Agamir Somoy E-Paper
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৫ গ্রামের কবরস্থান বানালেন রিয়াসুল
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

দুই মাসে ২০০ নাশকতা, অস্থির চট্টগ্রাম

রমেন দাশগুপ্ত
রমেন দাশগুপ্ত
agamir somoy
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৭
শেয়ার করুন:
দুই মাসে ২০০ নাশকতা, অস্থির চট্টগ্রাম

গত ২৮ নভেম্বর চট্টগ্রামের পটিয়ায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় ককটেল নিক্ষেপ করে মুখোশধারী দুর্বৃত্তরা। ছবি : সংগৃহীত

ঝটিকা মিছিল, ককটেল-পটকা বিস্ফোরণ। পুলিশ বক্স থেকে গ্রামীণ ব্যাংকের কার্যালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনায় অগ্নিসংযোগ। দুই মাস ধরে ধারাবাহিক এমন নানা সহিংস কর্মকাণ্ডের মধ্য দিয়ে বন্দরনগরী চট্টগ্রামকে অস্থির করে তুলছে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলো। পুলিশ বলছে, অক্টোবর-নভেম্বরে চট্টগ্রাম নগরী ও জেলায় এমন কমপক্ষে দুইশ ছোট-বড় নাশকতার চেষ্টা বা ঘটনার তথ্য তারা পেয়েছেন। যদিও সব ঘটনায় মামলা করা হয়নি। এসব নাশকতায় মাঠে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সক্রিয় সবচেয়ে বেশি। আর চব্বিশের গণঅভ্যুত্থানের পর দেশ থেকে পালিয়ে যাওয়া দলটির নেতারা এসব সহিংস কর্মসূচির ছবি-ভিডিও ছড়িয়ে দিচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

দেশত্যাগী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা নিয়ে নাশকতাকারীরা বেপরোয়া হয়ে উঠেছে— এমন পর্যবেক্ষণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। শুরুতে চট্টগ্রামের পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণে কিছু সময় নিয়েছিল। ডিসেম্বর ঘনিয়ে আসার পর এবার রীতিমতো কোমর বেঁধে মাঠে নেমেছেন পুলিশকর্তারা। নাশকতাকারীদের বিরুদ্ধে অভিযান জোরালো হয়েছে। গ্রেপ্তারের সংখ্যাও বাড়ছে। একই সঙ্গে বাড়ছে মামলাও।

এরকম পরিস্থিতিতে নগরবাসীর মধ্যে এক ধরনের অজানা আতঙ্ক বিরাজ করছে। সন্ধ্যার পর থেকে রাস্তায় যান ও লোক চলাচল কমতে শুরু করেছে। ব্যবসা-বাণিজ্যের গতিও ধীর। নগরীর ব্যস্ততম কাঁচাবাজার কাজীর দেউড়ির মাছ বিক্রেতা রানা বললেন, ‘কয়েক সপ্তাহ ধরে কাস্টমার খুব কম। তাজা বড় বড় মাছ নিয়ে বসে থাকি। ক্রেতা নেই আগের মতো। শুক্রবার সবচেয়ে বেশি ক্রেতা আসেন বাজারে। গত শুক্রবার বেচাকেনা হয়েছে খুব কম।’

এদিকে সাধারণ মানুষকে আশ্বস্ত করতে বিভিন্ন এলাকায় চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপির নেতা ডা. শাহাদাত হোসেন, এমপি আবু সুফিয়ান, এমপি সাঈদ আল নোমান, নগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদের নেতৃত্বে প্রায় প্রতিদিন মিছিল-সমাবেশ চলছে। কোতোয়ালির এমপি বিএনপির নেতা আবু সুফিয়ান আগামীর সময়কে বললেন, ‘মানুষ ভোট দিয়ে আমাদের ওপর আস্থা রেখেছেন। তাদের আশ্বস্ত করা আমাদের দায়িত্ব। আমরা জনগণের সঙ্গে আছি।’

তবে নাশকতাকারীদের বিরুদ্ধে পুলিশের অবস্থান নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রকাশ্যে কথা বলতে আগ্রহী নন। পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শামসুল হক ও অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলাম সরাসরি এড়িয়ে গেলেন আগামীর সময়ের প্রতিবেদককে। নাম প্রকাশে অনাগ্রহী চট্টগ্রাম রেঞ্জের ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তা বললেন, ‘নিষিদ্ধ দলের নাশকতা, তাদের সঙ্গে সম্পর্ক থাকার সন্দেহে নজরদারি, মামলা-গ্রেপ্তার, ডিসেম্বর নিয়ে নানা জল্পনা-কল্পনাসহ সামগ্রিক পরিস্থিতিতে কর্মকর্তাদের মধ্যে অস্বস্তি রয়েছে। অনিশ্চিত পরিস্থিতিতে কেউ আগ বাড়িয়ে কোনো বক্তব্য দিয়ে বিপদের মুখোমুখি হতে চান না।’

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) দেওয়া তথ্যে জানা যাচ্ছে, গত অক্টোবরে নগরীর ১৬ থানা এলাকায় শখানেক ঝটিকা মিছিল হয়েছে। ২ অক্টোবর নগরীর কোতোয়ালি থানার সিআরবি এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানার নিয়ে মিছিলের মধ্য দিয়ে শুরু হয় এ কর্মসূচি। এরপর থেকে প্রায় প্রতিদিনই নগরীর কোথাও না কোথাও ঝটিকা মিছিল হচ্ছে।

অক্টোবরে নগরীর বিভিন্ন থানায় সাতটি মামলা করা হয়েছে সন্ত্রাসবিরোধী আইনে। যাতে নিষিদ্ধ দলের ৫৬৫ জন নেতাকর্মী আসামি। গ্রেপ্তার ৪৪ জন।

তবে নভেম্বরের শুরু থেকেই নগরীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল নাশকতামূলক কর্মকাণ্ডে রূপ নিতে শুরু করে। ২৮ নভেম্বর পর্যন্ত বিভিন্ন এলাকায় শতাধিক নাশকতার ঘটনা ঘটেছে। মামলা করা হয়েছে ২২টি। গ্রেপ্তার ৮০ জন।

নভেম্বরে চট্টগ্রামে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাসা, চারটি পুলিশ বক্স, ভূমি অফিস, বাস-ট্রাকসহ বিভিন্ন যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ছাড়া নগরী জুড়ে অব্যাহতভাবে বিভিন্ন স্পর্শকাতর স্থাপনার সামনে ককটেল-হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করা হয়। এর মধ্যে পুলিশের ওপর হামলার ঘটনাও ঘটে। গত বুধবার বিকালে নগরীর হালিশহর বিডিআর মাঠে ফুটবল খেলার আসরে গিয়ে হামলার শিকার হন এমপি সাঈদ আল নোমান। তার গাড়িও ভাঙচুর করা হয়।

সর্বশেষ ২৭ নভেম্বর কোতোয়ালি থানার সিনেমা প্যালেস মোড় থেকে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল বের করেন। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়ক হয়ে রাইফেল ক্লাব অতিক্রম করে শাহ আমানত মার্কেটের দিকে যায়। এ ঘটনায় পুলিশ ধাওয়া দিয়ে ২০ জনকে আটক করেছে। সিএমপির এক কর্মকর্তা বললেন, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারীরা শহরে অধিকাংশ নাশকতায় জড়িত। কয়েকজন সাবেক কাউন্সিলরও পলাতক অবস্থা থেকে নাশকতার জন্য কর্মীদের অর্থায়ন করছেন বলে খবর পাওয়া গেছে।

নগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশীদ আগামীর সময়কে বললেন, ‘নাশকতাকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান আগের চেয়ে জোরদার। রাতভর শহরের বিভিন্ন এলাকায় নাশকতাকারীদের ধরতে অভিযান চলছে।’

জেলা পুলিশের কাছ থেকে পাওয়া তথ্য বলছে, অক্টোবর-নভেম্বরে জেলার বিভিন্ন উপজেলায় ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ, যানবাহন ভাঙচুর, সড়ক অবরোধ এবং শিক্ষাপ্রতিষ্ঠানে তালা লাগানোর মতো ঘটনা ঘটেছে। নভেম্বরের মধ্যভাগে এসে কয়েকটি উপজেলায় এসব তৎপরতা আরও বেড়েছে।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ রাসেল আগামীর সময়কে বললেন, ‘নাশকতার বিরুদ্ধে অভিযান চলমান।’

চট্টগ্রামনাশকতাআগুন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    সপ্তাহ ধরে সহিংসতা: উৎকণ্ঠায় ফটিকছড়ির মানুষ

    সপ্তাহ ধরে সহিংসতা: উৎকণ্ঠায় ফটিকছড়ির মানুষ

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    যুবদল নেতাকে কোপানোর অভিযোগ যুবলীগের বিরুদ্ধে

    যুবদল নেতাকে কোপানোর অভিযোগ যুবলীগের বিরুদ্ধে

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    আ. লীগ নেতাদের আশ্রয় দেওয়ার অভিযোগে বিএনপির এমপির ছেলেকে শোকজ

    আ. লীগ নেতাদের আশ্রয় দেওয়ার অভিযোগে বিএনপির এমপির ছেলেকে শোকজ