Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক নিরাপদ রাখতে একরামুলের চেষ্টা
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় আপনি কি জানেন

বিড়ালের মিউ মিউ ডাকের রহস্যভেদ করল বিজ্ঞানীরা

ফিচার ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১৬:১৯
শেয়ার করুন:
বিড়ালের মিউ মিউ ডাকের রহস্যভেদ করল বিজ্ঞানীরা

আপনি কি পোষা বিড়ালের ওপর বিরক্ত? সারাদিন এই মিউ মিউ করে ডাকাডাকি আপনাকে অতিষ্ঠ করে তুলেছে? আপনার পোষা বিড়াল হয়তো নিজের কোনো সমস্যা সমাধানের জন্যই বারবার ডাকছে। এমনকি আপনার মনোযোগ আকর্ষণ করে প্রয়োজনীয় কাজটি করিয়ে নেওয়াই হতে পারে তার উদ্দেশ্য। সম্প্রতি এক গবেষণায় এমনই ইঙ্গিত পেয়েছেন বিজ্ঞানীরা। গবেষণাটি বলছে, বিড়াল যখন কোনো সমস্যার মুখোমুখি হয় এবং সেটি নিজে সমাধান করতে পারে না, তখন মানুষের উপস্থিতিতে তারা অনেক বেশি ডাকাডাকি করে।

ব্রাজিলের সাও পাওলো বিশ্ববিদ্যালয়ের প্রাণী আচরণবিষয়ক গবেষকেরা ৩৮টি পোষা বিড়ালকে নিয়ে একটি মজার পরীক্ষা চালিয়েছিলেন। তারা বিড়ালগুলোর সামনে এমন একটি পরিস্থিতি তৈরি করেন, যা নিজেরা সমাধান করা তাদের পক্ষে সম্ভব ছিল না। এরপর মানুষের উপস্থিতি ও অনুপস্থিতিতে বিড়ালগুলোর আচরণ পর্যবেক্ষণ করেন।

গবেষণায় অংশ নেওয়া বিড়ালগুলোর জন্য ছোট ছিদ্রযুক্ত একটি প্লাস্টিকের বাক্সে তাদের পছন্দের খাবার রাখা হয়। খাবারের গন্ধ পেয়ে তারা বুঝতে পারছিল যে সেটি বাক্সের ভেতরে রয়েছে। কিন্তু নিজেদের সামর্থ্য দিয়ে খাবারটি বের করতে পারছিল না। এ ক্ষেত্রে তাদের এমন একটি সাহায্যের প্রয়োজন ছিল, যা কেবল মানুষই দিতে পারে। আর সেটি হলো মানুষের হাতের আঙুল দিয়ে বাক্সটি খোলা।

গবেষকেরা দুই ধরনের পরিস্থিতিতে বিড়ালগুলোর আচরণ পর্যবেক্ষণ করেন। পরীক্ষার ফলাফল ছিল বেশ চমকপ্রদ। বিজ্ঞানীরা দেখেছেন, মানুষ যখন ঘরের ভেতরে উপস্থিত ছিলেন, তখন বিড়ালগুলো তাদের অনুপস্থিতির তুলনায় চারগুণ বেশি ডাকাডাকি করছিল। গবেষকেরা সব মিলিয়ে মানুষের উপস্থিতিতে ৮৬ বার মিউ মিউ ডাক রেকর্ড করেন। অন্যদিকে, ঘরে কোনো মানুষ না থাকলে ডাকের সংখ্যা ছিল মাত্র ২০। বিশ্লেষণে দেখা যায়, ঘরে মানুষ থাকলে বিড়ালের ডাক দেওয়ার সম্ভাবনা ১৬ গুণেরও বেশি বেড়ে যায়।


শুধু ডাকাডাকিই নয়, বিড়ালগুলো কীভাবে মানুষের দৃষ্টি আকর্ষণ করছে, সেটিও লক্ষ্য করেন গবেষকেরা। দেখা যায়, ডাক দেওয়ার সময় তারা প্রায়ই মানুষের দিকে তাকাচ্ছিল। কখনো আবার মানুষের দিকে, কখনো খাবারের বাক্সের দিকে তাকাচ্ছিল। তাদের এই আচরণ দেখে মনে হচ্ছিল, যেন তারা মানুষকে বোঝানোর চেষ্টা করছে যে বাক্সের ভেতরে খাবার রয়েছে এবং সেটি বের করে দিতে হবে।

অন্যদিকে, ঘরে কোনো মানুষ না থাকলে বিড়ালগুলো বেশি সময় স্থির হয়ে দাঁড়িয়ে দরজার দিকে তাকিয়ে ছিল। অর্থাৎ মানুষের উপস্থিতি ও অনুপস্থিতিতে তাদের আচরণে স্পষ্ট পার্থক্য দেখা গেছে। গবেষকদের ধারণা, বিড়াল শুধু বিরক্তি প্রকাশ করার জন্য ডাকছিল না, বরং সাহায্য করতে পারে এমন কারও উপস্থিতি অনুযায়ী নিজেদের আচরণ বদলাচ্ছিল।

গবেষকদের মতে, মানুষের উদ্দেশে দেওয়া বিড়ালের অধিকাংশ ডাক ছিল নির্দিষ্ট শ্রোতাকে লক্ষ্য করে। অর্থাৎ তারা শুধু পরিবেশের মধ্যে শব্দ করছিল না, বরং নির্দিষ্ট একজন মানুষের মনোযোগ আকর্ষণ করছিল। গবেষণার ফলাফল থেকে বোঝা যায়, মানুষ ও বিড়ালের যোগাযোগের ক্ষেত্রে মিউ মিউ ডাক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


তবে এর অর্থ এই নয় যে বিড়াল সচেতনভাবে বুঝতে পারে, মানুষই তার সমস্যার সমাধান করতে পারবে। আবার প্রতিটি ডাকই যে কোনো নির্দিষ্ট আবদার বা অনুরোধ, তেমনটিও নিশ্চিত নয়।

গবেষণাটির কিছু সীমাবদ্ধতাও রয়েছে। এতে মাত্র ৩৮টি বিড়াল অংশ নিয়েছে। তাছাড়া গবেষকেরা এমন বিড়াল বেছে নিয়েছিলেন, যাদের খাবারের বিষয়ে ডাকাডাকির অভ্যাস আগে থেকেই ছিল। তাই যারা সাধারণত চুপচাপ থাকে, তাদের ক্ষেত্রে একই ফল পাওয়া যাবে কি না, তা নিশ্চিত নয়।

ভবিষ্যতে বিড়ালের বিভিন্ন ধরণের ডাক নিয়ে আরও গবেষণা হবে, যেখানে হয়তো দেখা যাবে তারা ভিন্ন ভিন্ন চাহিদার জন্য ভিন্ন ভিন্ন স্বরে কথা বলে। কিন্তু যারা বাড়িতে এই আদুরেদের সাথে বাস করেন, তাদের কাছে গবেষণার এই ফল মোটেও বিস্ময়কর নয়। আমরা জানি যে বিড়ালের জগতে এই পথটি কেবল একমুখী। তারা আমাদের কাছে সাহায্য চাইবে, আমরা ছুটে যাব এবং সেই সমস্যার সমাধান করে দেব—সম্পর্কটা এভাবেই চলে। আর এই ছোট্ট ঝামেলার বিনিময়ে তারা আমাদের যে ভালোবাসা দেয়, তার কাছে পৃথিবীর সব ক্লান্তি ম্লান হয়ে যায়।

বিড়ালব্রাজিল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    মেঘনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে চাকরি

    মেঘনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে চাকরি

    নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরে যাচ্ছেন ঢাবির আরও ৬ চীনা শিক্ষার্থী

    নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরে যাচ্ছেন ঢাবির আরও ৬ চীনা শিক্ষার্থী

    ঢাকার মেট্রোরেলে যৌথভাবে কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান টাটা

    ঢাকার মেট্রোরেলে যৌথভাবে কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান টাটা

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    ‘আয়াতুল কুরসি’ লেখা গয়না পরায় কারিনা পেলেন আইনি নোটিস

    ‘আয়াতুল কুরসি’ লেখা গয়না পরায় কারিনা পেলেন আইনি নোটিস

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    এক ছবিতে আড়াই কোটি টাকা জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী

    এক ছবিতে আড়াই কোটি টাকা জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    এলপিজির ৮০ শতাংশই আসছে আমেরিকা থেকে

    এলপিজির ৮০ শতাংশই আসছে আমেরিকা থেকে