Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় প্রকৃতি পরিচয়

ননি ফলের কাছে ফেরা

আবিদ করিম মুন্না
agamir somoy
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০৫:০৯
ননি ফলের কাছে ফেরা

ননি ফল

কিছু পরিচয় হয় একেবারেই অপ্রত্যাশিতভাবে। কোনো পরিকল্পনা থাকে না, থাকে না কোনো পূর্বপ্রস্তুতি। অথচ সেই আকস্মিক পরিচয়ই একসময় স্মৃতির ভাঁজে স্থায়ী ঠিকানা গড়ে নেয়। ননি ফলের সঙ্গে আমার পরিচয়ের গল্পটিও ঠিক তেমন। সেদিন রংপুর মহানগরীর জাহাজ কোম্পানি মোড়ের একটি ট্রাভেল এজেন্সিতে টিকিট কাটতে গিয়েছিলাম। অপেক্ষার ফাঁকে গল্প জুড়ে দিলেন সেখানে বসে থাকা এক ভদ্রলোক।


কথার একপর্যায়ে তিনি কাচের একটি বোতল হাতে তুলে দিয়ে বললেন, ‘এটি ননি ফলের রস। অনেকেই একে ক্যানসার প্রতিরোধে উপকারী মনে করেন।’ তারপর যেন গল্পের রঙ আরও গাঢ় করতে যোগ করলেন— ভারতের সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালাম নাকি নিয়মিত এই রস পান করতেন। বোতলটি হাতে নিয়েছিলাম, কিন্তু সেদিন ননি ফলকে নয়, বরং মানুষটির বিশ্বাস আর আন্তরিকতাকেই বেশি মনে ধরেছিল। তারপর দিন গড়িয়েছে, ঋতু বদলেছে। ননির কথা স্মৃতির আড়ালে চাপা পড়ে গিয়েছিল।

আবার একদিন তার দেখা মিলল। দিনাজপুরের পার্বতীপুরে বীরউত্তম শহীদ মাহবুব সেনানিবাসের বৈশাখী মেলায়। মানুষের ভিড়, রঙিন দোকান আর উৎসবের আবহের মাঝখানে একটি ছোট্ট চারা আমার দৃষ্টি আটকে দিল। তার গায়ে লেখা— ‘ননি ফল’, দাম ৬০০ টাকা। কিনতে পারিনি কিন্তু অদ্ভুতভাবে চারাটি যেন মনে একটি বীজ বুনে দিয়েছিল। সেই বীজের নাম কৌতূহল। তারপর শুরু হলো খোঁজ। এক নার্সারি থেকে আরেক নার্সারি। অবশেষে রংপুরের একটি পরিচিত নার্সারিতে মিলল বহু প্রতীক্ষিত সেই চারা। মনে হয়েছিল, বহুদিনের হারানো কাউকে যেন ফিরে পেয়েছি। চারাটি এনে রোপণ করলাম কর্মস্থল পায়রাবন্দের বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্রের প্রাঙ্গণে। মাটিতে বসিয়ে দিয়েই দায়িত্ব শেষ হয়নি। প্রতিদিনের যত্ন, পানি, আগাছা পরিষ্কার— সব মিলিয়ে গাছটি যেন অজান্তেই আপন হয়ে উঠল।

ননি কোনো বাহারি ফল নয়। এর চাকচিক্য নেই, নেই বাজারের জনপ্রিয় ফলগুলোর মতো আকর্ষণ। কিন্তু তার নিজের একটি স্বতন্ত্র পরিচয় আছে। চিরসবুজ এই ছোট গাছের বৈজ্ঞানিক নাম Morinda citrifolia। পৃথিবীর নানা দেশে এটি ইন্ডিয়ান মালবেরি, গ্রেট মরিন্দা, চিজ ফ্রুট কিংবা পেইনকিলার ট্রি নামে পরিচিত। আমাদের দেশেও কেউ বলে মরিন্দা, কেউ হুরদি, কেউ আবার রঙ-কাঁঠাল।

