Agamir Somoy E-Paper
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

হার্ভার্ড ও এমআইটিকে ট্রাম্পের হুমকি

কৃষ্ণাঙ্গ ও সংখ্যালঘুদের স্কলারশীপ করতে হবে বন্ধ

মনোয়ারুল ইসলাম, নিউইয়র্ক থেকে
agamir somoy
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৩২
কৃষ্ণাঙ্গ ও সংখ্যালঘুদের স্কলারশীপ করতে হবে বন্ধ

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশি শিক্ষার্থীরা এবার পড়তে যাচ্ছেন ট্রাম্প প্রশাসনের থাবায়। বিশ্ববিদ্যালয় থেকে কৃষ্ণাঙ্গ বা সংখ্যালঘু শিক্ষার্থীদের স্কলারশিপ হতে চলেছে বন্ধ। যদি কোন বিশ্ববিদ্যালয় তাদেরকে স্কলারশিপ বা আর্থিক সহায়তা দেয় তাহলে প্রশাসন শিক্ষা প্রতিষ্ঠানটির ‘কর মুক্ত স্ট্যাটাস’ বাতিল করার হুমকি দিয়েছে। ট্রেজারি ডিপার্টমেন্ট এমন নিয়ম প্রকাশ করেছে যা জাতি—ভিত্তিক কর্মসূচি থাকা স্কুলগুলোকে কর মুক্ত স্ট্যাটাস পাওয়ার যোগ্যতা থেকে তাদেরকে বঞ্চিত করবে। যা উচ্চশিক্ষা এবং বেসরকারি স্কুল উভয়ের জন্য বড় এক হুমকি বলে মনে করা হচ্ছে। এই নতুন নিয়মে হার্ভার্ড, ইয়েল ও এমআইটি’র মতো বিশ্ববিদ্যালয়গুলো তাদের কর মুক্ত স্ট্যাটাস হারাতে পারে। ট্রাম্প প্রশাসন মনে করেন, এই বৃত্তি আমেরিকার হোয়াইট ছাত্রছাত্রীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ (ডিসক্রিমিনেশন)। তথ্যসূত্র-নিউইয়র্ক টাইমস।


ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা এই ধরনের কর্মসূচিগুলোকে শ্বেতাঙ্গ এবং এশীয় আমেরিকানদের বিরুদ্ধে এক ধরনের বৈষম্য হিসেবে দেখেন এবং ফেডারেল নাগরিক অধিকার আইনজীবীরা এই যুক্তিতে হার্ভার্ড, ইয়েল এবং অন্যান্য স্কুলের ভর্তি নীতির বিরুদ্ধে শুরু করেছেন তদন্ত।


ট্রাম্প প্রশাসন নতুন নিয়মে কৃষ্ণাঙ্গ বা অন্যান্য সংখ্যালঘু শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট সহায়তা প্রদানকারী যেকোনো স্কুলের কর মুক্ত স্ট্যাটাস বাতিল করতে পারে। এই ব্যাপক পরিবর্তনের ঘটনায় আমেরিকান শিক্ষাব্যবস্থাকে নতুন রূপ দেওয়ার চেষ্টা চলছে। বৃহস্পতিবার ট্রেজারি ডিপার্টমেন্ট কর্তৃক প্রকাশিত প্রস্তাবিত বিধিমালাটি, ইন্টারনাল রেভিনিউ সার্ভিসের (আইআরএস) কর মুক্ত স্ট্যাটাস পাওয়ার জন্য স্কুল এবং অন্যান্য সংস্থাগুলোকে নির্দেশিকা অনুসরণ করতে বলা হয়। এই নিয়ম অনুযায়ী, মাধ্যমিক বিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়সহ যেকোনো স্কুল যদি ভর্তি ও বৃত্তিসহ এমন কোনো নীতি বা কর্মসূচি গ্রহণ করে, যা আইআরএস—এর মতে বর্ণবৈষম্যমূলক, তবে সেই স্কুল কর মুক্ত স্ট্যাটাস পাবে না।


