Agamir Somoy E-Paper
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
আত্মরক্ষায় মেয়েদের কারাতে শেখান মুন্নী
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

রাতভর গুলি ও সংঘর্ষ: সেক্সিকোয় গ্রেপ্তার মোস্ট ওয়ান্টেড মাদকসম্রাট

রয়টার্স
agamir somoy
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৪:১৬
শেয়ার করুন:
রাতভর গুলি ও সংঘর্ষ: সেক্সিকোয় গ্রেপ্তার মোস্ট ওয়ান্টেড মাদকসম্রাট

শীর্ষ মাদকসম্রাট ‘এল চাপো ইসিদ্রো’। ছবি : সিএনএন

মেক্সিকোর সিনালোয়া অঙ্গরাজ্যে রাতভর সামরিক অভিযান চালিয়েছে নিরাপত্তা বাহিনী। আকাশে উড়েছে হেলিকপ্টার, চারদিকে গুলির শব্দ। প্রাণ বাঁচাতে ছোটাছুটি করেছেন সাধারণ মানুষ। কেউ আশ্রয় নিয়েছেন নিরাপদ স্থানে, কেউ ছুটেছেন এদিক-ওদিক। এমন আতঙ্ক আর সহিংসতার মধ্যেই গ্রেপ্তার হয়েছেন যুক্তরাষ্ট্রের মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা সন্দেহভাজন মাদকসম্রাট ফাউস্তো ইসিদ্রো মেসা ফ্লোরেস, যিনি পরিচিত ‘এল চাপো ইসিদ্রো’ নামে।

শুক্রবার (২০ নভেম্বর) রাতে সিনালোয়া অঙ্গরাজ্যে বড় ধরনের সামরিক অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে মেক্সিকোর নিরাপত্তা বাহিনী। এ সময় তার মাদক পাচারকারী সংগঠনের আরও দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন দেশটির নিরাপত্তাপ্রধান।

এল চাপো ইসিদ্রো ছিলেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের মোস্ট ওয়ান্টেড ১০ পলাতক আসামির তালিকায়। দুই দশকের বেশি সময় ধরে তার নেতৃত্বাধীন অপরাধী চক্র যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ হেরোইন, মেথামফেটামিন, কোকেন ও গাঁজা পাচার করে আসছিল বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

তাকে বেলত্রান লেইভা মাদক কার্টেলের অন্যতম নেতা হিসেবে বিবেচনা করা হতো। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, এই কার্টেল শক্তিশালী সিনালোয়া মাদক কার্টেলের ‘লস মায়োস’ গোষ্ঠীর সঙ্গে জোটবদ্ধ ছিল।

তবে এল চাপো ইসিদ্রোকে গ্রেপ্তারের অভিযান সহজ ছিল না। শুক্রবার রাতভর চলা সামরিক অভিযানের একপর্যায়ে সিনালোয়ার বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে সহিংসতা। নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাদক কার্টেলের সদস্যদের সশস্ত্র সংঘর্ষ হয়। কার্টেলের সদস্যরা বিভিন্ন সড়কে আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা তৈরি করে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে।

মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, দেশটির সেনাবাহিনী ও ন্যাশনাল গার্ডের বিশেষ বাহিনী যৌথভাবে অভিযানটি চালায়। এতে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বয় ছিল। অভিযানের সময় আশপাশের কয়েকটি পৌর এলাকায় মাদক কার্টেলের সদস্যরা সড়কে প্রতিবন্ধকতা তৈরি করে। সেগুলো সরাতে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়।

শুক্রবার রাতে সিনালোয়ার গুয়াসাভে শহরে গ্রেপ্তার করা হয় এল চাপো ইসিদ্রোকে। অভিযানের ভয়াবহতা উঠে এসেছে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে। একটি ভিডিওতে দেখা যায়, মেক্সিকোর নিরাপত্তা বাহিনীর হেলিকপ্টার থেকে নিচে থাকা লক্ষ্যবস্তুতে গুলি ছোড়া হচ্ছে। এ সময় কাছেই একটি বেসবল খেলা দেখতে আসা লোকজনকে নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি করতে দেখা যায়। রাতের বাজারে থাকা মানুষও প্রাণ বাঁচাতে ছুটে যান বিভিন্ন স্থানে।

মাদক কার্টেলবিরোধী অভিযানে সাম্প্রতিক সময়ে মেক্সিকোর তৎপরতা বেড়েছে। যুক্তরাষ্ট্রের চাপের মুখে দেশটি বেশ কয়েকজন আলোচিত সন্দেহভাজন মাদক পাচারকারীকে গ্রেপ্তার কিংবা হত্যা করেছে। এল চাপো ইসিদ্রোর গ্রেপ্তারও সেই ধারাবাহিকতার অংশ।

মেক্সিকোর ওপর চাপ আরও বাড়িয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বারবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউমের প্রশাসন মাদক কার্টেল দমনে আরও কার্যকর পদক্ষেপ না নিলে যুক্তরাষ্ট্র মেক্সিকোর ভেতরে একতরফা সামরিক অভিযান চালাতে পারে।

এদিকে এল চাপো ইসিদ্রোর গ্রেপ্তার নিয়ে মন্তব্য জানতে হোয়াইট হাউস, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ও এফবিআইয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি।

মেক্সিকোমাদকসম্রাটফাউস্তো ইসিদ্রো মেসা ফ্লোরেসএল চাপো ইসিদ্রো
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র

    স্থানীয়দের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি পরিচ্ছন্নতা কর্মসূচি

    স্থানীয়দের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি পরিচ্ছন্নতা কর্মসূচি

    টুঙ্গিপাড়া থানা এখন ধ্বংসস্তূপ, নথিপত্র-গাড়ি ও পুলিশ ব্যারাক পুড়ে ছাই

    টুঙ্গিপাড়া থানা এখন ধ্বংসস্তূপ, নথিপত্র-গাড়ি ও পুলিশ ব্যারাক পুড়ে ছাই

    ‘হতাশায়’ এনসিপি ছাড়লেন ৫ নেতা

    ‘হতাশায়’ এনসিপি ছাড়লেন ৫ নেতা

    ককটেল তৈরি হচ্ছে সাভারে, কাঁচামাল পদ্মার ওপারের

    ককটেল তৈরি হচ্ছে সাভারে, কাঁচামাল পদ্মার ওপারের