Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় যুক্তরাষ্ট্র

বেজোস ঘুম থেকে উঠে পড়েন পত্রিকা, পান করেন কফি

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ১০:০৯
বেজোস ঘুম থেকে উঠে পড়েন পত্রিকা, পান করেন কফি

সংগৃহীত ছবি

সকালে ঘুম থেকে উঠেই আমাদের অধিকাংশের হাত চলে যায় স্মার্টফোনে। ফেসবুকের নোটিফিকেশন্স বা ইমেইল চেক না করলে যেন শুরু হতেই চায় না দিনটা। কিন্তু বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস হাঁটেন ঠিক উল্টো পথে।

যেখানে অ্যাপলের টিম কুক বা পেপসিকোর ইন্দ্রা নুয়ির মতো সিইওরা তাদের কঠোর ও ব্যস্ত সকালের রুটিন নিয়ে গর্ব করেন, সেখানে বেজোস তার সকালের প্রথম সময়টুকু ব্যয় করেন একদম অলসভাবে বা নিজের মতো।

২০১৮ সালে ইকোনমিক ক্লাব অব ওয়াশিংটনে দেওয়া এক বক্তৃতায় বেজোস তার সকালের অভ্যাসের কথা জানান। ঘুম থেকে ওঠার পর প্রথম একঘণ্টা তিনি তাকান না কোনো ধরনের স্ক্রিন বা স্মার্টফোনের দিকে। এই সময়টাতে তিনি পড়েন সংবাদপত্র, পান করেন কফি এবং নাস্তা করেন পরিবারের সঙ্গে।

বেজোসের মতে, এই ধীরগতির সকাল কেবল জীবনকে উপভোগ করতেই সাহায্য করে না, বরং এটি শক্তি জোগায় সারাদিনের কাজের। বাড়ায় সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা।

বেজোসের এই অভ্যাসের পক্ষে কথা বলছে আধুনিক নিউরোসায়েন্সও। স্ট্যানফোর্ড লাইফস্টাইল মেডিসিন প্রোগ্রামের বিশেষজ্ঞ মারিস লোয়েফলার জানান, সকালে বিছানায় শুয়ে ফোন স্ক্রল করা যদি অভ্যাসে পরিণত হয়, তবে তা দীর্ঘমেয়াদে নেতিবাচক প্রভাব ফেলে মস্তিষ্কের ওপর।

স্ট্যানফোর্ড বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন জেফ বেজোসের এই এক ঘণ্টার নিয়ম বা নো-স্ক্রিন মর্নিং অনুসরণের।

তারা ফোনের বদলে সকালের প্রথম একঘণ্টা যে কাজগুলো করার কথা বলছেন, সেগুলো হলো: ব্যায়াম করা, বন্ধু বা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা, পুষ্টিকর নাস্তা তৈরি করা, ধ্যান বা মেডিটেশন করা, গান শোনা, বই পড়া বা ডায়েরি লেখা এবং বাইরে গিয়ে সকালের আলো গায়ে লাগানো।

স্মার্টফোনফেসবুকলাইফস্টাইলআমাজন
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise