আগুনে ৭ দোকান ভস্মীভূত
প্রতিবেদক, চট্টগ্রাম

গ্রাফিকস: আগামীর সময়
চট্টগ্রাম নগরের বাকলিয়ার তুলাতুলিতে একটি মার্কেটে অগ্নিকাণ্ডে ৭টি দোকান পুড়ে গেছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে তুলাতলীর জামাই বাজার এলাকার আলী মার্কেটে আগুনের এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, দুপুর ১টা ৫ মিনিটে তারা আগুন লাগার খবর পায়। আগুন নির্বাপণে চারটি ইউনিট অংশ নেয়। বেলা পৌনে ৩টার দিকে আগুন নির্বাপণ সম্ভব হয়।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শাহ ইমরান আগামীর সময়কে জানায়, কীভাবে আগুন লেগেছে তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।
আগুনে মার্কেটটির ৫ থেকে ৭ টি দোকান পুড়ে গেছে। আগুন নেভানোর পর এখন ক্ষয়ক্ষতি নিরুপণের কাজ চলছে।



