এই দিনে
নাম পরিবর্তন হয়ে ইউএসএ
বিচিত্রা ডেস্ক

১৭৭৬ সালের ঠিক এই দিনে নাম পরিবর্তন হয় যুক্তরাষ্ট্রের। দ্বিতীয় কন্টিনেন্টাল কংগ্রেস আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে নতুন দেশটির নাম হবে ‘ইউনাইটেড স্টেটস অব আমেরিকা’ (ইউএসএ)। এর মাধ্যমে আগের ‘ইউনাইটেড কলোনিজ’ নামটি হয় প্রতিস্থাপিত। নামটি উদ্ভাবনের কৃতিত্ব দেওয়া হয় দেশটির তৃতীয় প্রেসিডেন্ট টমাস জেফারসনকে।





