Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন

আট আসনে বদলে যাবে ক্ষমতার মানচিত্র

মনোয়ারুল ইসলাম, যুক্তরাষ্ট্র থেকে
agamir somoy
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০০:৪৮
আট আসনে বদলে যাবে ক্ষমতার মানচিত্র

যুক্তরাষ্ট্রে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে রিপাবলিকান পার্টির আসন ৫৩। দুজন স্বতন্ত্র সিনেটরের সমর্থনসহ ডেমোক্র্যাটদের আসন ৪৭টি। রিপাবলিকানরা সিনেটে এই ৫৩-৪৭ ব্যবধানের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে অবতীর্ণ হচ্ছে। এবারের নির্বাচনে সিনেটের ১০০ আসনের মধ্যে ৩৫টি আসনে ভোট হবে। সিনেটের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের জন্য ডেমোক্র্যাটদের নিজেদের সব আসন ধরে রাখার পাশাপাশি রিপাবলিকানদের দখলে থাকা কমপক্ষে চারটি আসন নিজেদের দখলে নিতে হবে, যা একটি কঠিন কাজ। যদিও সাধারণত মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন দলের বাইরের দল ভালো ফল করে থাকে। এবারে বিরোধী দল ডেমোক্র্যাটদের এই সম্ভাবনাকে উজ্জীবিত করেছে প্রেসিডেন্ট ট্রাম্পের অজনপ্রিয়তা। যার প্রধান কারণ ইরান যুদ্ধ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি।

অধিকাংশ জনমত জরিপে রিপাবলিকানদের আটটি সিনেট আসন ঝুঁকির মধ্যে রয়েছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এই আট আসনের ফলাফলেই বদলে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষমতার মানচিত্র।

টেক্সাস: টেক্সাস ‘রেড স্টেট’ হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে সিনেটের এই আসনটি রিপাবলিকানরা ধরে রেখেছেন। গত নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প টেক্সাসে ১৪ শতাংশ বেশি ভোট পেয়ে জয়লাভ করেছিলেন। অথচ এবার রিপাবলিকানদের এই সিনেট আসনে জরিপে চার থেকে ছয় শতাংশ ভোটে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট পদপ্রার্থী জেমস টালারিকো।

আইওয়া: আইওয়ায় রিপাবলিকান সিনেটর জনি আর্নস্ট নির্বাচন করছেন না। তার ছেড়ে দেওয়া আসনে রিপাবলিকান প্রার্থী অ্যাশলি হিনসন। এখানে তিনি চ্যালেঞ্জের মুখে পড়েছেন। ডেমোক্র্যাট পদপ্রার্থী জশ টুরিখের সঙ্গে তার হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। জরিপে উভয়ের সমর্থন প্রায় ৪৫ শতাংশ।

ওহাইও: ওহাইওতে রিপাবলিকান সিনেট পদপ্রার্থী জন হাস্টেডের হারার ঝুঁকি তৈরি হয়েছে। নিউ ইয়র্ক টাইমস/সিয়েনার সর্বশেষ জনমত জরিপে ডেমোক্র্যাট ও সাবেক সিনেটর শেরড ব্রাউন ৪৯ শতাংশ সমর্থন নিয়ে বর্তমান রিপাবলিকান সিনেটর জন হাস্টেডের ৪৬ শতাংশের চেয়ে এগিয়ে রয়েছেন। অথচ ২০২৪ সালে এই রাজ্যে ট্রাম্প ১১ শতাংশ বেশি ভোট পেয়ে কমলা হ্যারিসকে পরাজিত করেছিলেন।

আলাস্কা: আলাস্কায় ডেমোক্র্যাট পদপ্রার্থী মেরি পেলটোলা উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছেন। সেখানে রিপাবলিকান সিনেটর ড্যান সুলিভানের ৪৩ শতাংশের বিপরীতে তিনি ৫০ শতাংশ সমর্থন পাচ্ছেন। আলাস্কা সার্ভে রিসার্চের জরিপেও পেলটোলার সমর্থন ৫১ এবং সুলিভানের ৪৯ শতাংশ।

কানসাস: সিনেটের এই আসনটি ডেমোক্র্যাটরা জিততে পারেন। রিপাবলিকান সিনেটর রজার মার্শাল দ্বিতীয় মেয়াদের জন্য ভোট চাইছেন। ইউগভের জরিপে তিনি ৩ শতাংশ ব্যবধানে পিছিয়ে রয়েছেন। ডেমোক্র্যাট অ্যাডাম হ্যামিল্টন জরিপে ৪৮ শতাংশ সমর্থন পেয়ে এগিয়ে আছেন। রজার মার্শালের সমর্থন ৪৫ শতাংশ।

