এইদিনে
ট্রান্সফরমারের প্রোটোটাইপ আবিষ্কার
বিচিত্রা ডেস্ক

১৮৩১ সালের এই দিনে ইংরেজ আবিষ্কারক মাইকেল ফ্যারাডে আবিষ্কার করেন প্রথম ট্রান্সফরমার। তার উদ্ভাবিত ‘রিং’ নামক প্রোটোটাইপটিতে ছিল কিছু সীমাবদ্ধতা। এর কারণ ছিল অত্যধিক বিদ্যুৎপ্রবাহের ফলে সৃষ্ট তাপ এবং রিংয়ের মধ্যে শক্তি অপচয়জনিত অদক্ষতা। পরে কর্মদক্ষতা বৃদ্ধি ও শক্তি অপচয় কমানোর লক্ষ্যে ‘সফট আয়রন কোর’ বা নমনীয় লোহার মজ্জা ব্যবহার করে ট্রান্সফরমারটির আরও উন্নয়ন অর্জিত হয়।