কর—মুক্ত মর্যাদা হারানোর এই হুমকি, ফেডারেল গবেষণা তহবিল আটকে রেখে উচ্চশিক্ষার ওপর প্রশাসনের আরোপিত আর্থিক চাপকে আরও তীব্র করবে বলে মনে করা হচ্ছে। গত বছর, প্রেসিডেন্ট ট্রাম্প আইআরএস—কে আহ্বান জানিয়েছিলেন, হার্ভার্ডের কর—মুক্ত স্ট্যাটাস কেড়ে নেওয়া হবে। বিশেষজ্ঞদের মতে এটি ফেডারেল আইনের পরিপন্থী হবে। যদিও শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের কর—মুক্ত স্ট্যাটাস হারালেও ফেডারেল আয়কর হিসেবে খুব বেশি অর্থ পরিশোধ করতে হবে না। ট্রেজারি বিভাগ জানিয়েছে, এই নিয়মগুলো প্রযোজ্য হবে প্রায় ১৮,০০০ শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে।

শিক্ষা সংগঠনগুলো ইঙ্গিত দিয়েছে, তারা নতুন এই নিয়মের বিরোধিতা করবে। আমেরিকান কাউন্সিল অন এডুকেশন—এর সভাপতি টেড মিচেল বলেছেন, ট্রেজারি বিভাগের জনমত গ্রহণের সময়কালে সংগঠনটি এই নিয়মের বিরোধিতা করবে। একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, আমেরিকান অ্যাসোসিয়েশন অফ ইউনিভার্সিটি প্রফেসরস—এর পক্ষ থেকে এই নিয়মটি একটি আইনি চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে।


ট্রাম্প প্রশাসন বলেছে, এই কর প্রবিধানগুলো ১৯৮৩ সালের একটি সুপ্রিম কোর্টের মামলার উপর ভিত্তি করে তৈরি হবে, যেখানে বলা হয়েছিল যে কোনো সংস্থা যদি একটি ‘মৌলিক জননীতির’ বিরোধী হয়, তবে তারা কর মুক্তির স্ট্যাটাস পেতে পারে না। সেই মামলায়, আই.আর.এস. একটি রক্ষণশীল খ্রিস্টান স্কুল, বব জোন্স ইউনিভার্সিটির কর মুক্তির স্ট্যাটাস বাতিল করে দেয়, কারণ স্কুলটির একটি নীতি ছিল যা আন্তঃবর্ণ সম্পর্ক নিষিদ্ধ করে।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কর মুক্ত স্ট্যাটাসট্রাম্প প্রশাসনউচ্চশিক্ষা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    মজুদ পর্যাপ্ত, তবুও কৃষকের হাতে মিলছে না সার

    মজুদ পর্যাপ্ত, তবুও কৃষকের হাতে মিলছে না সার

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৯

    মিয়ানমার থেকে সরে যাচ্ছে আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ড, চাকরি হারাচ্ছে শ্রমিকরা

    মিয়ানমার থেকে সরে যাচ্ছে আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ড, চাকরি হারাচ্ছে শ্রমিকরা

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:২১

    আমার ড্রাইভার অন্যায় করেছিল, মামলা দিয়ে জরিমানা করেছি

    আমার ড্রাইভার অন্যায় করেছিল, মামলা দিয়ে জরিমানা করেছি

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪১

    শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করতে হবে

    শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করতে হবে

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৭

    কনস্ট্রাকশন কোম্পানির আড়ালে চীনা-তাইওয়ানি চক্রের ‘সাইবার ফাঁদ’

    কনস্ট্রাকশন কোম্পানির আড়ালে চীনা-তাইওয়ানি চক্রের ‘সাইবার ফাঁদ’

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৮

    বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর

    বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:৫৮

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১

    ব্রিকস সম্মেলনে তারেক রহমান যাবেন কি না জানে না ভারত

    ব্রিকস সম্মেলনে তারেক রহমান যাবেন কি না জানে না ভারত

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩২

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪০

    বিদ্যুৎ বিল নিয়ে সরকারকে ‘গালাগাল’ করা সিফাত কারাগারে

    বিদ্যুৎ বিল নিয়ে সরকারকে ‘গালাগাল’ করা সিফাত কারাগারে

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২২:২৬

    advertiseadvertise