শতাব্দীর পর শতাব্দী ধরে ননি শুধু ফল হিসেবেই নয়, মানুষের জীবনযাপনের নানা প্রয়োজনে ব্যবহৃত হয়ে আসছে। এর শিকড় ও কাণ্ড থেকে তৈরি হয়েছে কাপড় রাঙানোর লাল-হলুদ রঙ। বীজ থেকে পাওয়া তেল ব্যবহার হয়েছে ত্বকের পরিচর্যায়। পাহাড়ি জনপদের মারমা, চাকমা, ত্রিপুরা, গারোসহ বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠী লোকজ চিকিৎসায় গাছটির নানা অংশ ব্যবহার করে আসছেন বহুদিন ধরে।

আধুনিক গবেষণায়ও ননি ফলের পুষ্টিগুণ নিয়ে আগ্রহ দেখা গেছে। এতে বিভিন্ন ভিটামিন, খনিজ উপাদান এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হতে পারে। তবে ক্যানসারসহ জটিল রোগ নিরাময়ে ননির কার্যকারিতা শোনা গেলেও এখনো নিশ্চিত বৈজ্ঞানিকভাবে তা প্রতিষ্ঠিত হয়নি। তাই একে ওষুধের বিকল্প নয়, বরং সম্ভাবনাময় একটি পুষ্টিকর ফল হিসেবেই দেখা উচিত।

লেখক: কৃষিবিদ ও গবেষক

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পুলিশে বড় রদবদল, ৩১ কর্মকর্তার বদলি-পদায়ন

    পুলিশে বড় রদবদল, ৩১ কর্মকর্তার বদলি-পদায়ন

    সোনিয়া গান্ধীর নাগরিকত্ব মামলা ফের শুরুর নির্দেশ দিল্লির আদালতের

    সোনিয়া গান্ধীর নাগরিকত্ব মামলা ফের শুরুর নির্দেশ দিল্লির আদালতের

    ককটেল ছুড়ে, বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না : তথ্য উপদেষ্টা

    ককটেল ছুড়ে, বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না : তথ্য উপদেষ্টা

    ফ্ল্যাট পেল শহীদ-আহত ৭০ পরিবার

    ফ্ল্যাট পেল শহীদ-আহত ৭০ পরিবার

    সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

    সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

    বক্তব্য প্রচারে টিভি চ্যানেলগুলোর না, ‘ট্রাম্প টিভি’ চালু করল হোয়াইট হাউস

    বক্তব্য প্রচারে টিভি চ্যানেলগুলোর না, ‘ট্রাম্প টিভি’ চালু করল হোয়াইট হাউস

    ভিড় দেখে সটকে পড়লেন সার ডিলার, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভে কৃষকরা

    ভিড় দেখে সটকে পড়লেন সার ডিলার, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভে কৃষকরা

    আসাদ আলম সিয়ামের দিল্লির পথ খুলল

    আসাদ আলম সিয়ামের দিল্লির পথ খুলল

    জামায়াতের ৩৪ এমপি যে কারণে সিঙ্গাপুর–ফিলিপাইনে

    জামায়াতের ৩৪ এমপি যে কারণে সিঙ্গাপুর–ফিলিপাইনে

    রাজশাহীর সরকারি পদ্মা কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৫

    রাজশাহীর সরকারি পদ্মা কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৫

    সরকারি হাসপাতালের আশপাশে ক্লিনিকের অনুমোদন নয়

    সরকারি হাসপাতালের আশপাশে ক্লিনিকের অনুমোদন নয়

    ২১ দিনে রেমিট্যান্স ২ বিলিয়ন ডলার

    ২১ দিনে রেমিট্যান্স ২ বিলিয়ন ডলার

    আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মার্ক উড

    আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মার্ক উড

    ব্যালন ডি’ অর একজন স্প্যানিশ ফুটবলারের জেতা উচিত

    ব্যালন ডি’ অর একজন স্প্যানিশ ফুটবলারের জেতা উচিত

    বাঁশের খুঁটিতে ঠেকানো স্কুল ভবন, ঝুঁকিতে শিক্ষার্থীদের জীবন

    বাঁশের খুঁটিতে ঠেকানো স্কুল ভবন, ঝুঁকিতে শিক্ষার্থীদের জীবন