ডেঙ্গু ও হামে মৃত্যু ৩

সংগৃহীত ছবি
চট্টগ্রামে ডেঙ্গু ও হাম আক্রান্ত হয়ে আরও তিনজন মারা গেছেন। এর মধ্যে ডেঙ্গুতে মারা গেছে দুজন।
আজ বৃহস্পতিবার বিকালে পাঠানো সিভিল সার্জন কার্যালয়ের সবশেষ ২৪ ঘণ্টার প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।
প্রতিবেদন থেকে জানা যায়, ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে একজন মারা যায়। অপরজনের মৃত্যু হয় একটি বেসরকারি হাসপাতালে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মারা যায় ৩১ জন।
প্রতিবেদন থেকে জানা যায়, ২৪ ঘণ্টায় ৭৯ জন নতুন করে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে ১৮৫ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। মোট আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৩৪১ জন।
এদিকে, হাম উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৭০ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। হাম উপসর্গ নিয়ে চমেক হাসপাতালে একজন মারা যায়। এনিয়ে হাম বা হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৪৪ জনের।
মোট হাম উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১০ হাজার ৩৭৩ জন।



