Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে কবরের বাঁশ সরবরাহ ৩৩ বছর
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় প্রকৃতি পরিচয়

প্রকৃতি প্রত্যয়

সেন্টমার্টিনে সাগরকলমি

আবিদ করিম মুন্না
agamir somoy
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৩
শেয়ার করুন:
সেন্টমার্টিনে সাগরকলমি

বাংলাদেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে দেখা পাব ঢোলকলমির, ভাবনাতেই আসেনি। যদিও এদেশের পথের ধারে, জলার কাছে, হাওর, বাঁওড়, বিলের ধার, পাহাড়ের ঢালে, ধানক্ষেতের পাশে, পতিত জমিতে, জঙ্গল— কোথায় নেই উদ্ভিদটি! সাগরপাড়ে গেল ডিসেম্বরের শেষ সপ্তাহের সেই সকালে ভীষণ ভালো লাগছিল দেখে। শিশির জমেছিল ডালে আর হালকা বাতাসে দোল খাচ্ছিল ফুলগুলো।

ট্যুরের অভিজ্ঞজন সরকার সোহেল আহমেদকে বলছিলাম, “জানেন স্যার, বাংলাদেশে কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহে পড়বার সময় খুব সম্ভবত সেকেন্ড ইয়ারে আমাদের ‘উইড (আগাছা) অ্যালবাম’ করতে দেওয়া হয়েছিল।

শুরুতেই বিচিত্র সব আগাছাজাতীয় উদ্ভিদ সংগ্রহ করে শুকিয়ে নিতাম রোদে। তারপর কদিন আঠা দিয়ে ‘এ ফোর’ সাইজের কাগজে সেঁটে দিতাম।”

খুব মনে পড়ছিল সেই দিনগুলোকে, বিশেষ করে কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক আগাছা বিশেষজ্ঞ মো. আবদুল গাফফার স্যারের কথা। ক্লাসে খুব রাগ উঠলে একটু রেগে গিয়ে আদর করে বলতেন, ‘এই তোমরা সবাই আগাছা।’ স্যার বেঁচে নেই। খুব মনে পড়ে ক্লাসের ফাঁকের সেই কথাগুলো।

ডালপালা যেখানে পড়ে থাকে এবং পর্যাপ্ত আর্দ্রতা পায়, সেখানেই বেড়ে ওঠে গুল্মজাতীয় উদ্ভিদটি। গ্রামাঞ্চলে  বেড়া দেওয়ার কাজে এটি ব্যবহার করা হয়। জ্বালানি হিসেবেও এর কদর রয়েছে।

দারুকলমি নামেও চেনে অনেকে। আকর্ষণীয় এই ফুলটির কারণেই সুদূর দক্ষিণ আমেরিকার পেরু ও বলিভিয়ার পাহাড়ি এলাকা থেকে স্প্যানিশ পাদরি সাহেবরা সপ্তদশ শতকে হিমালয়ের কাশ্মীর ও কাংড়া উপত্যকায় গির্জার বাগানে লাগানোর জন্য নিয়ে আসেন। সেখান থেকেই গোটা ভারতবর্ষে একসময় ছড়িয়ে পড়ে। সুন্দর ফুলের শোভার পাশাপাশি ভূমিক্ষয় রোধ তথা খরা ও বন্যায় সহনীয় বলে প্রতিকূল পরিবেশেও টিকে থাকতে পারে।

কলমি পরিবারের (Convoluvlaceae) উদ্ভিদ হলেও লতা নয়। ফাঁপা কাণ্ড নিয়েই বেড়ে ওঠে আর ঘন ঝাড়ে দ্রুত পরিণত হয়। গবাদি পশু পাতা খেতে তীব্র অনীহা দেখায়। পাতা হৃৎপিণ্ডাকার, সবুজ, ৬-৮ ইঞ্চি লম্বা। কারণ পাতায় তেতো স্বাদের সাদা কষ থাকে। বীজ ও পাতায় বিষাক্ত উপাদানও রয়েছে। হাওরে কিংবা বিশাল ফসলের মাঠে জন্মে পাখির বসার জায়গা দেয়।

সাগরকলমির আরেক নাম ঢোলকলমি। কীটপতঙ্গভুক পাখি এ গাছের ডালে বসে পোকা ধরে খায়। গত দশকে পোকার ভয়ে এ গাছ ধ্বংস করার একটা হিড়িক পড়ে গিয়েছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সে পোকাভীতি চলে গেছে।

ফুল সারা বছরই ফোটে। তবে বর্ষার শেষ ভাগ থেকে শরৎ-শীতে প্রস্ফুটনের জোয়ার থাকে বেশি। একটি মঞ্জরিতে ৪-৮টি ফুল থাকে। ফানেলের মতো ফুল ফোটে। পাঁচটি হালকা বেগুনি বা হালকা গোলাপি পাপড়ি থাকে। ফুলে মধুর জন্য কালো ভোমরা আসে।

উদ্ভিদতাত্ত্বিক নাম Ipomoea carnea। ইংরেজি নাম Pink morning glory, Bush morning glory.

ব্রাজিলের আদিবাসীরা এর কাণ্ড তামাকের পাইপ হিসেবে ব্যবহার করে। কাণ্ড দিয়ে কাগজ তৈরি করা হয়। কিছু ভেষজ গুণও রয়েছে।

লেখক: কৃষিবিদ ও গবেষক

প্রবালদ্বীপসেন্টমার্টিনসাগরকলমি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের ৬, এনসিপির ৩ জন আটক

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের ৬, এনসিপির ৩ জন আটক

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত

    গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত

    সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    যুবলীগ নেতাকে ছেড়ে দিয়ে প্রত্যাহার হলেন এসআই

    যুবলীগ নেতাকে ছেড়ে দিয়ে প্রত্যাহার হলেন এসআই

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    রাজধানীর পল্লবীতে বাসে আগুন

    রাজধানীর পল্লবীতে বাসে আগুন