নেব্রাস্কা: এই আসনে পুনর্নির্বাচনে লড়ছেন রিপাবলিকান সিনেটর পিট রিকেটস। জরিপে তিনি ৪৭ শতাংশ সমর্থন পাচ্ছেন। স্বতন্ত্র প্রার্থী ড্যান ওসবর্ন ৪৮ শতাংশ সমর্থন পেয়ে এগিয়ে রয়েছেন। তার সমর্থনে ডেমোক্র্যাট পদপ্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। আসন হারানোর আশঙ্কায় প্রেসিডেন্ট সেখানে পিট রিকেটসের পক্ষে জনসভা করেছেন।

মেইন: ওয়াশিংটন পোস্ট/জর্জ ম্যাসন ইউনিভার্সিটির জরিপে ডেমোক্র্যাট পদপ্রার্থী ৫৪ শতাংশ সমর্থন নিয়ে এগিয়ে রয়েছেন। সেখানে রিপাবলিকান বর্তমান সিনেটর সুসান কলিন্সের সমর্থন ৪৬ শতাংশ। জরিপের ফল অনুযায়ী, এই আসনে ডেমোক্র্যাটদের প্রতিদ্বন্দ্বিতার সুযোগ তৈরি হয়েছে।

নর্থ ক্যারোলাইনা: ইস্ট ক্যারোলাইনা ইউনিভার্সিটির জরিপ অনুসারে, ডেমোক্র্যাট পদপ্রার্থী রয় কুপারের সমর্থন ৫০ শতাংশ। আর রিপাবলিকান মাইকেল হোয়াটলির সমর্থন ৪৩ শতাংশ। রিপাবলিকান সিনেটর থম টিলিসের ছেড়ে দেওয়া আসনে নির্বাচন হচ্ছে। এই রাজ্যে গত প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প ৫১ শতাংশ ভোট পেয়ে জয়লাভ করেছিলেন।

এবারের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের দখলে থাকা প্রায় পাঁচটি সিনেট আসনে ডেমোক্র্যাট পদপ্রার্থীদের জয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। চারটি আসনে জিততে পারলে এবং নিজেদের আসনগুলো ধরে রাখতে পারলে ডেমোক্র্যাটরা সিনেটে সংখ্যাগরিষ্ঠতা প্রতিষ্ঠা করতে পারবেন। সর্বশেষ প্রকাশিত জরিপগুলো রিপাবলিকান পার্টির জন্য ক্রমবর্ধমান ঝুঁকির ইঙ্গিত দিচ্ছে। দুই বছর আগে ট্রাম্প যেসব রাজ্যে সহজেই জয়ী হয়েছিলেন, সেখানে এখন ডেমোক্র্যাটরা এগিয়ে আছেন অথবা হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। এর পাশাপাশি এমন লক্ষণও দেখা যাচ্ছে যে লাতিনো ভোটারদের একটি অংশ— যারা ট্রাম্পকে হোয়াইট হাউজে ফিরিয়ে আনতে বড় ভূমিকা রেখেছিলেন— এখন রিপাবলিকান পার্টির দিক থেকে সরে যাচ্ছেন।

 

(সিএনএন, নিউ ইয়র্ক টাইমস, সিয়েনা, ইউগভসহ বিভিন্ন জরিপের ওপর ভিত্তি করে প্রতিবেদনটি তৈরি)

যুক্তরাষ্ট্রমধ্যবর্তী নির্বাচনমানচিত্র
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    গড়াই নদে হবে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’,  ব্যয় ২৫০-৩০০ কোটি

    গড়াই নদে হবে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’, ব্যয় ২৫০-৩০০ কোটি

    টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে ১৯ ইউনিট

    টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে ১৯ ইউনিট

    বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

    বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

    এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে কঠোর ব্যবস্থা

    এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে কঠোর ব্যবস্থা

    ‘ওরা আমাকে বেচে দিয়েছে’, বিগ বসের ঘরে কান্নায় ভেঙে পড়লেন মনামী

    ‘ওরা আমাকে বেচে দিয়েছে’, বিগ বসের ঘরে কান্নায় ভেঙে পড়লেন মনামী