Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শাহনাজের হাত ধরে স্বাবলম্বী ৭০০ নারী
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

হাম আতঙ্কে জনশূন্য রুমার লেংটংপাড়া

  • হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু
  • জ্বর হলেই পাড়া ছাড়ছে মানুষ
প্রণব বল, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ০৫:৩৫
হাম আতঙ্কে জনশূন্য রুমার লেংটংপাড়া

গ্রাফিকস: আগামীর সময়

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম লেংটংপাড়ায় একের পর এক শিশু হাম উপসর্গে ভুগছে। পাড়ার ২৬ পরিবারের মধ্যে অন্তত ১৫টি পরিবারের শিশুরা বান্দরবান, রুমা ও চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। শিশুদের পাশাপাশি বড়দের অনেকেরও জ্বর, গায়ে র‌্যাশের মতো উপসর্গ দেখা দিয়েছে। আক্রান্তদের সঙ্গে তাদের অভিভাবকরাও হাসপাতালে দিন কাটাচ্ছেন। ফলে ধীরে ধীরে জনশূন্য হয়ে পড়ছে খুমি পাড়াটি। পাড়াবাসীর মধ্যে ভর করেছে আতঙ্ক।

দুই সপ্তাহের কিছু আগে রুমা সদর থেকে ১৬ কিলোমিটার দূরের দুর্গম পাড়াটিতে হামের প্রাদুর্ভাব দেখা দেয়। এর মধ্যে সাত শিশুর মৃত্যুও হয়েছে। যাদের মধ্যে চারজন একই পরিবারের।

শুধু লেংটংপাড়া নয়, পুরো রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে, জানাল সিভিল সার্জন কার্যালয়। জেলার মোট হাম আক্রান্তের বেশিরভাগ বর্তমানে ওই উপজেলার বাসিন্দা। যার মধ্যে বেশি আক্রান্ত হয়েছে লেংটংপাড়ায়। এই পাড়ার বাসিন্দারা টিকা নেননি বলেও জানালেন সিভিল সার্জন মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী।

তিনি আগামীর সময়কে বললেন, ‘দুই সপ্তাহ ধরে রুমায় হাম আক্রান্ত হচ্ছে বেশি। ১৫৩ জন উপজেলাটিতে বর্তমানে আক্রান্ত রয়েছেন। এর মধ্যে রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ জন এবং বান্দরবান সদর হাসপাতালে ২২ জন চিকিৎসা নিচ্ছেন। এ ছাড়া চট্টগ্রামেও চিকিৎসাধীন। লেংটংপাড়ায় বেশি আক্রান্ত হয়েছেন। ওখানে মারাও গেছেন কয়েকজন।’

রোজই লেংটংপাড়ায় নতুন করে শিশুরা হামে আক্রান্ত হচ্ছে। এর মধ্যে গতকাল শুক্রবার নতুন করে দুজনকে চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা এই হাসপাতালে আগে থেকে চিকিৎসা নেওয়া যতং খুমির (৩) খালাতো ভাই। তাদের বাবার নাম হৈচাই খুমি। তাদের আপন আরও দুই ভাই আগে থেকে এখানে চিকিৎসা নিচ্ছিল।

বর্তমানে বিআইটিআইডিতে লেংটংপাড়ার ছয়জন চিকিৎসাধীন। এর মধ্যে লৈসাং খুমির বয়স ১৭ বছর। এ ছাড়া যতং খুমির মা নাংখৈ খুমিও হাম উপসর্গে ভুগে এখানে চিকিৎসা নিচ্ছেন। তৈসং-নাংখৈ খুমি দম্পতির এক ছেলে সপ্তাহখানেক আগে হাম উপসর্গে মৃত্যুবরণ করেছে।

এ ছাড়া এই পাড়ার হাম আক্রান্ত পাঁচজন রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। লেংটংপাড়ার আরও ৯ জন বান্দরবান হাসপাতালে চিকিৎসাধীন। ওই পাড়ার বাসিন্দা এবং রুমার মিনঝিরিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক থাংকু খুমি বললেন, ‘দুর্গম ওই পাড়ার অর্ধেক পরিবারে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এর মধ্যে গত দুই সপ্তাহে সাত শিশু মারা গেছে। এর পর থেকে আতঙ্ক দেখা দিয়েছে। জ্বর হলেই সবাই পাড়া থেকে হাসপাতালে চলে যাচ্ছেন। ফলে অনেক ঘর এখন শূন্য।’

অন্যদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন সাত মাসের লিংথং এ্যা খুমিকে নিয়ে গতকাল বান্দরবান চলে গেছেন অভিভাবকরা। চিকিৎসকদের না জানিয়ে তারা হাসপাতাল ত্যাগ করেন। লিংথং খুমির দুই ভাইসহ ওই পরিবারের চার শিশু এরই মধ্যে মারা গেছে।

 

বান্দরবানরুমা উপজেলালেংটংপাড়াহাম উপসর্গ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬  কর্মকর্তার

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬ কর্মকর্তার

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    জুতা দিয়ে টেবিলে আঘাত থেকে সনদ ছেঁড়া, জাতিসংঘে স্মরণীয় ৬ মুহূর্ত

    জুতা দিয়ে টেবিলে আঘাত থেকে সনদ ছেঁড়া, জাতিসংঘে স্মরণীয় ৬ মুহূর্ত

    বিএনপি-এনসিপি কর্মীদের হট্টগোল, তোপের মুখে হান্নান মাসউদ

    বিএনপি-এনসিপি কর্মীদের হট্টগোল, তোপের মুখে হান্নান মাসউদ

    বনশ্রীতে কুকুরকে খাওয়াতে গিয়ে হামলার শিকার তরুণী, থানায় অভিযোগ

    বনশ্রীতে কুকুরকে খাওয়াতে গিয়ে হামলার শিকার তরুণী, থানায় অভিযোগ

    মেরিটাইম সম্ভাবনা বিনা পদক্ষেপে ব্যর্থ হতে দিতে চান না নৌপরিবহন মন্ত্রী

    মেরিটাইম সম্ভাবনা বিনা পদক্ষেপে ব্যর্থ হতে দিতে চান না নৌপরিবহন মন্ত্রী

    কারওয়ান বাজারে পথচারীকে ছুরিকাঘাত, আহত অবস্থায়ই হামলাকারীকে মারধর

    কারওয়ান বাজারে পথচারীকে ছুরিকাঘাত, আহত অবস্থায়ই হামলাকারীকে মারধর