Agamir Somoy E-Paper
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
চা বাগানে জামালের সুস্থতার পরিবার
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

টহল গাড়িতে মরল দুটি প্রশিক্ষিত কুকুর, ফাঁসলেন পুলিশ কর্মকর্তা

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১১:৩১
শেয়ার করুন:
টহল গাড়িতে মরল দুটি প্রশিক্ষিত কুকুর, ফাঁসলেন পুলিশ কর্মকর্তা

মারা যাওয়া দুটি কুকুরের নাম রিপ ও বুমার। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে পুলিশের একটি টহল গাড়ির ভেতর আটকে দুটি প্রশিক্ষত কুকুরের মৃত্যু হয়েছে। তীব্র গরমে তাদের মৃত্যু হয়। এই ঘটনায় এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধে মামলা করা হয়েছে।

গত ২৯ মে প্রায় সাত ঘণ্টা ধরে উতপ্ত গাড়িতে আটকে দেশটির কে-৯ স্কোয়াডের এই দুটি কুকুরের প্রাণ যায়। এ ঘটনার পর ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে পশুপীড়নের অভিযোগ আনা হয়।

অভিযুক্ত ওই কর্মকর্তার নাম কোডি হেন্ডারসন। তিনি সালেম কাউন্টিতে কে-৯ হ্যান্ডলার হিসেবে কর্মরত ছিলেন। মারা যাওয়া দুটি কুকুরের নাম রিপ ও বুমার।

ঘটনাটি কয়েক মাস আগের হলেও চলতি সপ্তাহে কোডির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের পর ফের বিষয়টি সামনে আসে।

প্রসিকিউটরদের তথ্য অনুযায়ী, ঘটনার দিন ওই এলাকার তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। এমন গরমের দিনে হেন্ডারসন গাড়ির ইঞ্জিন বন্ধ করে কোনো ধরনের বাতাস চলাচলের সুব্যবস্থা না রেখেই কুকুর দুটিকে ভেতরে রেখে চলে যান। তীব্র গরমে ছটফট করে তাদের মৃত্যু হয়।

আরও পড়ুন

জলাতঙ্ক আতঙ্কে বাসিন্দাদের পোষা কুকুর হত্যার নির্দেশ

০২ জুলাই ২০২৬

সালেম কাউন্টির শেরিফ কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, হেন্ডারসনের দায়িত্বে থাকা কে-৯ স্কোয়াডের দুটি প্রশিক্ষিত কুকুরের মৃত্যুর ঘটনায় আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

মারা যাওয়া কুকুর দুটির মধ্যে রিপ ছিল চার বছর বয়সী বেলজিয়ান ম্যালিনয়েস জাতের কুকুর। সে মাদক শনাক্তকরণের কাজে বিশেষভাবে প্রশিক্ষিত ছিল। আর বুমার ছিল ছয় বছর বয়সী স্প্রিংগার স্প্যানিয়েল জাতের কুকুর। সে বোমা বা বিস্ফোরক খুঁজে বের করার কাজে নিয়োজিত ছিল।

সূত্র : বিবিসি

যুক্তরাষ্ট্রকুকুরমৃত্যু
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন

    রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন

    ‘ইয়া আল্লাহ, আমার পরীকে এত শাস্তি দিচ্ছেন কেন’

    ‘ইয়া আল্লাহ, আমার পরীকে এত শাস্তি দিচ্ছেন কেন’

    গ্রিসের উপকূলে ডুবল নৌকা, বেঁচে ফেরা মাসুম জানালেন— প্রায় সবাই ছিলেন বাংলাদেশি

    গ্রিসের উপকূলে ডুবল নৌকা, বেঁচে ফেরা মাসুম জানালেন— প্রায় সবাই ছিলেন বাংলাদেশি

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    আদালত চত্বরে হেনস্তার শিকার আগামীর সময়ের সাংবাদিক

    আদালত চত্বরে হেনস্তার শিকার আগামীর সময়ের সাংবাদিক