এই দিনে
অ্যান্টার্কটিকায় ধসে পড়ে বিমান
বিচিত্রা ডেস্ক

১৯৭৯ সালের এই দিনে, ভয়াবহ একটি দুর্ঘটনার শিকার হয় নিউজিল্যান্ডের পর্যটকবাহী বিমান। অ্যান্টার্কটিকার ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় বরফের ওপর বিধ্বস্ত হয় উড়োজাহাজটি। ঘণ্টায় ৩০০ মাইল গতিতে পাহাড়ের গায়ে আছড়ে পড়ায় বিমানে থাকা ২২৭ যাত্রী ও ৩০ ক্রু সবাই প্রাণ হারান। নিউজিল্যান্ডের ইতিহাসে এটি ছিল সবচেয়ে বড় বিমান দুর্ঘটনা।



