Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

সিআরবিতে রেলের নিলামে ঠিকাদারদের বাধা দেওয়ার অভিযোগ

জ্যেষ্ঠ প্রতিবেদক, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ১৯:৪১
সিআরবিতে রেলের নিলামে ঠিকাদারদের বাধা দেওয়ার অভিযোগ

সিআরবি ভবন - ফাইল ছবি

রেলওয়ে পূর্বাঞ্চলের সদর দপ্তর চট্টগ্রাম নগরের সিআরবি এলাকায় একটি পরিত্যক্ত ভবন অপসারণের নিলামে সাধারণ ঠিকাদারদের অংশ নিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। আজ রবিবার নিলামের নির্ধারিত সময়ে একটি পক্ষের বাধার কারণে অনেক ঠিকাদার দরপত্র জমা দিতে না পেরে ফিরে গেছেন।

রেলওয়ের প্রকৌশল বিভাগ সূত্র জানিয়েছে, সিআরবিতে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপকের (জিএম) বাংলোর পাশে অবস্থিত একটি দোতলা পরিত্যক্ত ভবন অপসারণের জন্য এই নিলামের আয়োজন করা হয়। ওই ভবনটি ভেঙে সেখানে একটি পানির ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণ করা হবে। দরপত্র জমা দেওয়ার জন্য আজ সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সময় নির্ধারিত ছিল।

ভুক্তভোগী ঠিকাদারদের অভিযোগ, নিলাম প্রক্রিয়া চলাকালে একটি পক্ষ সাধারণ দরদাতাদের সিআরবি এলাকায় প্রবেশে বাধা দেয়। এমনকি তাদের মারধরের হুমকিও দেওয়া হয়। ফলে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখা সত্ত্বেও অনেক ঠিকাদার নিলামে অংশ নিতে পারেননি। কেবল ওই পক্ষের পছন্দের কয়েকজন ঠিকাদারকে সেখানে প্রবেশ করতে দেওয়া হয়েছে।

ক্ষতিগ্রস্ত ঠিকাদারি প্রতিষ্ঠান ‘এস এস ট্রেডার্স’-এর স্বত্বাধিকারী সাইফুল ইসলাম বলেছেন, ‘এই নিলামে অংশ নেওয়ার জন্য আমরা দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় সব ধরনের কাগজপত্র প্রস্তুত করেছিলাম। কিন্তু আজ নিলামের স্থানে আমাদের প্রবেশ করতেই দেওয়া হয়নি। জোর করে ঢুকতে চাইলে মারধরের হুমকি দেওয়া হয়।’

এ বিষয়ে রেলওয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানালেন, সাধারণ ঠিকাদারদের নিলামে অংশ নিতে বাধা দেওয়ার বিষয়টি তারাও মৌখিকভাবে শুনেছেন।

যোগাযোগ করা হলে রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী জীষাণ দত্ত জানান, আজ অনুষ্ঠিত ওই নিলামে
শেষ পর্যন্ত ১১ জন দরদাতা অংশ নিয়েছেন। নিলাম চলাকালে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী
বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছিলেন।

বাধা দেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বললেন, ‘এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত কেউ  কোনো লিখিত অভিযোগ করেননি। তবে এ ধরনের কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মহাপরিচালকের কার্যালয়ে পাঠানো হবে।’

সিআরবিঠিকাদাররেলওয়ে
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    অভিজিৎ দীপকে দিল্লি বিমানবন্দর থেকে আটক

    অভিজিৎ দীপকে দিল্লি বিমানবন্দর থেকে আটক

    ছেলে সেজে তরুণীকে বিয়ে, ছয় মাস পর সালিশে মারধরের অভিযোগ

    ছেলে সেজে তরুণীকে বিয়ে, ছয় মাস পর সালিশে মারধরের অভিযোগ

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    সাক্ষাৎকার নেওয়ার জন্য সাংবাদিকদের ডাকলেন প্রযোজক, ক্ষিপ্ত নায়িকা

    সাক্ষাৎকার নেওয়ার জন্য সাংবাদিকদের ডাকলেন প্রযোজক, ক্ষিপ্ত নায়িকা

    ফুসফুসের সুরক্ষায় ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি রাষ্ট্রীয় উদ্যোগ জরুরি : ড্যাব মহাসচিব

    ফুসফুসের সুরক্ষায় ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি রাষ্ট্রীয় উদ্যোগ জরুরি : ড্যাব মহাসচিব