ইরানে যুদ্ধ শুরু করে বিশ্বের উপকার করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

সংগৃহীত ছবি
ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র ‘বিশ্বের উপকার করেছে’ বলে শনিবার মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ একটি সেবা। আমরা যা শুধু মধ্যপ্রাচ্যকেই নয়, বরং পুরো বিশ্বকে দিচ্ছি’।
তিনি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় নিহতদের সম্পর্কে বলেছেন, ‘এরা ছিল অসুস্থ মানুষ, খুবই অসুস্থ মানুষ।’
ইরানি কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত অন্তত এক হাজার ৩৩০ জন মানুষ নিহত হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, শুন্য থেকে ১০-এর স্কেলে ইরানের বিরুদ্ধে তাদের অভিযানের অগ্রগতি এখন পর্যন্ত ১৫।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। রাজধানী তেহরানসহ ইরানের বড় বড় শহরগুলোতে হামলা চালানো হয়। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ দেশটির নেতৃত্বের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি নিহত হন। এরপর ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বড় ধরনের পাল্টা অভিযানের ঘোষণা দেয়।




