কার্ডে হারাম পণ্যের বিল পরিশোধ করা যাবে না

    ইসলামিক ক্রেডিট কার্ডে হারাম পণ্যের বিল পরিশোধ করা যাবে না