Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

নিউ ইয়র্কে শিশু নিখোঁজের ঘটনায় আতঙ্ক, এক বছরে উদ্ধার ১০ হাজার

মনোয়ারুল ইসলাম, যুক্তরাষ্ট্র থেকে
agamir somoy
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ১২:০৩
নিউ ইয়র্কে শিশু নিখোঁজের ঘটনায় আতঙ্ক, এক বছরে উদ্ধার ১০ হাজার

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে শিশু নিখোঁজের ঘটনা নিয়ে উদ্বেগ বাড়ছে। গত এক বছরে অভিযান চালিয়ে এমন প্রায় ১০ হাজার শিশুকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসব শিশুরা আগের তিন বছরে নিখোঁজ হয়েছিল।

এ ছাড়া গত তিন মাসে নিউ ইয়র্কে শতাধিক শিশু নিখোঁজ হয়েছে। এর মধ্যে তিন দিনের বিশেষ অভিযানে ৩৪ শিশুকে উদ্ধার করা হয়েছে।

নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল স্থানীয় সময় শুক্রবার এ তথ্য জানিয়েছেন। উদ্ধার হওয়া ৩৪ শিশুই লং আইল্যান্ড ও নিউ ইয়র্ক সিটি এলাকার।

সম্প্রতি শিশু অপহরণ ও নিখোঁজের ঘটনায় নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতেও আতঙ্ক ছড়িয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, নিখোঁজ হওয়ার সময় উদ্ধার হওয়া শিশু ও কিশোরদের বয়স ছিল ৭ থেকে ১৮ বছর।

‘লং আইল্যান্ড মিসিং চাইল্ড রেসকিউ অপারেশন’ নামের এ অভিযানে প্রায় ৪০টি সরকারি সংস্থার ১০০ জনের বেশি পেশাজীবী অংশ নিয়েছেন।

কর্মকর্তারা জানিয়েছেন, দুই মাসের পরিকল্পনা ও সমন্বয়ের পর বৃহস্পতিবার তিন দিনের এ উদ্ধার অভিযান শেষ হয়েছে।

তদন্তকারীরা লং আইল্যান্ডের গার্ডেন সিটির একটি কেন্দ্রীয় কমান্ড সেন্টার থেকে কাজ করেছেন। তারা বিভিন্ন মামলার তথ্য পর্যালোচনা করেছেন। নতুন সূত্র অনুসরণ করেছেন। গোয়েন্দা তথ্য আদান-প্রদান করেছেন। প্রযুক্তিও ব্যবহার করেছেন।

নাসাউ ও সাফোক কাউন্টিতে নিখোঁজ শিশুদের বিষয়ে তদন্ত এগিয়ে নিতে এসব কার্যক্রম চালানো হয়।

আরও পড়ুন

নিউ ইয়র্ক পুলিশে বাংলাদেশিদের উত্থান

৩০ সেপ্টেম্বর ২০২৬

গভর্নর ক্যাথি হোকুল বলেছেন, ‘নিখোঁজ প্রতিটি শিশুই আমাদের পূর্ণ মনোযোগ পাওয়ার যোগ্য। প্রতিটি পরিবারই ঘটনার প্রকৃত তথ্য বা উত্তর পাওয়ার অধিকার রাখে।’

তিনি আরও বলেছেন, ঝুঁকিতে থাকা শিশুদের খুঁজে বের করা এবং তাদের ক্ষতি থেকে রক্ষা করতে প্রয়োজনীয় দক্ষতা ও সম্পদ একত্র করা হয়েছে।

হোকুল বলেছেন, ‘কোনো শিশুকে খুঁজে পাওয়ার মাধ্যমেই আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না। নিরাপদ থাকার জন্য তাদের প্রয়োজনীয় সেবা, সহায়তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতেও আমাদের সাহায্য করতে হবে।’

এসব অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমাজকর্মী, অধিকারকর্মী ও বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যৌথভাবে কাজ করেছে।

নিউ ইয়র্কে এ ধরনের নিখোঁজ শিশু উদ্ধারের এটি চতুর্থ অভিযান। এর আগে আপস্টেট নিউ ইয়র্কের ইরি কাউন্টি, ক্যাপিটাল রিজিয়ন ও ওয়েস্টচেস্টার কাউন্টিতে অভিযান চালানো হয়েছিল।

এসব অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত ১৬৮ শিশু ও কিশোরকে উদ্ধার করা হয়।

কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে নিউ ইয়র্কে ১৮ বছরের কম বয়সী ১০ হাজার ৬২৯ শিশুর নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। তাদের মধ্যে ৯৪ শতাংশই বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল।

কর্মকর্তারা জানিয়েছেন, এ বছর পুলিশ ১০ হাজার ৬৭২টি নিখোঁজ শিশুর ঘটনা নিষ্পত্তি করেছে। এর মধ্যে আগের বছরগুলোয় নথিভুক্ত হওয়া মামলাও রয়েছে।

তথ্যসূত্র: সিবিএস নিউজ, নিউ ইয়র্ক টাইমস


নিউ ইয়র্কযুক্তরাষ্ট্রনিখোঁজ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের