Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
ভাড়া নয়, ভালোবাসায় তুষ্ট কমলেশ
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

‘লংমার্চে প্রশাসনের সহযোগিতার আশ্বাস’

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯:১৮
‘লংমার্চে প্রশাসনের সহযোগিতার আশ্বাস’

চট্টগ্রামের দেওয়ান বাজারে নগর জামায়াতের কার্যালয়ে লংমার্চ নিয়ে সংবাদ সম্মেলন

এগারো দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ কর্মসূচিতে সরকার বাধা দেবে না বলে মনে করছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান।

তিনি জানালেন, প্রশাসনের সঙ্গে বৈঠকে তারা আন্তরিক সহযোগিতার আশ্বাস পেয়েছেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে নগরীর দেওয়ান বাজারে নগর জামায়াতের কার্যালয়ে লংমার্চকে সামনে রেখে করা সংবাদ সম্মেলনে একথা জানালেন তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়েছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ, তেল ও গ্যাসের সংকট, সারের সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ এবং জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের দাবিতে আগামী শনিবার ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য।

লংমার্চের সমাপনী কর্মসূচি হিসেবে ওইদিন বিকাল সোয়া ৫টায় চট্টগ্রামের লালদিঘী ময়দানে সমাবেশ হবে।

আরও পড়ুন

লংমার্চে বাধা এলে জনগণ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে

০৩ সেপ্টেম্বর ২০২৬

লংমার্চে বাধা সৃষ্টির মতো কোনো ঝুঁকি আছে কি না, সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াত নেতা মুহাম্মদ শাহজাহান বললেন, ‘ফ্যাসিস্ট আমলে আমরা আমাদের কোনো কর্মসূচি বাস্তবায়ন করতে পারিনি। গণতান্ত্রিক সরকার আসার পর আমরা একটা লংমার্চ কর্মসূচি দিলাম। আশা করছি লংমার্চ শান্তিপূর্ণভাবে শেষ করার ক্ষেত্রে সরকার আন্তরিক থাকবেন।

তিনি বললেন, ‘প্রশাসনের সঙ্গে আমাদের মিটিং হয়েছে। তারা আমাদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আমরা কোনো ধরনের ঝুঁকি এখনো মনে করছি না। এরপরও যদি কোনো ঝুঁকি পরিকল্পিতভাবে তৈরি করা হয়, তাতে জনস্রোত ঠেকিয়ে রাখা সম্ভব হবে না।’

অবশ্য লংমার্চে বাধা দিয়ে কেউ পরিস্থিতি ঘোলাটে করতে চাইলে সমুচিত জবাব দেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

জ্বালানি সংকটের মধ্যে দুই লাখ লিটার তেল পুড়িয়ে লংমার্চ নিয়ে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের সমালোচনার জবাবও দেন শাহজাহান।

তিনি বললেন, ‘দেশে যে তেল-গ্যাস ও জ্বালানি সংকট চলছে তা স্বীকার করার জন্য প্রতিমন্ত্রীকে ধন্যবাদ।’

‘সরকার যদি ১১ দলকে গুরুত্ব দিয়ে পারস্পরিক আলোচনার ভিত্তিতে দেশ পরিচালনা করত এবং নিজেদের স্বার্থে বিভিন্ন সংস্কার অধ্যাদেশ বাতিল না করত, তবে দেশকে আজ এই সংকটে পড়তে হতো না’— যোগ করেন মুহাম্মদ শাহজাহান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, মহানগরে খেলাফত মজলিসের সভাপতি এমদাদ উল্লাহ সোহাইল, মহানগর এনসিপির আহ্বায়ক মীর মোহাম্মদ শোয়াইবসহ ১১ দলীয় ঐক্যের নেতারা।

ঢাকা-চট্টগ্রাম লংমার্চএগারো দলীয় ঐক্য
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    সরকার পেল ২ লাখ, বন কর্তাদের ঘুষ ২৩ লাখ

    সরকার পেল ২ লাখ, বন কর্তাদের ঘুষ ২৩ লাখ

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২৩:০৪

    চাপে তিন মন্ত্রণালয়

    চাপে তিন মন্ত্রণালয়

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭

    লাম্পি স্কিনে বিপর্যস্ত ঈশ্বরদী, দেড় মাসে আড়াই শতাধিক গরুর মৃত্যু

    লাম্পি স্কিনে বিপর্যস্ত ঈশ্বরদী, দেড় মাসে আড়াই শতাধিক গরুর মৃত্যু

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮

    ইউক্রেন ইস্যুতে পুতিনের সঙ্গে ফের বৈঠকে বসতে চান ট্রাম্প, দিলেন যে শর্ত

    ইউক্রেন ইস্যুতে পুতিনের সঙ্গে ফের বৈঠকে বসতে চান ট্রাম্প, দিলেন যে শর্ত

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬

    ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা

    ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২৩:২০

    রামপাল বিদ্যুৎকেন্দ্রে অর্থায়নে আন্তর্জাতিক নির্দেশনা লঙ্ঘনের অভিযোগ বার্কলিসের বিরুদ্ধে

    রামপাল বিদ্যুৎকেন্দ্রে অর্থায়নে আন্তর্জাতিক নির্দেশনা লঙ্ঘনের অভিযোগ বার্কলিসের বিরুদ্ধে

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫

    ভাড়া নয়, ভালোবাসায় তুষ্ট কমলেশ

    ভাড়া নয়, ভালোবাসায় তুষ্ট কমলেশ

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪

    বেশি দামে এলএনজি কিনছে সরকার

    বেশি দামে এলএনজি কিনছে সরকার

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২

    নাচে সফল হব এটি তো কল্পনাই করিনি

    নাচে সফল হব এটি তো কল্পনাই করিনি

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২

    ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলা সম্পর্কে কী জানা যাচ্ছে

    ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলা সম্পর্কে কী জানা যাচ্ছে

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩

    জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প

    জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩

    বিষ ও আগুনে বিপন্ন সুন্দরবন

    বিষ ও আগুনে বিপন্ন সুন্দরবন

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২

    ভেনেজুয়েলার তেল গ্রাস করল যুক্তরাষ্ট্র, দাম কমবে?

    ভেনেজুয়েলার তেল গ্রাস করল যুক্তরাষ্ট্র, দাম কমবে?

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪

    নেপালে আকস্মিক বন্যায় বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ

    নেপালে আকস্মিক বন্যায় বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭

    উল্টোপথে গাড়ি নিয়ে জরিমানা গুনলেন মন্ত্রী মিল্লাত

    উল্টোপথে গাড়ি নিয়ে জরিমানা গুনলেন মন্ত্রী মিল্লাত

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১৩

    advertiseadvertise