Agamir Somoy E-Paper
শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
জনকল্যাণে বাবা-ছেলের দৃষ্টান্ত
শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় চট্টগ্রাম

পুলিশকেই নজরদারি!

চট্টগ্রাম অফিস
agamir somoy
প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৬:৩৩
পুলিশকেই নজরদারি!

সংগৃহীত ছবি

সকাল পৌনে ৮টা। চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজার আমতল এলাকায় ফুটপাতের দোকানপাট সবে খুলতে শুরু করেছে। দোকানিরা হঠাৎ দেখলেন শাহ আমানত মার্কেটের সামনে থেকে একদল তরুণ-যুবককে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে মিছিল করে আসতে। ব্যানারে লেখা, ‘সরকারি সিটি কলেজ ছাত্রলীগ-ছাত্রসংসদ, চট্টগ্রাম’। অর্থাৎ মিছিলকারীরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী। গতকাল শনিবার সকালের এই মিছিলের পর ফেসবুকে সংগঠনটির নেতাকর্মীরা ছড়িয়ে দেন তার ভিডিও ক্লিপ। পুলিশের ভাষ্য, এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে চারজনকে।

প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেল, মিছিলটিতে ছিলেন অর্ধশতাধিক যুবক-তরুণ। এর মধ্যে তারা সামনের সারিতে থাকা কয়েকজনকে ঘণ্টাখানেক ধরে শাহ আমানত মার্কেট থেকে নিউ মার্কেট এলাকায় ঘোরাঘুরি করতে দেখেন ব্যাটারিচালিত অটোরিকশায়। বোঝা গেল, যাদের নজরদারিতে রাখার কথা পুলিশের, তারাই উল্টো পুলিশের গতিবিধি রেখেছিলেন নজরদারিতে। ভোর ৬টার পর থেকেই ঘোরাঘুরি শুরু করেন ওই যুবক-তরুণরা। রিয়াজউদ্দিন বাজারের আশপাশের অন্তত আটটি স্পটে তিন-চারজন করে নেন অবস্থান। নন্দনকানন এক নম্বর গলির মুখে, এনায়েতবাজার রানীর দীঘিরপাড়, গোলাম রসুল মার্কেট, তিন পোলের মাথা, নিউ মার্কেট বাটা বাজার ও ফুলকলির সামনে এবং রাইফেল ক্লাব ও মুসলিম হলের সামনের বিভিন্ন স্পটে ছিল তাদের অবস্থান।

প্রায় দুই ঘণ্টা ধরে তারা ‘গেরিলা কায়দায়’ ঘোরাঘুরি করেন এসব স্পটে। পৌনে ৮টা বাজতেই সবাই শাহ আমানত মার্কেটের সামনে থেকে একযোগে শুরু করে দেন মিছিল।

প্রত্যক্ষদর্শীরা জানালেন, মিছিল যখন নিউ মার্কেট মোড় অতিক্রম করছিল, তখন সেখানে দাঁড়ানো ছিল পুলিশের একটি ভ্যান। পুলিশ সদস্যদের সামনে দিয়েই নির্বিঘ্নে মিছিল নিয়ে যান নিষিদ্ধ সংগঠনটির নেতাকর্মীরা।

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ২৩ জুন। গতকাল ঢাকায় এক অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের জানিয়েছেন, দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যেকোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে সর্বোচ্চ সতর্ক থাকার। সর্বোচ্চ সতর্কাবস্থার মধ্যেই নিষিদ্ধ সংগঠনের মিছিলের বিষয়ে নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া বললেন, ‘মিছিল থেকে দুজন এবং পরে অভিযান চালিয়ে আরও দুজনসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযান চলমান আছে, মামলা হবে।’

নগর পুলিশের আরেক কর্মকর্তা জানালেন, মিছিলটিতে ছিল ২০-২৫ জন। নিষিদ্ধ ছাত্রলীগের সিটি কলেজ শাখার সাধারণ সম্পাদক এম এইচ ফয়সাল, কোতোয়ালি থানার সভাপতি মোহাম্মদ জুনায়েদ ও পাঁচলাইশ থানার প্রচার সম্পাদক জহিরুল ইসলাম এবং সিটি কলেজের নেত্রী ফারজানা আক্তারকে শনাক্ত করা হয়েছে মিছিলে নেতৃত্বদানকারী হিসেবে।

চট্টগ্রামনিষিদ্ধ ছাত্রলীগঝটিকা মিছিলপুলিশ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    জীবনের জুটি গড়ে মাঠে ভাঙেন রুবেল

    জীবনের জুটি গড়ে মাঠে ভাঙেন রুবেল

    ২৯ আগস্ট ২০২৬, ০৪:৫৪

    বন্দুক হাতে পার্কে ঘোরার ভিডিও ভাইরাল, সেই দুই তরুণ গ্রেপ্তার

    বন্দুক হাতে পার্কে ঘোরার ভিডিও ভাইরাল, সেই দুই তরুণ গ্রেপ্তার

    ২৯ আগস্ট ২০২৬, ০৫:৪১

    বনজীবীদের মনে ভয়, কাঁধে ঋণ

    বনজীবীদের মনে ভয়, কাঁধে ঋণ

    ২৯ আগস্ট ২০২৬, ০৫:৫৩

    ‘শারজাহ মডেলে’ সাজতে পারে চট্টগ্রাম বিমানবন্দর

    ‘শারজাহ মডেলে’ সাজতে পারে চট্টগ্রাম বিমানবন্দর

    ২৯ আগস্ট ২০২৬, ০৭:৩৫

    জনকল্যাণে বাবা-ছেলের দৃষ্টান্ত

    জনকল্যাণে বাবা-ছেলের দৃষ্টান্ত

    ২৯ আগস্ট ২০২৬, ০৪:০৮

    গভীর রাতে সাবেক সচিবের জমি দখলের অভিযোগ

    গভীর রাতে সাবেক সচিবের জমি দখলের অভিযোগ

    ২৯ আগস্ট ২০২৬, ১৫:৫৯

    নেপাল-তিব্বতের বন্যার ছবি চীনে দেখানো হচ্ছে না কেন

    নেপাল-তিব্বতের বন্যার ছবি চীনে দেখানো হচ্ছে না কেন

    ২৯ আগস্ট ২০২৬, ১৫:৩৭

    সংকট মেটাতে ‘সার কার্ড’

    সংকট মেটাতে ‘সার কার্ড’

    ২৯ আগস্ট ২০২৬, ০৮:১৮

    ইমরান খানকে জেলে মেরে ফেলার ষড়যন্ত্র হচ্ছে, অভিযোগ ছেলেদের

    ইমরান খানকে জেলে মেরে ফেলার ষড়যন্ত্র হচ্ছে, অভিযোগ ছেলেদের

    ২৯ আগস্ট ২০২৬, ১৫:২৭

    দুঃখ প্রকাশ করে বক্তব্যের ব্যাখ্যা দিলেন হাসনাত আব্দুল্লাহ

    দুঃখ প্রকাশ করে বক্তব্যের ব্যাখ্যা দিলেন হাসনাত আব্দুল্লাহ

    ২৯ আগস্ট ২০২৬, ১৪:৩০

    ‘জিরো কস্টে’ যাচ্ছেন ১০ হাজার, ভয় সেই পুরনো সিন্ডিকেট

    ‘জিরো কস্টে’ যাচ্ছেন ১০ হাজার, ভয় সেই পুরনো সিন্ডিকেট

    ২৯ আগস্ট ২০২৬, ১৪:৪০

    এনসিপির সভাস্থলে পাল্টা কর্মসূচির ডাক, যা বলছে জেলা প্রশাসন

    এনসিপির সভাস্থলে পাল্টা কর্মসূচির ডাক, যা বলছে জেলা প্রশাসন

    ২৯ আগস্ট ২০২৬, ১৫:১৬

    নেপালে বন্যার তাণ্ডব থেকে জীবন ফিরে পাওয়ার গল্প

    নেপালে বন্যার তাণ্ডব থেকে জীবন ফিরে পাওয়ার গল্প

    ২৯ আগস্ট ২০২৬, ১৭:০৯

    গরম না কমলে কমবে না লোডশেডিং

    গরম না কমলে কমবে না লোডশেডিং

    ২৯ আগস্ট ২০২৬, ০৮:০৩

    কুমিল্লায় মহাসড়কে যানজটে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু

    কুমিল্লায় মহাসড়কে যানজটে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু

    ২৯ আগস্ট ২০২৬, ১৬:১৩

    advertiseadvertise