বাংলাদেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে দেখা পাব ঢোলকলমির, ভাবনাতেই আসেনি। যদিও এদেশের পথের ধারে, জলার কাছে, হাওর, বাঁওড়, বিলের ধার, পাহাড়ের ঢালে, ধানক্ষেতের পাশে, পতিত জমিতে, জঙ্গল— কোথায় নেই উদ্ভিদটি! সাগরপাড়ে গেল ডিসেম্বরের শেষ সপ্তাহের সেই সকালে ভীষণ ভালো লাগছিল দেখে। শিশির জমেছিল ডালে আর হালকা বাতাসে দোল খাচ্ছিল ফুলগুলো।
ট্যুরের অভিজ্ঞজন সরকার সোহেল আহমেদকে বলছিলাম, “জানেন স্যার, বাংলাদেশে কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহে পড়বার সময় খুব সম্ভবত সেকেন্ড ইয়ারে আমাদের ‘উইড (আগাছা) অ্যালবাম’ ক...