Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের হাসিতেই তোফায়েলের তৃপ্তি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় আপনি কি জানেন

বাজাচ্ছেন গিটার, অথচ হাতে কিছুই নেই

ফিচার ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১৭:১৯
শেয়ার করুন:
বাজাচ্ছেন গিটার, অথচ হাতে কিছুই নেই

এমন বিচিত্র প্রতিযোগিতার আয়োজন হয় ফিনল্যান্ডের ওলু শহরে

মঞ্চে উঠেই গিটার বাজানোর মতো ভঙ্গি করে মাথা ঝাঁকাচ্ছেন এক তরুণ। কখনো কখনো কোমরও দোলাচ্ছেন, কখনো আবার হাঁটু গেড়ে বসে বাতাসে আঙুল চালাচ্ছেন দ্রুতলয়ে। একসময় শরীর পেছনে বাঁকিয়ে গিটারের সলো বাজানোর ভঙ্গি করলেন। চিৎকার করে উঠলেন দর্শকরা। মনে হতে পারে, কোনো রক কনসার্ট চলছে। কিন্তু একটু ভালো করে তাকালেই ধরা পড়বে অদ্ভুত ব্যাপারটি। তরুণের হাতে কোনো গিটার নেই!

এমন বিচিত্র প্রতিযোগিতার আয়োজন হয় ফিনল্যান্ডের ওলু শহরে। নাম ‘এয়ার গিটার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ’। হাতে বাস্তব গিটার ছাড়াই গিটার বাজানোর অভিনয় করে এখানে বিশ্বসেরা হওয়ার লড়াই চলে। প্রতিযোগীরা কেউ রকস্টার, কেউ আবার গিটারের জাদুকর সেজে মঞ্চে ওঠেন। তাদের বাদ্যযন্ত্রটি কাল্পনিক, কিন্তু পরিবেশনার উত্তেজনা একেবারেই বাস্তব।

কীভাবে হয় এই প্রতিযোগিতা?
ফিনল্যান্ডের ওলু শহরে, ১৯৯৬ সালে এই প্রতিযোগিতা শুরু হয়। এরপর থেকে প্রতিবছরই সেখানে বসে এয়ার গিটার বিশ্ব চ্যাম্পিয়নশিপের আসর। ধীরে ধীরে এটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় পরিণত হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা হয়। সেখানকার বিজয়ীরা সুযোগ পান বিশ্বমঞ্চে নিজেদের দক্ষতা দেখানোর।

গিটার বাজানোর অভিনয় করে এখানে বিশ্বসেরা হওয়ার লড়াই চলেপ্রতিযোগিতার নিয়মও বেশ মজার। সাধারণত প্রতিযোগীদের ৬০ সেকেন্ডের দুটি পরিবেশনা করতে হয়। প্রথম রাউন্ডে তারা নিজেদের পছন্দের গান বেছে নিতে পারেন। পরের রাউন্ডে থাকে আয়োজকদের নির্ধারিত গান। পোশাক, সাজসজ্জা কিংবা মঞ্চে ব্যবহারের জন্য কিছু উপকরণ নেওয়া যায়, কিন্তু আসল গিটার কিংবা অন্য কোনো বাদ্যযন্ত্র ব্যবহারের সুযোগ নেই।

বিচারকেরা শুধু কে কত দ্রুত আঙুল চালাতে পারেন, তাই দেখেন না। তারা আরও বিবেচনা করেন পরিবেশনার মৌলিকত্ব, সংগীতের সঙ্গে একাত্মতা, মঞ্চে উপস্থিতি, কৌশল ও শৈল্পিকতা। এর সঙ্গে আছে একটি বিশেষ বিষয়-‘এয়ারনেস’। অর্থাৎ, অদৃশ্য গিটার বাজানোর সময় একজন প্রতিযোগী কতটা বিশ্বাসযোগ্যভাবে নিজেকে রকস্টার হিসেবে উপস্থাপন করতে পারছেন।

আরও পড়ুন

ভাটিবাংলার আত্মার স্পন্দন

১২ নভেম্বর ২০২৬

এবারের বিশ্বসেরা কে?
২০২৬ সালে এ প্রতিযোগিতার ৩০ বছর পূর্তি হয়েছে। ২৭ থেকে ২৯ আগস্ট ফিনল্যান্ডের ওলু শহরে বসেছিল এবারের আসর। ১৩টি দেশের ৫০ জনের বেশি এয়ার গিটারবাদক এতে অংশ নেন। এবারের বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন স্বাগতিক ফিনল্যান্ডের আপো ‘দ্য অ্যাঙ্গাস’ রাউতিও। টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছেন তিনি। দ্বিতীয় হয়েছেন জাপানের নানামি ‘সেভেন সিজ’ নাগুরা এবং তৃতীয় যুক্তরাষ্ট্রের সালাদিন ‘সিক্স স্ট্রিং সাল’ থমাস।

প্রতিযোগিতার উদ্দেশ্য শান্তির বার্তা ছড়িয়ে দেওয়া

প্রতিযোগীদের মঞ্চনামগুলোও কম বিচিত্র নয়। কেউ নিজের নাম রেখেছেন ‘গিটারান্টুলা’, কেউ ‘ডেভিল নারসিসাস’, আবার কেউ ‘লেডি অ্যাটিলা’। নামের পাশাপাশি তাদের পোশাক, চুলের ছাঁট ও মঞ্চে নানা অঙ্গভঙ্গিও দর্শকদের বিনোদন জোগায়।

গিটারের চেয়েও বড় যে বার্তা
তবে এ প্রতিযোগিতার উদ্দেশ্য শুধু মানুষকে হাসানো কিংবা বিনোদন দেওয়া নয়। এর সঙ্গে জড়িয়ে আছে শান্তির একটি বার্তা। আয়োজকদের মূলমন্ত্র—‘মেক এয়ার, নট ওয়ার’। অর্থাৎ, যুদ্ধ নয়, বাতাসে গিটার বাজান। তাদের মজার দর্শন হলো, পৃথিবীর সবাই যদি এয়ার গিটার বাজাতে ব্যস্ত থাকত, তাহলে যুদ্ধ করার সময়ই পেত না!

সূত্র: এয়ার গিটার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপসের ওয়েবসাইট, অ্যাসোসিয়েটেড প্রেস

গিটারগিটারিস্টমেক এয়ার নট ওয়ারফিনল্যান্ডওলু
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায় পোড়ানো হলো’ নুসরাতের বাড়ি

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায় পোড়ানো হলো’ নুসরাতের বাড়ি

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

    ছাত্রীকে ধর্ষণের দায়ে সেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

    ছাত্রীকে ধর্ষণের দায়ে সেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড