Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
আগামীর সময়
মানুষের চিকিৎসার খরচ জুগিয়ে নিঃস্ব ইয়াকুব
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

ইন্দোনেশিয়ায় ভূমিকম্প

‘ঘরের ছাদ এমন শব্দ করছিল যেন ভেঙে পড়বে’

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১৮:৩৫
‘ঘরের ছাদ এমন শব্দ করছিল যেন ভেঙে পড়বে’

বিভিন্ন ভিডিও চিত্রে আংশিক ভেঙে পড়া ছাদ, ফেটে যাওয়া দেয়াল এবং চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ধ্বংসাবশেষের চিত্র দেখা গেছে

৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়ার মধ্যাঞ্চলীয় সুলাওয়েসি দ্বীপ। আজ স্থানীয় সময় সকালে ভূমিকম্পটি আঘাত হানে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল মধ্য সুলাওয়েসি প্রদেশের পালু শহর থেকে প্রায় ৪৩ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার। শক্তিশালী এই কম্পনের পর সেখানে বেশ কয়েকটি আফটারশক হয়, যার মধ্যে সবচেয়ে শক্তিশালী আফটারশকের মাত্রা ৫ দশমিক ২।

ভূমিকম্পে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে আসা বিভিন্ন ভিডিও চিত্রে আংশিক ভেঙে পড়া ছাদ, ফেটে যাওয়া দেয়াল এবং চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ধ্বংসাবশেষের চিত্র দেখা গেছে। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ, সম্ভাব্য হতাহত বা বাস্তুচ্যুত বাসিন্দাদের তথ্য সংগ্রহের কাজ এখনো চলছে।

ভূমিকম্পের পর সুনামির কোনো আশঙ্কা নেই বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। যদিও বেশ কয়েকটি হাসপাতালের রোগীরা দ্রুত ভবন ছেড়ে বাইরে চলে আসে।

পালু শহরের একটি চার তারকা হোটেলের কর্মকর্তা এফেন্দি নাতালি বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন, ‘আমরা হোটেল থেকে সব অতিথিকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছি।’

নাতালি যোগ করেন, তাদের হোটেল সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

অপরদিকে রান্না করার সময় ভূমিকম্প টের পান পালু শহরের বাসিন্দা নুর হায়দার। বার্তা সংস্থা এএফপিকে তিনি জানাচ্ছিলেন, ‘হঠাৎ করেই যেন তীব্র ঝাঁকুনি অনুভব করলাম এবং পুরো বাড়িটা কাঁপতে শুরু করল।’

তিনি বলছিলেন, ‘ঘরের ছাদ এমনভাবে শব্দ করছিল যেন এই বুঝি সব ভেঙে পড়বে।’

ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ারের উপর অবস্থিত হওয়ায় এখানে নিয়মিতই ভূমিকম্প এবং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে। এর আগে ২০১৮ সালে এই পালু শহরেই ৭ দশমিক ৫ মাত্রার একটি ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছিল, যার পরপরই সৃষ্টি হয় প্রায় ৩ মিটার বা ১০ ফুট উচ্চতার প্রলয়ঙ্করী সুনামি।

ওই সময় হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

ইন্দোনেশিয়াভূমিকম্প
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ১৬ জুন ২০২৬
    রাত ১:০০ টা
    বেলজিয়াম
    ১
    মিসর
    ১
    ১৬ জুন ২০২৬
    রাত ৪:০০ টা
    সৌদি আরব
    ১
    উরুগুয়ে
    ১
    ১৬ জুন ২০২৬
    সকাল ৭:০০ টা
    ইরান
    ২
    নিউজিল্যান্ড
    ২
    মানুষের চিকিৎসার খরচ জুগিয়ে নিঃস্ব ইয়াকুব

    মানুষের চিকিৎসার খরচ জুগিয়ে নিঃস্ব ইয়াকুব

    ১৬ জুন ২০২৬, ০৩:১২

    সরিষাবাড়ীতে জীববৈচিত্র্য রক্ষায় প্রজাপতি পার্ক

    সরিষাবাড়ীতে জীববৈচিত্র্য রক্ষায় প্রজাপতি পার্ক

    ১৬ জুন ২০২৬, ০০:১৮

    সাংবাদিকসহ ৭ জনের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ

    সাংবাদিকসহ ৭ জনের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ

    ১৬ জুন ২০২৬, ০৬:১২

    বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

    বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

    ১৬ জুন ২০২৬, ০৫:৪৭

    কামরাঙ্গীরচরে ছুরি মেরে দোকান কর্মচারীকে হত্যা

    কামরাঙ্গীরচরে ছুরি মেরে দোকান কর্মচারীকে হত্যা

    ১৬ জুন ২০২৬, ০০:৩০

    সৌদির বাধায় আটকালো উরুগুয়ে

    সৌদির বাধায় আটকালো উরুগুয়ে

    ১৬ জুন ২০২৬, ০৬:৩৪

    সীমান্ত সম্মেলন নিয়ে ছড়ানো হচ্ছে বিভ্রান্তি : বিজিবি

    সীমান্ত সম্মেলন নিয়ে ছড়ানো হচ্ছে বিভ্রান্তি : বিজিবি

    ১৬ জুন ২০২৬, ০০:৪০

    যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় শিক্ষার্থী নিহত

    যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় শিক্ষার্থী নিহত

    ১৬ জুন ২০২৬, ০০:৪২

    যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকে স্বাক্ষর করলেন ট্রাম্প, ভ্যান্স ও গালিবাফ

    যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকে স্বাক্ষর করলেন ট্রাম্প, ভ্যান্স ও গালিবাফ

    ১৬ জুন ২০২৬, ০৮:১১

    বাঁ পায়ের জোরালো শটে গোল দিলেন জাইমা রহমান

    বাঁ পায়ের জোরালো শটে গোল দিলেন জাইমা রহমান

    ১৬ জুন ২০২৬, ০১:০৮

    চাঁদা না দেওয়ায় হামলা, ভিডিও ভাইরাল

    চাঁদা না দেওয়ায় হামলা, ভিডিও ভাইরাল

    ১৬ জুন ২০২৬, ০৫:২৬

    কেপ ভার্দের কাছে স্পেনের অসহায় আত্মসমর্পণ

    কেপ ভার্দের কাছে স্পেনের অসহায় আত্মসমর্পণ

    ১৬ জুন ২০২৬, ০১:০৭

    শুধু সন্দেহে নয়, কারণ দেখিয়ে গ্রেপ্তার

    শুধু সন্দেহে নয়, কারণ দেখিয়ে গ্রেপ্তার

    ১৬ জুন ২০২৬, ০০:৫৭

    টঙ্গীতে ১০ হাজার ইয়াবা নিয়ে আটক ২

    টঙ্গীতে ১০ হাজার ইয়াবা নিয়ে আটক ২

    ১৬ জুন ২০২৬, ০৪:৪০

    ২-২ গোলে ড্র করল ইরান-নিউজিল্যান্ড

    ২-২ গোলে ড্র করল ইরান-নিউজিল্যান্ড

    ১৬ জুন ২০২৬, ০৭:৩৫

    advertiseadvertise