Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক-মাইলফলক সংস্কারে রাকিব
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

আমেরিকায় বিচারকদেরও মতপ্রকাশে বাধা!

  • ট্রাম্পের ‘মুখ বন্ধের’ নীতির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিবাসন বিচারকরা
হারিসুল ইসলাম সজীব, নিউ ইয়র্ক থেকে
agamir somoy
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৩৫
শেয়ার করুন:
আমেরিকায় বিচারকদেরও মতপ্রকাশে বাধা!

গ্রাফিকস: আগামীর সময়

সরকারের নীতির সমালোচনা করতে পারবেন না বিচারকরা? অভিবাসন নিয়ে প্রকাশ্যে কথা বলার অধিকারও কি প্রশাসনের অনুমতির ওপর নির্ভর করবে? নিজেদের কর্মস্থলের বিষয়ে প্রকাশ্যে মতামত দিতে পারবেন না? যুক্তরাষ্ট্রে এবার সেই প্রশ্নই উঠেছে সর্বোচ্চ আদালতে। ট্রাম্প প্রশাসনের আরোপিত বক্তব্য নিয়ন্ত্রণের নীতির বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে দেশটির অভিবাসন বিচারকদের একটি সংগঠন। তাদের অভিযোগ, সরকারের এই নীতি বিচারকদের সাংবিধানিক বাকস্বাধীনতা খর্ব করছে। একই সঙ্গে এই নীতির বিরুদ্ধে সরাসরি ফেডারেল আদালতে যাওয়ার সুযোগও সীমিত করা হচ্ছে।

গত মঙ্গলবার ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইমিগ্রেশন জাজেস (এনএআইজে) সুপ্রিম কোর্টে নতুন আবেদন জমা দিয়েছে। সংগঠনটির পক্ষে আইনি লড়াই করছে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের নাইট ফার্স্ট অ্যামেন্ডমেন্ট ইনস্টিটিউট। এবার তাদের মূল দাবি, সরকারি প্রশাসনিক প্রক্রিয়ার দীর্ঘ পথ পেরোনোর বাধ্যবাধকতা ছাড়াই সাংবিধানিক অধিকার রক্ষায় ফেডারেল আদালতের দ্বারস্থ হওয়ার সুযোগ দিতে হবে।

কী আছে বিতর্কিত নীতিতে?

বিতর্কের কেন্দ্রে রয়েছে বিচার বিভাগের অধীন এক্সিকিউটিভ অফিস ফর ইমিগ্রেশন রিভিউ (ইওআইআর)। যুক্তরাষ্ট্রের অভিবাসন আদালতগুলো এই সংস্থার অধীনেই পরিচালিত হয়। অভিযোগ অনুযায়ী, অভিবাসন ও সংশ্লিষ্ট সরকারি কার্যক্রম নিয়ে ব্যক্তিগত পরিচয়ে প্রকাশ্যে বক্তব্য দেওয়া বা লেখালেখির ক্ষেত্রে বিচারকদের ওপর বিধিনিষেধ রয়েছে। ফলে অভিবাসন আইন, সরকারি নীতি কিংবা বিচারপ্রক্রিয়া নিয়ে নিজেদের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ প্রকাশ করতেও তাদের প্রশাসনিক বাধার মুখে পড়তে হচ্ছে।

এই নীতির সূচনা ২০১৭ সালে ট্রাম্পের প্রথম মেয়াদে। জো বাইডেন প্রশাসনের সময় এটি প্রত্যাহার করা হয়। তবে ২০২৫ সালে ট্রাম্প আবার ক্ষমতায় ফেরার পর বিধিনিষেধটি পুনর্বহাল করা হয়।

২০২০ সাল থেকে আইনি লড়াই

এই বিরোধের সূত্রপাত আজকের নয়। ২০২০ সালের ১ জুলাই প্রথম মামলা করে এনএআইজে। ২০২৩ সালে ভার্জিনিয়ার একটি ফেডারেল জেলা আদালত মামলাটি খারিজ করে দেন। আদালতের যুক্তি ছিল, সরকারি কর্মচারীদের চাকরি-সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির জন্য ১৯৭৮ সালের সিভিল সার্ভিস রিফর্ম অ্যাক্টের আওতায় নির্ধারিত প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করতে হবে। এরপর মামলা গড়ায় চতুর্থ সার্কিট আপিল আদালতে। ২০২৫ সালের জুনে প্রশাসনিক অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠে। ২০২৬ সালের ২৬ মে সুপ্রিম কোর্ট আপিল আদালতের আগের সিদ্ধান্ত বাতিল করে মামলাটি আবার বিবেচনার জন্য ফেরত পাঠান। তবে বিচারকদের বক্তব্যের ওপর বিধিনিষেধ প্রথম সংশোধনী লঙ্ঘন করেছে কি না— সে বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেননি সর্বোচ্চ আদালত।

পরে ১৯ আগস্ট চতুর্থ সার্কিট আপিল আদালত মামলাটি খারিজের সিদ্ধান্ত বহাল রাখেন। ৪ নভেম্বর সংশোধিত মতামত প্রকাশের পর আবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন বিচারকরা।

আদালতে যাওয়ার পথ নিয়েই বড় প্রশ্ন

নতুন আবেদনের মূল বিষয় এখন বিচারকদের আইনি প্রতিকার পাওয়ার সুযোগ। বর্তমান ব্যবস্থায় সরকারি কর্মচারীদের প্রথমে অফিস অব স্পেশাল কাউন্সেলের কাছে অভিযোগ জানাতে হয়। নির্দিষ্ট শর্তে পরে বিষয়টি মেরিট সিস্টেমস প্রটেকশন বোর্ডে যেতে পারে।

কিন্তু এই প্রক্রিয়া শেষ পর্যন্ত ফেডারেল আদালতে যাওয়ার নিশ্চয়তা দেয় না বলে অভিযোগ এনএআইজের।

সংগঠনটি এই পরিস্থিতিকে বলছে ‘ফার্স্ট অ্যামেন্ডমেন্ট ব্ল্যাকহোল’। অর্থাৎ, সংবিধান-প্রদত্ত অধিকার ক্ষুণ্ন হলেও তা রক্ষার কার্যকর আইনি পথ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা।

তাদের আশঙ্কা, এমন নজির সৃষ্টি হলে ভবিষ্যতে সরকারি কর্মচারীদের বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বক্তব্য দেওয়ার ক্ষেত্রেও ব্যাপক বিধিনিষেধ আরোপ করা হতে পারে।

নিউ ইয়র্কবিচারকআমেরিকাট্রাম্পসুপ্রিম কোর্ট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া রুহুল আমিন গ্রেপ্তার

    হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া রুহুল আমিন গ্রেপ্তার

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    ব‌রিশালে বাসে আগুন

    ব‌রিশালে বাসে আগুন

    নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মিছিল চট্টগ্রামে

    নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মিছিল চট্টগ্রামে

    আগুন শুধু নেভানো নয়, প্রতিরোধেই প্রকৃত নিরাপত্তা

    আগুন শুধু নেভানো নয়, প্রতিরোধেই প্রকৃত নিরাপত্তা

    ছেলের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, বিএনপির রাজনীতি করা বাবা পেলেন শাস্তি

    ছেলের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, বিএনপির রাজনীতি করা বাবা পেলেন শাস্তি

    পুলিশের সেই গাড়ি রেখে পালিয়েছে ‘চোর’

    পুলিশের সেই গাড়ি রেখে পালিয়েছে ‘চোর’

    চা বাগানে জামালের সুস্থতার পরিবার

    চা বাগানে জামালের সুস্থতার পরিবার

    বিতাড়িতদের মাথা এবার ‘গুঁড়িয়ে দিতে’ চান তারেক রহমান

    বিতাড়িতদের মাথা এবার ‘গুঁড়িয়ে দিতে’ চান তারেক রহমান