Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় প্রকৃতি পরিচয়

ফলের নাম কাউ

আবিদ করিম মুন্না
agamir somoy
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ০৩:৫৬
ফলের নাম কাউ

গ্রাফিকস: আগামীর সময়

প্রথম দেখায় অনেকেই বিস্মিত হয়। মনে হয় যেন সবুজ কোনো পিরামিডের সামনে এসে দাঁড়িয়েছে। এত ছায়া আর এত মায়া ওখানে। বিশেষ করে গাছটির নিচে দাঁড়িয়ে ওপরের ডালপালাগুলোর দিকে তাকালে মনে হবে একটার পর একটা ডাল সমান্তরালে প্রজাপতির মতো ডানা মেলেছে।

নারী জাগরণের অগ্রদূত রোকেয়ার জন্মভিটা রংপুরের মিঠাপুকুরের পায়রাবন্দের বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্রের নান্দনিক পুকুরঘাটে প্রথম দেখা পাই গাছটির। শুনেছি ঢাকার নিউ মার্কেটে ফলের মৌসুমে ৮০০ টাকা কেজিতে বিক্রি হয়। বাংলাদেেশর পূর্বাঞ্চল বিশেষ করে সিলেট, মৌলভীবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এলাকায় প্রচুর দেখা যায়। ভারত, মালয়েশিয়া, দক্ষিণ চীন, লাওস, কম্বোডিয়া ও ভিয়েতনামে বেশ পরিচিত ফলটি।

অপ্রচলিত টক মিষ্টি স্বাদের মৌসুমি বুনো ফলটি গ্রামবাংলায় বিভিন্ন নামে পরিচিত। কোথাও কাউয়া, কাগলিচু, তাহগালা, ক্যাফল, কাও-গোলা বা পাঁচদানা। ইংরেজি নাম Cowa fruit বা Cowa mangosteen। এর বৈজ্ঞানিক নাম Garcinia cowa। 

গাছের উচ্চতা ১৫ থেকে ৫০ ফুট পর্যন্ত হতে পারে। পাতা ও ডালপালা কম থাকলেও ওপরের দিকে ঘন ঝোপের মতো বাড়ে। সাধারণত বাড়ির পেছনের ঝোপঝাড় বা পরিত্যক্ত জায়গায় দেখা মেলে। শীতের শেষে ফুল ফোটে এবং বর্ষার শেষে ফল পাকে। কাঁচা অবস্থায় সবুজ আর পাকলে হয়ে যায় হলুদ বা কমলা রঙের। পাকা ফলের শাঁস বা কোয়া খাওয়া হয়। লবণ আর মরিচ মেখে খেলে দারুণ লাগে। কেউ কেউ চাটনি করেও খেয়ে থাকেন। পাকা ফল বাদুড় এবং ইঁদুরও খায়। ভেতরে থাকে চার-পাঁচটি বিচি বা বীজ, তাই পাঁচদানা ফল বলেও ডাকেন অনেকেই। খোসা ছড়ালে লিলিপুট টাইপের কমলালেবুর মতো লাগে। শুধু স্বাদেই নয়, গুণেও ভরপুর এই ফল।

প্রতি ১০০ গ্রাম ফলে আছে শক্তি, ফাইবার, ভিটামিন সি, ক্যালসিয়াম, প্রোটিন, আয়রন, ফ্যাট, শর্করা, কপার, ম্যাঙ্গানিজ, ম্যাগনেশিয়াম, জিংক ও কোলেস্টেরল। এতে থাকা ভিটামিন সি ও অ্যান্টি-অক্সিডেন্ট শরীর থেকে ক্ষতিকর ফ্রি-র‌্যাডিকেল দূর করে এবং ভাইরাল ফ্লু প্রতিরোধে সাহায্য করে। পটাশিয়াম থাকায় রক্তচাপ নিয়ন্ত্রণ এবং স্ট্রোক ও হৃরোগের ঝুঁকি কমায়। মাড়ির রোগ, সংক্রমণ প্রতিরোধ ও মাড়িকেও শক্ত করে। নিয়মিত খেলে উপকার মেলে, মুখের অরুচিভাব বা হঠাৎ করে মুখে রুচি না থাকলে যে কেউ খেতে পারেন।

গাছের বাকল থেকে হলদে আঠা বের হয়। গ্রামবাংলায় প্রচলিত আছে— কাউফল ও তার গাছের ছাল সেদ্ধ করে খেলে খিঁচুনি রোগের উপশম হয়।

ফলের খোসা দিয়ে একসময় বাতি জ্বালানো হতো। বীজ থেেকই চারা জন্মায়। অত্যন্ত কষ্টসহিষ্ণু চরম জলাবদ্ধতায় টিকে থাকা কাউগাছ আজকাল গ্রামবাংলা থেকেও হারিয়ে যাচ্ছে।

লেখক : কৃষিবিদ ও গবেষক

বিস্মিতপ্রজাপতিকাউজন্মভিটা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পুলিশে বড় রদবদল, ৩১ কর্মকর্তার বদলি-পদায়ন

    পুলিশে বড় রদবদল, ৩১ কর্মকর্তার বদলি-পদায়ন

    সোনিয়া গান্ধীর নাগরিকত্ব মামলা ফের শুরুর নির্দেশ দিল্লির আদালতের

    সোনিয়া গান্ধীর নাগরিকত্ব মামলা ফের শুরুর নির্দেশ দিল্লির আদালতের

    ককটেল ছুড়ে, বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না : তথ্য উপদেষ্টা

    ককটেল ছুড়ে, বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না : তথ্য উপদেষ্টা

    ফ্ল্যাট পেল শহীদ-আহত ৭০ পরিবার

    ফ্ল্যাট পেল শহীদ-আহত ৭০ পরিবার

    সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

    সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

    বক্তব্য প্রচারে টিভি চ্যানেলগুলোর না, ‘ট্রাম্প টিভি’ চালু করল হোয়াইট হাউস

    বক্তব্য প্রচারে টিভি চ্যানেলগুলোর না, ‘ট্রাম্প টিভি’ চালু করল হোয়াইট হাউস

    ভিড় দেখে সটকে পড়লেন সার ডিলার, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভে কৃষকরা

    ভিড় দেখে সটকে পড়লেন সার ডিলার, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভে কৃষকরা

    আসাদ আলম সিয়ামের দিল্লির পথ খুলল

    আসাদ আলম সিয়ামের দিল্লির পথ খুলল

    জামায়াতের ৩৪ এমপি যে কারণে সিঙ্গাপুর–ফিলিপাইনে

    জামায়াতের ৩৪ এমপি যে কারণে সিঙ্গাপুর–ফিলিপাইনে

    রাজশাহীর সরকারি পদ্মা কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৫

    রাজশাহীর সরকারি পদ্মা কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৫

    সরকারি হাসপাতালের আশপাশে ক্লিনিকের অনুমোদন নয়

    সরকারি হাসপাতালের আশপাশে ক্লিনিকের অনুমোদন নয়

    ২১ দিনে রেমিট্যান্স ২ বিলিয়ন ডলার

    ২১ দিনে রেমিট্যান্স ২ বিলিয়ন ডলার

    আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মার্ক উড

    আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মার্ক উড

    ব্যালন ডি’ অর একজন স্প্যানিশ ফুটবলারের জেতা উচিত

    ব্যালন ডি’ অর একজন স্প্যানিশ ফুটবলারের জেতা উচিত

    বাঁশের খুঁটিতে ঠেকানো স্কুল ভবন, ঝুঁকিতে শিক্ষার্থীদের জীবন

    বাঁশের খুঁটিতে ঠেকানো স্কুল ভবন, ঝুঁকিতে শিক্ষার্থীদের জীবন