উক্তি
জ্ঞান অর্জনে ত্যাগ স্বীকার করতে চায় খুব কম মানুষ
বিচিত্রা ডেস্ক

এই উক্তিটি রোমান কবি জুভেনালের। ব্যঙ্গকার ও তীক্ষ্ণ লেখার মাধ্যমে সমাজের দুর্নীতি এবং শাসকদের সমালোচনা করার জন্য বেশ জনপ্রিয় তিনি। ‘স্যাটায়ার্স’ কাব্যগ্রন্থে রোমান সমাজের দুর্নীতি ও সামাজিক অসংগতি তুলে ধরেছেন তিনি। জুভেনালের এই কথাটির মূল বিষয় হলো, জ্ঞান অর্জনে শুধু ইচ্ছা নয়, প্রয়োজন কঠোর পরিশ্রম ও অধ্যবসায়।



