রেঁস্তোরার মান নিশ্চিত করার তাগিদ এমপি আবু সুফিয়ানের

ছবি: আগামীর সময়
রেস্তোরাঁর রান্নাঘর, খাবার প্রস্তুত, সংরক্ষণ, পরিবেশন ও সামগ্রিক পরিচ্ছন্নতার মান উন্নত করার তাগিদ দিয়েছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে নগরীর স্টেডিয়াম পাড়ায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র্যালিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
একই অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা রেঁস্তোরাগুলোতে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
মোহাম্মদ আবু সুফিয়ান রেস্তোরাঁকর্মীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং স্বাস্থ্য সনদ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।
ডিসি বলেন, ‘রেস্তোরাঁগুলোর গ্রেড পুনর্মূল্যায়ন করা হবে। ২৪ সেপ্টেম্বরের মধ্যে যেসব রেস্টুরেন্ট মান নিশ্চিত করবে না তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসক জানান, হাসপাতালের শয্যা ও চিকিৎসাসেবা বাড়ালেই রোগীর চাপ কমবে না। খাদ্যের মান নিশ্চিত করে রোগ প্রতিরোধের ওপর গুরুত্ব দিতে হবে। নগরজীবনে বাইরে ও রেস্তোরাঁর খাবারের ওপর মানুষের নির্ভরতা বাড়ছে। তাই শুধু অভিযান ও জরিমানা নয়, রেঁস্তোরা মালিক ও কর্মীদের দায়িত্বশীলতাও নিশ্চিত করতে হবে।
এর আগে চট্টগ্রাম সার্কিট হাউস থেকে কাজীর দেউড়ি হয়ে স্টেডিয়াম মার্কেট পর্যন্ত সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন রেস্তোরাঁয় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।




