Agamir Somoy E-Paper
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
দেশে-বিদেশে মানুষের পাশে জিয়াউল হক
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

অতিরিক্ত মদ্যপানের অভিযোগ ‘অমূলক’ বলে উড়িয়ে দিলেন কাশ প্যাটেল

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৩ মে ২০২৬, ১১:২৬
অতিরিক্ত মদ্যপানের অভিযোগ ‘অমূলক’ বলে উড়িয়ে দিলেন কাশ প্যাটেল

ছবি: রয়টার্স

অতিরিক্ত মদ্যপান ও দায়িত্বে অনুপস্থিত থাকার অভিযোগ অস্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির (সিআইএ) পরিচালক কাশ প্যাটেল। কংগ্রেসে উত্তপ্ত এক শুনানিতে তার বিরুদ্ধে ওঠা এই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি।

এদিন ডেমোক্র্যাট কংগ্রেসম্যানরা দ্য আটলান্টিক ম্যাগাজিনে প্রকাশিত ‘অত্যন্ত উদ্বেগজনক’ প্রতিবেদনের কথা তুলে ধরেন। তাদের দাবি, অভিযোগগুলো সত্য হলে তা দায়িত্ব পালনে চরম অবহেলার শামিল হবে।

কাশ প্যাটেল অবশ্য ইতোমধ্যেই ওই ম্যাগাজিন ও প্রতিবেদকের বিরুদ্ধে মানহানির মামলা ঠুকে দিয়েছেন। দাবি করেছেন ২৫ কোটি ডলার ক্ষতিপূরণ।

শুনানিতে সিনেট বরাদ্দ কমিটির জ্যেষ্ঠ সদস্য ক্রিস ভ্যান হোলেনের মন্তব্যের জবাবে কাশ প্যাটেল মন্তব্য করেন, ‘এটা সম্পূর্ণ প্রহসন। এসব কোথা থেকে আসছে তাও জানি না।’ ‘এসব ভিত্তিহীন অভিযোগে আমাকে কলঙ্কিত করা যাবে না’, যোগ করেন তিনি।

ভ্যান হলেন জানতে চান, মদ্যপানের সমস্যা আছে কি না তা জানতে পরীক্ষা দিতে তিনি রাজি কি না। জবাবে প্যাটেল জানান, সিনেটরও তার সঙ্গে একই পরীক্ষা দিলে রাজি আছেন তিনি।

এর আগে দ্য আটলান্টিকের প্রতিবেদনে বলা হয়, প্যাটেলের অতিরিক্ত মদ্যপান এবং কাউকে না জানিয়ে কর্মস্থলে অনুপস্থিতির বিষয়টি তাঁর সহকর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, তাকে একটি সামাজিক ক্লাব ও আরেকটি ব্যক্তিগত ক্লাবে নেশাগ্রস্ত অবস্থায় দেখা গিয়েছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, ক্যাশ প্যাটেল ওয়াশিংটন ডিসি ও লাস ভেগাসের কিছু ব্যক্তিগত ক্লাবে এমন মাত্রায় মদ্যপান করেছিলেন যে তা ‘স্পষ্টত নেশাগ্রস্ত অবস্থা’তে পৌঁছে গিয়েছিল। এতে উচ্চপর্যায়ের সকালের ব্রিফিংগুলোর সময়সূচি পুনরায় নির্ধারণ করতে হয়েছিল।

প্রতিবেদনে আরও বলা হয়, গত বছর দরজা বন্ধ অবস্থায় কক্ষে থাকা প্যাটেলের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। কক্ষে প্রবেশের জন্য সোয়াট ধাঁচের দরজা ভাঙার সরঞ্জাম আনার অনুরোধ জানানো হয়েছিল।

কাশ প্যাটেলযুক্তরাষ্ট্র
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    ঢাকা-চট্টগ্রাম উড়াল রেল, দূরত্ব বাঁচবে ৮১ কিলোমিটার

    ঢাকা-চট্টগ্রাম উড়াল রেল, দূরত্ব বাঁচবে ৮১ কিলোমিটার

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বিয়েতে রাজি ছিলেন না নারী, ফ্যামিলি কার্ডের কথা বলে টিপসই নিয়ে ‘ভুয়া কাবিননামা’ তৈরি

    বিয়েতে রাজি ছিলেন না নারী, ফ্যামিলি কার্ডের কথা বলে টিপসই নিয়ে ‘ভুয়া কাবিননামা’ তৈরি