Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

ত্রিমুখী দুর্যোগের কবলে যুক্তরাষ্ট্র

রয়টার্স
agamir somoy
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১০:৪৫
ত্রিমুখী দুর্যোগের কবলে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির হোবোকেনে দাবানলের ধোঁয়ার আস্তরণের মধ্য দিয়ে এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের পাশে সূর্যোদয় হচ্ছে- রয়টার্স

ত্রিমুখী দুর্যোগের কবলে যুক্তরাষ্ট্র। একই সময়ে দাবানল, বন্যা ও ধোঁয়ায় বিপর্যস্ত দেশটি। শুক্রবার গ্রেট লেকস অঞ্চল থেকে ওয়াশিংটন পর্যন্ত বিস্তীর্ণ এলাকা দাবানলের ধোঁয়ায় ঢেকে যায়। টেক্সাসের হিল কান্ট্রিতে টানা তৃতীয় দিনের মতো আকস্মিক বন্যা অব্যাহত থাকে। একই সময়ে প্রশান্ত মহাসাগরীয় উত্তর-পশ্চিমাঞ্চলে নতুন করে দাবানল ছড়িয়ে পড়ে।

দেশটির ১৫টি অঙ্গরাজ্যে এখন ৬৮টি বড় দাবানল জ্বলছে। কর্তৃপক্ষ লাখো মানুষকে ঘরের ভেতরে থাকার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে বিপজ্জনক আবহাওয়ার বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে।

বজ্রপাতের পর প্রশান্ত মহাসাগরীয় উত্তর-পশ্চিমাঞ্চলে নতুন ১৭টি দাবানলের সূত্রপাত হয়েছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টারএজেন্সি ফায়ার সেন্টার জানিয়েছে, বর্তমানে এটিই দেশের সবচেয়ে সক্রিয় দাবানলপ্রবণ অঞ্চল।

দাবানল নিয়ন্ত্রণে সারা দেশে ১৭ হাজার ৪০০–এর বেশি কর্মী, ১৪০টি হেলিকপ্টার এবং চারটি সামরিক সি-১৩০ অগ্নিনির্বাপক বিমান মোতায়েন করা হয়েছে।

কেন্দ্রটির তথ্য অনুযায়ী, মাউন্টেন ওয়েস্ট অঞ্চলে রেকর্ড পরিমাণ কম তুষারপাত এবং চলমান খরার কারণে বনাঞ্চল স্বাভাবিক সময়ের তুলনায় অনেক আগেই অতি শুষ্ক হয়ে পড়েছে। ফলে দ্রুত ছড়িয়ে পড়ছে দাবানল।

চলতি বছর এখন পর্যন্ত প্রায় ৩৭ লাখ ২০ হাজার একর জমি পুড়ে গেছে। এটি গত বছরের একই সময়ের তুলনায় ১০ লাখ একরেরও বেশি।

মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য বিভাগের অধ্যাপক জেসি বারম্যান বলেছেন, একই সময়ে একাধিক দুর্যোগ ঘটলে তার প্রভাব আরও ভয়াবহ হয়ে ওঠে।

তিনি বললেন, ‘এগুলো যৌথ দুর্যোগ। ফলে প্রতিটি দুর্যোগ আলাদাভাবে ঘটলে যতটা ক্ষতি হতো, একসঙ্গে ঘটলে তার চেয়ে অনেক বেশি ক্ষতি হতে পারে।’

কানাডার দাবানলের ধোঁয়ায় মিনিয়াপোলিস থেকে ওয়াশিংটন পর্যন্ত আকাশ কমলা-বাদামি রঙ ধারণ করেছে। মধ্য-পশ্চিম, উত্তর-পূর্ব ও মধ্য আটলান্টিক অঞ্চলে বায়ুদূষণ বিপজ্জনক মাত্রায় পৌঁছেছে। বায়ুমানের সতর্কতার আওতায় রয়েছেন দেশটির এক কোটিরও বেশি মানুষ। কোথাও বাইরে ব্যায়াম না করার পরামর্শ দেওয়া হয়েছে। কোথাও আবার ঘরের ভেতরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, শুক্রবার বিশ্বের দ্বিতীয় সবচেয়ে দূষিত শহর ছিল শিকাগো। এ কারণে লেক মিশিগানের তীরবর্তী পার্ক ও সমুদ্রসৈকত সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। পার্ক বিভাগের বিভিন্ন কার্যক্রমও বাতিল বা ঘরের ভেতরে সরিয়ে নেওয়া হয়েছে।

এতে যেসব বাসায় শীতাতপনিয়ন্ত্রণ ব্যবস্থা নেই, তাদের দুর্ভোগ বেড়েছে। শহরের প্রায় ৪ শতাংশ পরিবারের বাসায় শীতাতপনিয়ন্ত্রণ ব্যবস্থা নেই।

জাতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, শিকাগোতে তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের বেশি হতে পারে। অনুভূত তাপমাত্রা আরও বেশি থাকবে।

সপ্তাহের শুরুতে ডেট্রয়েট, মিনিয়াপোলিস এবং কানাডার টরন্টো বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় ছিল।

এদিকে ক্যারোলাইনা অঞ্চলের ওপর অবস্থান করা তাপপ্রবাহের কারণে উত্তর-পশ্চিম দিক থেকে ধোঁয়া যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল এলাকাগুলোতে ছড়িয়ে পড়ছে। তবে সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এতে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে।

অন্যদিকে টেক্সাসে শুক্রবার থেকে বৃষ্টি কমে আসার পূর্বাভাস দিয়েছে জাতীয় আবহাওয়া বিভাগ। আগামী সপ্তাহে সেখানে গরম ও শুষ্ক আবহাওয়া ফিরে আসতে পারে।

তবে হিল কান্ট্রি এলাকায় টানা তৃতীয় দিনের মতো ভয়াবহ আকস্মিক বন্যা অব্যাহত রয়েছে। বাসিন্দাদের বন্যার পানি থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট।

আবহাওয়াবিদদের ধারণা, সপ্তাহান্তে কয়েকটি বড় নদীর পানি সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাবে। অ্যাবট জানান, চলতি সপ্তাহের বন্যায় রাজ্যে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

যুক্তরাষ্ট্রদুর্যোগআবহাওয়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে