Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পথশিশুদের স্বপ্নসারথি মিজানুর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

খালি পায়ে কারবালার স্মরণে শিয়াদের মাতম

প্রতিবেদক, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ২৬ জুন ২০২৬, ২০:১৫
খালি পায়ে কারবালার স্মরণে শিয়াদের মাতম

ছবি: আগামীর সময়

চট্টগ্রাম নগরীতে আশুরা উপলক্ষে কারবালায় হজরত ইমাম হোসাইনের (রা.) মর্মান্তিক শাহাদাতবার্ষিকী স্মরণে শোক মিছিল করেছেন শিয়া সম্প্রদায়ের মানুষ। কালো পোশাক গায়ে জড়িয়ে খালি পায়ে শত শত নারী-পুরুষ ও শিশু শোকের প্রতীকী এই মিছিলে অংশ নেন।

আজ শুক্রবার সকালে নগরীর সদরঘাটে ইমামবাড়ি থেকে শোক মিছিল বের করে ‘শিয়া ইমামিয়া ইসনা আশারা মুমিনবৃন্দ’ সংগঠনের ব্যানারে।

মাওলানা আমজাদ হোসেনের নেতৃত্বে মিছিলটি কালীবাড়ি মোড়, নিউমার্কেট, কোতোয়ালিসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার ইমামবাড়িতে এসে শেষ হয়। পুরো সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক থেকে নিরাপত্তা নিশ্চিত করেন।

মিছিলে অংশগ্রহণকারীরা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’, ‘ইয়া হোসেন’, ‘লাব্বায়িক ইয়া হোসেন’সহ আরও বিভিন্ন শোকাবহ স্লোগান দেন। একই সঙ্গে তাজিয়া, প্রতীকী কফিন ও কালো পতাকা বহন করে কারবালার ঘটনাবলি তুলে ধরা হয়।

হৃদয়গ্রাহী কণ্ঠে নাত ও গজল পরিবেশনের মধ্য দিয়ে চলে এ মাতম। বুকচাপড়িয়ে চলা এ মাতম তৈরি করে শোকাবহ ও হৃদয়বিদারক আবহ। এটি দেখার জন্য রাস্তার দুপাশে কৌতূহলী ও উৎসাহী জনতার ভিড় দেখা যায়।

অংশগ্রহণকারীরা বললেন, ১০ মহররম আমাদের জন্য গভীর শোকের দিন। কারবালায় ইমাম হোসাইন ও তার পরিবার যে ত্যাগ স্বীকার করেছেন, তা ইসলামের ইতিহাসে বিরল ও অনন্য। আমরা সেই স্মৃতিকে ধারণ করে শোক পালন করছি।

মাওলানা আমজাদ হোসেনের ভাষ্য, কারবালার শিক্ষা হচ্ছে জুলুমের বিরুদ্ধে অবস্থান নেওয়া। ইমাম হোসাইন (রা.) অন্যায়ের কাছে আত্মসমর্পণ করেননি। আজকের বিশ্বেও সেই শিক্ষা প্রাসঙ্গিক—যেখানেই অন্যায়, সেখানেই প্রতিবাদ। বিশ্ব জুড়ে নির্যাতন, সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বাড়ছে। আমরা সব ধরনের আগ্রাসন ও নিরপরাধ মানুষের হত্যার নিন্দা জানাই। বিশ্ব শান্তি প্রতিষ্ঠা ও মুসলিম উম্মাহর ঐক্য জোরদারে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা প্রয়োজন।

শোক মিছিল শেষে ইমামবাড়িতে দিনব্যাপী আলোচনা ও ধর্মীয় আচার-অনুষ্ঠান হয়েছে।

শিয়ামাতমচট্টগ্রাম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের