Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারে ছুটে চলেন আলাউদ্দিন
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

তৃতীয় দেশের আড়ালে চীনা পণ্য, বছরে ২৬ বিলিয়ন ডলার শুল্ক ফাঁকির আশঙ্কা

হারিসুল ইসলাম সজীব, নিউইয়র্ক থেকে
agamir somoy
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৪:১৩
তৃতীয় দেশের আড়ালে চীনা পণ্য, বছরে ২৬ বিলিয়ন ডলার শুল্ক ফাঁকির আশঙ্কা

চীনে তৈরি পণ্য তৃতীয় দেশের লেবেল ও বাণিজ্যপথ ব্যবহার করে যুক্তরাষ্ট্রে যাচ্ছে বলে অভিযোগ ট্রাম্প প্রশাসনের। ছবি: সংগৃহীত

চীনে তৈরি পণ্য তৃতীয় দেশের লেবেল ও বাণিজ্যপথ ব্যবহার করে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউসের নতুন এক প্রতিবেদনে ৪০টির বেশি দেশকে চীনা পণ্যের সম্ভাব্য ট্রান্সশিপমেন্ট বা ঘুরপথে পণ্য পাঠানোর উচ্চঝুঁকির রুট হিসেবে চিহ্নিত করা হয়েছে। এভাবে শুল্ক এড়িয়ে চলার কারণে যুক্তরাষ্ট্রের বছরে প্রায় ১৯ থেকে ২৬ বিলিয়ন ডলার শুল্ক-রাজস্ব হারানোর আশঙ্কা করছে হোয়াইট হাউস।

প্রতিবেদনে বলা হয়েছে, চীনের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক বাড়ার পর তৃতীয় দেশের মাধ্যমে পণ্য ঘুরিয়ে মার্কিন বাজারে প্রবেশের প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পণ্যের প্যাকেজিং বদলানো, নতুন দেশের ‘মেড ইন’ লেবেল লাগানো কিংবা সামান্য প্রক্রিয়াজাত করার পর সেগুলো যুক্তরাষ্ট্রে পাঠানোর অভিযোগ রয়েছে।

হোয়াইট হাউস এই ব্যবস্থাকে ‘গ্লোবাল ট্রান্সশিপমেন্ট স্ক্যাম’ হিসেবে উল্লেখ করেছে। এর মাধ্যমে পণ্যের প্রকৃত উৎপাদনস্থল আড়াল করে তুলনামূলক কম শুল্কে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশের সুযোগ তৈরি হয়।

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যে নতুন রণতরি, ইরানের বন্দর অবরোধে যুক্তরাষ্ট্র

১৫ আগস্ট ২০২৬

চীনের পাশাপাশি মেক্সিকো, পানামা, কলম্বিয়া ও ব্রাজিলসহ ৪০টির বেশি দেশকে সম্ভাব্য ট্রান্সশিপমেন্ট ঝুঁকির সঙ্গে যুক্ত করা হয়েছে। এসব দেশের উৎপাদনকেন্দ্র, মুক্ত বাণিজ্য অঞ্চল, গুদাম ও পুনঃরপ্তানি কেন্দ্র ব্যবহার করে পণ্য অন্য দেশে ঘুরিয়ে দেওয়ার আশঙ্কার কথা তুলে ধরা হয়েছে প্রতিবেদনে।

হোয়াইট হাউসের হিসাব অনুযায়ী, এ ধরনের শুল্ক এড়ানোর মাধ্যমে পণ্য পরিবহনের কারণে যুক্তরাষ্ট্রের কোষাগার বছরে প্রায় ১৯ থেকে ২৬ বিলিয়ন ডলার শুল্ক-রাজস্ব হারাতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, ২০১৮ সালে চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্র অতিরিক্ত শুল্ক আরোপের পর থেকেই এই প্রবণতা আরও বিস্তৃত হয়েছে। সরাসরি চীন থেকে পণ্য পাঠালে বেশি শুল্ক দিতে হয়। এ কারণে ব্যবসায়ীদের একটি অংশ বিকল্প বাণিজ্যপথ খুঁজতে শুরু করে বলে দাবি করা হয়েছে প্রতিবেদনে।

তবে তালিকায় ৪০টির বেশি দেশের নাম থাকা মানেই ওই দেশগুলোর সরকার বা সব ব্যবসাপ্রতিষ্ঠান ইচ্ছাকৃতভাবে শুল্ক ফাঁকিতে জড়িত, এমন অভিযোগ নয়। বরং এসব দেশকে সম্ভাব্য ট্রান্সশিপমেন্ট রুট ও উচ্চঝুঁকির বাণিজ্যিক কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্র প্রকৃত উৎপাদনস্থল শনাক্তকরণ ও শুল্ক যাচাই আরও কঠোর করলে বৈশ্বিক সরবরাহব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে। একই সঙ্গে বৈধ আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে প্রশাসনিক জটিলতা ও ব্যবসায়িক ব্যয় বাড়ার আশঙ্কাও রয়েছে।

ট্রাম্প প্রশাসনের অবস্থান স্পষ্ট। চীনা পণ্য সরাসরি যুক্তরাষ্ট্রে আসুক কিংবা তৃতীয় দেশের আড়ালে ঘুরে আসুক, মার্কিন শুল্ক এড়ানোর পথ বন্ধ করতে কাস্টমস নজরদারি ও যাচাই আরও কঠোর করা হবে।

চীনযুক্তরাষ্ট্রবাণিজ্যপথ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে