Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের হাসিতেই তোফায়েলের তৃপ্তি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

নিউ ইয়র্কে ভবন ধসে মৃতের সংখ্যা বেড়ে ৮

মনোয়ারুল ইসলাম, যুক্তরাষ্ট্র থেকে
agamir somoy
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ২১:৩৪
শেয়ার করুন:
নিউ ইয়র্কে ভবন ধসে মৃতের সংখ্যা বেড়ে ৮

ছবি: নিউ ইয়র্ক টাইমস

নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনের ফ্লাটবুশে তিনতলা ভবন ধসের ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও ১৭ জন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। ভয়াবহ এ দুর্ঘটনায় সাত শিশুসহ বিভিন্ন বয়সী মানুষ হতাহত হয়েছেন। প্রায় ২৫০ জন ফায়ারফাইটার ও জরুরি বিভাগের কর্মী উদ্ধার অভিযানে অংশ নেন।

বুধবার বিকাল ৪টায় ফ্ল্যাটবুশ অ্যাভিনিউ ও বেডফোর্ড অ্যাভিনিউয়ের সংযোগস্থলে এ দুর্ঘটনা ঘটে। ১৩২১ ফ্ল্যাটবুশ অ্যাভিনিউয়ের তিনতলা ভবনটি পাশের ২৬২৫ বেডফোর্ড অ্যাভিনিউয়ের নির্মাণাধীন স্থানের গভীর খননগর্তে ধসে পড়ে। ভবনটির নিচতলায় ছিল একটি ব্যবসাপ্রতিষ্ঠান এবং ওপরের তলাগুলোয় ছিল একাধিক আবাসিক অ্যাপার্টমেন্ট।

কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, নিহত আটজনের মধ্যে ছয়জনকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও দুজন। বৃহস্পতিবার সকালে উদ্ধার করা চারটি মরদেহ নির্মাণশ্রমিকদের বলে ধারণা করা হচ্ছে। আহতদের মধ্যে সাত শিশু এবং তিনজন ফায়ার সার্ভিসকর্মীও রয়েছেন।

এদিকে উদ্ধার অভিযান নিয়ে নগর কর্মকর্তারা বলেন, নিখোঁজ হিসেবে রিপোর্ট করা ব্যক্তিদের সবাইকে খুঁজে বের করে ধ্বংসস্তূপ থেকে সরানো হয়েছে। এখন উদ্ধার অভিযানের পরিবর্তে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু হচ্ছে। বিশেষ ধরনের গ্র্যাপল যন্ত্র দিয়ে বড় বড় ধ্বংসস্তূপ রাস্তার ওপর সরিয়ে এনে সেগুলো পরীক্ষা করা হবে। পাশাপাশি খননযন্ত্র ও বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরের সাহায্যেও তল্লাশি চালানো হচ্ছে।

নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি সামাজিক যোগাযোগমাধ্যমে আটজন নিউ ইয়র্কবাসীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। আহতদের মধ্যে তিনজন ফায়ারফাইটার রয়েছেন বলেও জানিয়েছেন তিনি। ধসে পড়া ভবনের ঘটনায় কেউ নিখোঁজ রয়েছেন কি না, সে বিষয়ে তথ্য জানতে নিউ ইয়র্কবাসীকে ৩১১ নম্বরে যোগাযোগের আহ্বান জানিয়েছেন মেয়র।

অন্যদিকে নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুলও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, এ দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় তার হৃদয় ভেঙে গেছে। ক্ষতিগ্রস্তদের জন্য তিনি প্রার্থনা করছেন এবং কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে, তা তদন্তে রাজ্য প্রশাসন সব ধরনের সহযোগিতা দিচ্ছে।

ভবন ধসের কারণ অনুসন্ধানে তদন্ত চালিয়ে যাচ্ছে নিউ ইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব বিল্ডিংস। কর্তৃপক্ষ জানিয়েছে, পাশের নির্মাণস্থলে খনন ও ফাউন্ডেশনের কাজ চলছিল। ওই প্রকল্পের জন্য আগে থেকেই অনুমোদিত পারমিট ছিল। তবে দুর্ঘটনার পর নির্মাণস্থলে সব ধরনের কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

ভবন ধসনিউইয়র্কব্রুকলিন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    ক্ষতিপূরণ চান একীভূত পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা

    ক্ষতিপূরণ চান একীভূত পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি