Agamir Somoy E-Paper
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারে ছুটে চলেন আলাউদ্দিন
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

দায়িত্ব নেওয়ার পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি

হারিসুল ইসলাম সজীব, নিউইয়র্ক থেকে
agamir somoy
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০০:৩৬
দায়িত্ব নেওয়ার পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি

কেটি জাকারিয়া

দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত হলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়া। শুক্রবার সংশ্লিষ্ট বিষয়ে অবগত তিন ব্যক্তির বরাতে তার বরখাস্তের খবর প্রকাশিত হয়। তবে এ বিষয়ে হোয়াইট হাউসের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

কেটি জাকারিয়ার বিদায় নিয়ে শুক্রবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। তিনি জানান, এই পদে থাকা নিয়ে জাকারিয়াকে পুনর্বিবেচনা করতে বলেছিলেন তিনি। ট্রাম্প বলেন, ‘সত্যি বলতে, আমি আপনার জায়গায় থাকলে বিষয়টি আবার ভাবতাম।’ জাকারিয়ার সঙ্গে কথোপকথনের বিবরণ দিয়ে তিনি আরও বলেন, ‘কেটি, আপনার কি এই চাকরিটি দরকার? আমার মনে হয় না, আপনার এটি দরকার।’

এ বিষয়ে মন্তব্যের জন্য হোয়াইট হাউস ও জাকারিয়ার সঙ্গে যোগাযোগ করা হলেও কেউ সাড়া দেননি।

জাকারিয়ার বিদায়ের পেছনে তার প্রথম সংবাদ সম্মেলন এবং আইনজীবী পরিচয় নিয়ে বিতর্ক আলোচনায় এসেছে। মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে প্রথম ব্রিফিং করেন তিনি। সেটিই তার শেষ ব্রিফিং হয়ে দাঁড়ায়।

এরপর তাকে নিয়ে একের পর এক সংবাদ প্রকাশিত হয়। বিতর্কের কেন্দ্রে ছিল, তিনি নিজেকে আইনজীবী হিসেবে উপস্থাপন করেছিলেন কি না। ট্রাম্পও তাকে ‘অ্যাটর্নি’ বলে উল্লেখ করেছিলেন। তবে জাকারিয়া যুক্তরাষ্ট্রের বার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি বলে সংবাদ প্রকাশিত হয়।

তবে বার পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারার সঙ্গে তার বরখাস্তের সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির দায়িত্ব হলো প্রশাসনের বক্তব্য সাংবাদিকদের কাছে তুলে ধরা, নীতি ও সিদ্ধান্ত নিয়ে প্রশ্নের উত্তর দেওয়া এবং সংবাদমাধ্যমের সঙ্গে যোগাযোগ বজায় রাখা। দায়িত্ব নেওয়ার কয়েক দিনের মধ্যেই জাকারিয়ার বিদায়ের খবর ট্রাম্প প্রশাসনের যোগাযোগব্যবস্থা নিয়ে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। তবে তার বরখাস্তের বিষয়ে হোয়াইট হাউসের আনুষ্ঠানিক ঘোষণা না আসায় বিষয়টি এখনো নিশ্চিত হওয়া বাকি।

যুক্তরাষ্ট্রকেটি জাকারিয়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মাধবপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

    মাধবপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

    চা বাগানের কুঁড়েঘর থেকে হার্ভার্ডে

    চা বাগানের কুঁড়েঘর থেকে হার্ভার্ডে

    চেক ডিজঅনার মামলায় মোহনগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

    চেক ডিজঅনার মামলায় মোহনগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

    দেশের সব হাসপাতাল লাইব্রেরিতে রাখতে হবে জিয়া-খালেদা জিয়াকে নিয়ে লেখা তিন বই

    দেশের সব হাসপাতাল লাইব্রেরিতে রাখতে হবে জিয়া-খালেদা জিয়াকে নিয়ে লেখা তিন বই

    ভারত থেকে আসছে ১৮ রেলওয়ে কোচ

    ভারত থেকে আসছে ১৮ রেলওয়ে কোচ

    মাছ চুরির অপবাদে সাতক্ষীরায় মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগ

    মাছ চুরির অপবাদে সাতক্ষীরায় মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগ

    যুব উন্নয়নের প্রশ্ন ফাঁস : গ্রেপ্তার ৭ জনের ৫ জনই সরকারি চাকরিজীবী

    যুব উন্নয়নের প্রশ্ন ফাঁস : গ্রেপ্তার ৭ জনের ৫ জনই সরকারি চাকরিজীবী

    মোটরসাইকেলের সামনেও রাখতে হবে নম্বর প্লেট, নইলে আইনানুগ ব্যবস্থা

    মোটরসাইকেলের সামনেও রাখতে হবে নম্বর প্লেট, নইলে আইনানুগ ব্যবস্থা

    সারের ডিলারশিপ না দেন, বিষের ডিলারশিপ দেন: ছাত্রদল নেতা

    সারের ডিলারশিপ না দেন, বিষের ডিলারশিপ দেন: ছাত্রদল নেতা

    ঔষধি গাছে আয় ও আয়ু : ১৬ গ্রামের ১০ হাজার মানুষের ভাগ্যবদল

    ঔষধি গাছে আয় ও আয়ু : ১৬ গ্রামের ১০ হাজার মানুষের ভাগ্যবদল

    মেঘনা উপজেলা এনসিপির আহ্বায়ক কিরন, সদস্য সচিব নাদিমুজ্জামান

    মেঘনা উপজেলা এনসিপির আহ্বায়ক কিরন, সদস্য সচিব নাদিমুজ্জামান

    জুমার নামাজের পর বিশ্বনাথে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

    জুমার নামাজের পর বিশ্বনাথে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

    তেল যেদিন হয়ে উঠল বিশ্বরাজনীতির অস্ত্র

    তেল যেদিন হয়ে উঠল বিশ্বরাজনীতির অস্ত্র

    আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিল বিএসএফ

    আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিল বিএসএফ

    আখাউড়ায় বৃদ্ধ ভিক্ষুককে ধর্ষণের অভিযোগ

    আখাউড়ায় বৃদ্ধ ভিক্ষুককে ধর্ষণের অভিযোগ