Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

অবৈধদের বহিষ্কারে বিমানের পরিবর্তে জাহাজ ব্যবহার করবে যুক্তরাষ্ট্র

মনোয়ারুল ইসলাম, যুক্তরাষ্ট্র থেকে
agamir somoy
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ২০:৩৯
অবৈধদের বহিষ্কারে বিমানের পরিবর্তে জাহাজ ব্যবহার করবে যুক্তরাষ্ট্র

অবৈধদের বহিষ্কারে বিমানের পরিবর্তে জাহাজ ব্যবহারের উদ্যোগ ট্রাম্পের

যুক্তরাষ্ট্র থেকে অবৈধদের বহিষ্কারে এবার জাহাজ ব্যবহারের কথা বিবেচনা করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। মধ্য ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশে অভিবাসীদের পাঠাতে প্রায় ৫০০ ফুট দীর্ঘ একটি প্রশিক্ষণ জাহাজসহ বিভিন্ন ফেরি ব্যবহারের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। সমুদ্রপথে এসব যাত্রায় কয়েক দিন সময় লাগতে পারে এবং প্রতিটি অভিযানে ব্যয় হতে পারে কয়েক মিলিয়ন ডলার।

প্রশাসনের দুই সরকারি কর্মকর্তার বরাত দিয়ে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে পরিকল্পনাটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, গত কয়েক সপ্তাহ ধরে সম্ভাব্য জাহাজ নিয়ে আলোচনা চলছে। এর মধ্যে রয়েছে ক্যালিফোর্নিয়ায় অবস্থানরত ‘ট্রেনিং শিপ গোল্ডেন বিয়ার’। জাহাজটি দীর্ঘদিন ধরে ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির মেরিটাইম একাডেমির শিক্ষার্থীদের সমুদ্রে প্রশিক্ষণের কাজে ব্যবহৃত হয়েছে। চলতি গ্রীষ্মে প্রতিষ্ঠানটির সঙ্গে জাহাজটির ৩০ বছরের কার্যক্রম শেষ হয়েছে।

এছাড়া প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তারা ইউরোপের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গেও জাহাজের সম্ভাব্য ব্যবহার নিয়ে যোগাযোগ করেছেন বলে জানা গেছে। তবে বেসামরিক প্রশিক্ষণ জাহাজটি অভিবাসী বহিষ্কারের কাজে ব্যবহারের জন্য ফেডারেল সরকারের কী ধরনের আইনি কর্তৃত্ব রয়েছে তা স্পষ্ট নয়।

হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্য বাস্তবায়নে এবং সরকারি সম্পদের সর্বোচ্চ কার্যকর ব্যবহার নিশ্চিত করতে বিভাগটি নিজেদের সব ধরনের সম্পদ ব্যবহারের সম্ভাবনা যাচাই করছে। তবে প্রতিরক্ষা বিভাগ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

ট্রাম্প প্রশাসন অভিবাসীদের ব্যাপক হারে বহিষ্কারের লক্ষ্যে ইতোমধ্যে বিভিন্ন কঠোর পদক্ষেপ নিয়েছে। সামরিক উড়োজাহাজে করে অভিবাসীদের বিদেশে পাঠানো, তৃতীয় কোনো দেশে বহিষ্কৃতদের পাঠানো এবং কিউবার গুয়ানতানামো বে—তে আটক রাখার মতো পদক্ষেপও নেওয়া হয়েছে। পাশাপাশি অভিবাসীদের স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ছাড়তে উৎসাহিত করার উদ্যোগও নিয়েছে প্রশাসন।

নতুন পরিকল্পনা বাস্তবায়িত হলে তা অভিবাসনবিরোধী অভিযানে প্রশাসনের আরেকটি কঠোর পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। তবে সমুদ্রপথে অভিবাসীদের বহিষ্কারের ক্ষেত্রে ব্যয়, নিরাপত্তা, আইনি এখতিয়ার এবং সংশ্লিষ্ট দেশগুলোর সম্মতির মতো একাধিক জটিলতা রয়েছে।

সাবেক প্রেসিডেন্ট বাইডেন প্রশাসনের সময় ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইস) শীর্ষ পর্যায়ে কাজ করা ক্লেয়ার ট্রিকলার ম্যাকনাল্টি বলেছেন, পরিকল্পনাটি কার্যত কারাগার হিসেবে ব্যবহৃত জাহাজ তৈরির ধারণার মতো। আন্তর্জাতিক জলসীমায় কয়েক দিন ধরে মানুষকে বহন করা এবং অন্য দেশের জলসীমার কাছ দিয়ে যাতায়াতের ক্ষেত্রে কোন দেশের আইন প্রযোজ্য হবে, কোনো দুর্ঘটনা ঘটলে কারা দায় নেবে আগে এসব প্রশ্নের সমাধান জরুরি।

তিনি আরো বলেন, একটি জাহাজে শত শত মানুষকে দীর্ঘ সময় ধরে আটকে রাখা পরিচালনাগত ও নিরাপত্তার দিক থেকে বড় চ্যালেঞ্জ। যাত্রাপথে অভিবাসীদের আটক রাখা হবে কি না, তাদের ঘুমানোর ব্যবস্থা কী হবে এবং পর্যাপ্ত নিরাপত্তাকর্মী কীভাবে নিয়োগ করা হবে, তা এখনো পরিষ্কার নয়।

এল সালভাদর, হন্ডুরাস ও ভেনেজুয়েলার মতো দেশে সমুদ্রপথে পৌঁছাতে কয়েক দিন সময় লাগতে পারে। এ জন্য বিপুলসংখ্যক নিরাপত্তাকর্মীরও প্রয়োজন হবে। অন্যদিকে, সরকারি হিসাব অনুযায়ী, জাহাজে করে অভিবাসী বহিষ্কারে প্রতিবার কয়েক মিলিয়ন ডলার ব্যয় হতে পারে, যা সাধারণ বহিষ্কার ফ্লাইটের তুলনায় অনেক বেশি।


তথ্যসূত্র: নিউইয়র্ক টাইমস, নিউইয়র্ক পোস্ট

অভিবাসীট্রাম্প
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর