Agamir Somoy E-Paper
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
আত্মরক্ষায় মেয়েদের কারাতে শেখান মুন্নী
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

জর্জ ওয়াশিংটনের একগুচ্ছ চুলের দাম ৪০০০ ডলার

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ২০:২৬
শেয়ার করুন:
জর্জ ওয়াশিংটনের একগুচ্ছ চুলের দাম ৪০০০ ডলার

আমেরিকার প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন

বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকা। সেই দেশের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন (১৭৩২-১৭৯৯)। তাকে আমেরিকার জাতির পিতাও বলা হয়ে থাকে। গত শনিবার ৪০০০ ডলারে নিলামে বিক্রি করা হয়েছে তার একগুচ্ছ চুল।

চুলের এই বাঁধানো স্মারকটি বিক্রি করেছে দক্ষিণ ক্যারোলাইনাভিত্তিক রিচমন্ড অকশনস নিলাম প্রতিষ্ঠান । তবে ঐতিহাসিক এই স্মারকটি কে কিনেছেন তা প্রকাশ করেনি নিলাম কর্তপক্ষ। শনিবার (২১ নভেম্বর) সিবিএস নিউজ ও বিবিসি এ খবর জানিয়েছে।

৪০০০ ডলারে বিক্রি হলেও ওয়াশিংটনের স্মারকের বাজারদরের তুলনায় এই দাম বেশ কম। ২০২১ সালে জর্জ ওয়াশিংটনের তিনটি চুল লকেটের মধ্যে সংরক্ষিত অবস্থায় প্রায় ৪০ হাজার ডলারে বিক্রি হয়েছিল। আর চলতি বছরের জুলাইয়ে ১৭৭৬ সালে লেখা ওয়াশিংটনের সেনা চেয়ে পাঠানো একটি স্বাক্ষরিত চিঠি ১ লাখ ৯ হাজার ৮০০ ডলারে বিক্রি হয় বলে জানিয়েছে বিবিসি।

কোথা তেকে এল এই চুলের গুচ্ছ?

আমেরিকার গোঁড়ার দিকে হোটেল ও রেস্টুরেন্ট ব্যবসার দিকপাল বলা চলে জন গ্যাডসবিকে। জর্জ ওয়ামিংটনের শেষ দুই জন্মদিনও পালন করা হয় তার হোটেলে। ১৯২৮ সালে গ্যাডসবির নাতনি জুলিয়া টেন আইক ম্যাকব্লেয়ার এক হলফনামায় জানান, ওয়াশিংটনের সঙ্গে বন্ধুত্বের স্মৃতি হিসেবে চুলটি সংরক্ষণ করেছিলেন তার দাদা। পরে এটি সংগ্রাহক জন কে ল্যাটিমারের হাতে যায়।

মানুষ কেন জর্জ ওয়াশিংটনের চুল সংরক্ষণ করত

প্রিয় বা শ্রদ্ধার মানুষের চুল স্মৃতি হিসেবে সংরক্ষণ করা প্রচলন ছিল ১৮ ও ১৯ শতকে। আলোকচিত্রের প্রচলনের আগে মৃত ব্যক্তির স্মৃতি ধরে রাখতে চুল রাখা হতো বাক্স, আংটি বা লকেটে। ওয়াশিংটন জীবিত থাকাকালীন নিজের চুল উপহার দিয়েছিলেন ঘনিষ্টজনদের। তবে তার মৃত্যুর পর শোকাহত মানুষের মধ্যে স্মারক সংগ্রহের চাহিদা বেড়ে যায়। সংগ্রহে থাকা তার অধিকাংশ চুল ১৭৯৯ সালে সমাহিত করার আগে কাটা হয়েছিল বলে ধারণা করা হয়।

ওয়াশিংটনের কত গুচ্ছ চুল রয়েছে

সংখ্যাটি বেশ বড়। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, শুধু মাউন্ট ভার্ননেই সংরক্ষিত রয়েছে ওয়াশিংটনের অন্তত ৫০ গুচ্ছ চুল। ইতিহাসবিদ কিথ বিউটলার যুক্তরাষ্ট্রের ১০০টির বেশি প্রতিষ্ঠানে ওয়াশিংটনের চুল সংরক্ষণের তথ্য শনাক্ত করেছেন। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়াভিত্তিক একটি ডিজিটাল সংবাদমাধ্যম ফিলি ভয়েসের তথ্য অনুযায়ী, এসব প্রতিষ্ঠানের অধিকাংশই দেশটির পূর্ব উপকূলে অবস্থিত।

বিভিন্ন সংগ্রহে ওয়াশিংটনের চুলের বহু নমুনা থাকায়, ঐতিহাসিক প্রেক্ষাপট থাকা সত্ত্বেও একগুচ্ছ চুল বিক্রি হয়েছে মাত্র কয়েক হাজার ডলারে।

চুলগুলো সত্যিই কি ওয়াশিংটনের

ডিএনএ পরীক্ষা ছাড়া চুলগুলো ওয়াশিংটনের কি না, নিশ্চিত হওয়া সম্ভব নয়। কাটা চুলে সাধারণত গোড়া না থাকায় পরীক্ষাও কঠিন। এ সুযোগে জাল স্মারক বিক্রির ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে ফিলি ভয়েস। তাই ক্রেতারা মূলত স্মারকের মালিকানা ও উৎসের প্রামাণ্য ইতিহাসের জন্য অর্থ দেন। গ্যাডসবি পরিবারের ১৯২৮ সালের হলফনামা ও ল্যাটিমারের মালিকানার তথ্য এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। ওয়াশিংটন পরচুলা পরতেন না। তার সংরক্ষিত চুলের রং বিখ্যাত প্রতিকৃতির সাদা চুলের চেয়ে কিছুটা হালকা।

যেসব তথ্য অজানা

রিচমন্ড অকশনস যেমন ক্রেতার নাম জানায়নি, তেমনি ঠিক কত দামে ব্রিক্রির লক্ষ্য নির্ধারন করা হয়েছিল তাও জানায়নি। চুলের ডিএনএ পরীক্ষা হয়েছে, এমন কোনো তথ্যও পাওয়া যায়নি। ফলে চুলটির সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কের ভিত্তি এখনো গ্যাডসবি পরিবারের দেওয়া বিবরণ।

 

জর্জ ওয়াশিংটনআমেরিকাচুল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার