Agamir Somoy E-Paper
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সারা জীবনের উপার্জনে স্কুল করেছেন রেখা
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

এআইয়ের ঝুঁকি মোকাবিলায় ডেমোক্র্যাটদের কাঠামো তৈরির আহ্বান ওবামার

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১০
এআইয়ের ঝুঁকি মোকাবিলায় ডেমোক্র্যাটদের কাঠামো তৈরির আহ্বান ওবামার

বারাক ওবামা- রয়টার্স

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সঠিকভাবে নিয়ন্ত্রণ করা না গেলে এটি ‘বিপজ্জনক’ হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। একই সঙ্গে বিষয়টি মোকাবিলায় নীতি ও শাসনব্যবস্থার কাঠামো তৈরির জন্য ডেমোক্র্যাটদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে রবিবার জানানো হয়েছে এ তথ্য।

দ্রুতগতিতে এআই শিল্পের অগ্রগতির ফলে মানবজাতির বিলুপ্তির ঝুঁকি তৈরি হতে পারে—অ্যানথ্রপিকের দুই গবেষক এমন সতর্কবার্তা দিয়েছে। যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের ক্রমবর্ধমান অংশ এআই ব্যবস্থার ওপর আরও কঠোর নিয়ম আরোপের আহ্বান জানাচ্ছেন। ঠিক একই সময়ে একটি ব্যক্তিগত তহবিল সংগ্রহের অনুষ্ঠানে ওবামা এমন বক্তব্য দিলেন।

নিউইয়র্ক টাইমস বৃহস্পতিবার ওবামার বক্তব্য উদ্ধৃত করে জানায়, তিনি বলেছেন, ‘এটি এমন একটি বিষয়, যা বেসরকারি খাতে খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। আমরা যদি এর নিয়ন্ত্রণ নিতে না পারি, তাহলে আমি মনে করি এটি বিপজ্জনক হতে পারে।’

ওবামার কার্যালয় থেকে পাওয়া বক্তব্যের আংশিক প্রতিলিপির বরাত দিয়ে পত্রিকাটি জানিয়েছে, ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ ফিরে পেলে এআই নীতির বিষয়ে জনপরিসরে আলোচনার কাঠামো তৈরিতে হাউসের সংখ্যালঘু নেতা হাকিম জেফরিসকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

পত্রিকাটি আরও জানায়, ওবামা জেফরিসকে বলেছেন, ‘আপনি স্পিকার হওয়ার পর আমি ডেমোক্র্যাটদের একটি কাঠামো তৈরি করার জন্য জোরালোভাবে আহ্বান জানাব, যাতে এআই নীতি নিয়ে জনসম্মুখে ব্যাপক আলোচনা করা যায়।’

আরও পড়ুন

এআই মানুষকে হত্যা করতে পারে, অ্যানথ্রপিকের সিইওর আশঙ্কা

১৩ সেপ্টেম্বর ২০২৬


২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীদেরও এআইকে তাদের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে নেওয়ার আহ্বান জানান ওবামা। এআইকে ঘিরে নিরাপত্তা ও অর্থনৈতিক উদ্বেগ মোকাবিলায় তাদের একটি স্পষ্ট পরিকল্পনা থাকা উচিত বলেও তিনি মন্তব্য করেন।

এআই নিয়ে মানবজাতির বিলুপ্তির আশঙ্কা আরও জোরালো হয়েছে এমন কিছু ঘটনার পর, যেখানে এআই এজেন্ট নিয়ন্ত্রণের বাইরে গিয়ে বাইরের বিভিন্ন সিস্টেমে হ্যাক করার চেষ্টা করেছে। এ ছাড়া প্রযুক্তিটির ঝুঁকি নিয়ে উদ্বিগ্ন হয়ে কয়েকজন এআই নিরাপত্তা গবেষকও নিজেদের প্রতিষ্ঠান ছেড়ে দিয়েছেন।

অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী দারিও আমোদেই শনিবার এআই অপব্যবহারের আশঙ্কা বাড়তে থাকায় এআই কোম্পানিগুলোকে তাদের মডেলের সক্ষমতা বাড়ানোর কাজ কিছুটা ধীর করার আহ্বান জানান। অ্যানথ্রপিকের এই অবস্থানের সঙ্গে একমত পোষণ করেন ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান এবং এক্সএআই পরিচালনাকারী ইলন মাস্কও।

বারাক ওবামাএআইডেমোক্র্যাট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    শেয়ারবাজারে এক সপ্তাহে ক্ষতি ৫৪২৯ কোটি টাকা

    শেয়ারবাজারে এক সপ্তাহে ক্ষতি ৫৪২৯ কোটি টাকা

    মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না

    মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না

    বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, স্বেচ্ছায় ২৫ হাজার টাকা জরিমানা দিলেন নারী যাত্রী

    বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, স্বেচ্ছায় ২৫ হাজার টাকা জরিমানা দিলেন নারী যাত্রী

    ১০ বছর ধরে সংকীর্ণ ঘরে বন্দি দুই লেপার্ড

    ১০ বছর ধরে সংকীর্ণ ঘরে বন্দি দুই লেপার্ড

    আগ্রাসনের নিন্দা জানিয়ে ব্রিকসের দিল্লি ঘোষণা

    আগ্রাসনের নিন্দা জানিয়ে ব্রিকসের দিল্লি ঘোষণা

    ‘পুলকের মৃত্যু মফস্বল সাংবাদিকতার শেষ পরিণতি দেখিয়ে দিয়েছে’

    ‘পুলকের মৃত্যু মফস্বল সাংবাদিকতার শেষ পরিণতি দেখিয়ে দিয়েছে’

    বাতের কষ্টে ভুক্তভোগী ৩০ শতাংশ, চিকিৎসায় খরচ বছরে ৬ লাখ টাকা পর্যন্ত

    বাতের কষ্টে ভুক্তভোগী ৩০ শতাংশ, চিকিৎসায় খরচ বছরে ৬ লাখ টাকা পর্যন্ত

    সারা জীবনের উপার্জনে স্কুল করেছেন রেখা

    সারা জীবনের উপার্জনে স্কুল করেছেন রেখা

    ডেঙ্গুতে ৪ গুণ বেশি মৃত্যুঝুঁকি অন্তঃসত্ত্বার, শঙ্কায় অনাগত শিশুও

    ডেঙ্গুতে ৪ গুণ বেশি মৃত্যুঝুঁকি অন্তঃসত্ত্বার, শঙ্কায় অনাগত শিশুও

    বিয়ের অনুষ্ঠানে নাচের কথা বলে ডেকে দুই নৃত্যশিল্পীকে দলবদ্ধ ধর্ষণ

    বিয়ের অনুষ্ঠানে নাচের কথা বলে ডেকে দুই নৃত্যশিল্পীকে দলবদ্ধ ধর্ষণ

    ছয় বছরেও চালু হয়নি ৬ কোটির বাস টার্মিনাল

    ছয় বছরেও চালু হয়নি ৬ কোটির বাস টার্মিনাল